Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আ.লীগ নেতাকে অবৈধভাবে অর্থ উত্তোলনের সুবিধা দিল প্রিমিয়ার ব্যাংক, জরিমানা কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 April 2025
আ.লীগ নেতাকে অবৈধভাবে অর্থ উত্তোলনের সুবিধা দিল প্রিমিয়ার ব্যাংক, জরিমানা কেন্দ্রীয় ব্যাংকের
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল দীর্ঘদিন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার প্রভাব কাজে লাগিয়ে সম্প্রতি তিনি নিয়ম বহির্ভূতভাবে নিজ ব্যাংক হিসাব থেকে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করেন। এ ঘটনায় অর্থ উত্তোলনে অবৈধ সুবিধা প্রদান করার দায়ে বাংলাদেশ ব্যাংক প্রিমিয়ার ব্যাংককে জরিমানা করেছে।

জানা গেছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত বছরের নভেম্বরে এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যদের এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছিল। স্থগিত ব্যাংক হিসাব থেকে কোনো ধরনের অর্থ উত্তোলন করার সুযোগ নেই। তারপরও অবৈধভাবে ওই হিসাব থেকে প্রায় এক কোটি ১১ লাখ টাকা এবং ৩০ হাজার মার্কিন ডলার উত্তোলন করেছেন তিনি।

এ ঘটনায় প্রিমিয়ার ব্যাংককে অর্থ পাচার প্রতিরোধ আইন, ২৩(৬) ধারা অনুযায়ী জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। আইনের ওই ধারায় বলা হয়েছে, কোনো হিসাব জব্দ বা স্থগিত করার পর ব্যাংক যদি সেই নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংককে সমপরিমাণ জরিমানা দিতে হবে। তাই, এইচ বি এম ইকবাল যেসব অর্থ উত্তোলন করেছেন, সেই পরিমাণ অর্থ জরিমানা হিসেবে প্রিমিয়ার ব্যাংককে দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বিএফআইইউ’র শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানান, এ বিষয়ে আজই চিঠির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংককে জানানো হয়েছে। তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এইচ বি এম ইকবাল প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৯৯ সাল থেকে তিনি ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে দেন। তবে ব্যাংকটি এখনো তার নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান তার ছেলে ইমরান ইকবাল।

জানা যায়, গত বছরের নভেম্বরে এইচ বি এম ইকবাল, তার দুই স্ত্রী ও সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে বিএফআইইউ। এরপরও এইচ বি এম ইকবাল তার নামে থাকা ব্যাংক হিসাব থেকে ১ কোটি ১১ লাখ টাকা ও ৩০ হাজার মার্কিন ডলার উত্তোলন করেন। এটি বিএফআইইউর নজরে আসার পর ব্যাংকটির কাছে এ বিষয়ে জানতে চেয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এই কারণে অর্থ পাচার প্রতিরোধ আইনের ২৩ এর ৬ ধারা অনুযায়ী প্রিমিয়ার ব্যাংককে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইলে ৫৯৯ টাকা রিচার্জে মিলবে ৪ লাখ টাকার ইনস্যুরেন্স
ছাড় ও অফার

এয়ারটেলে ৬৪ টাকায় ৫ জিবি ডাটা

দারুণ আকর্ষণীয় সব ফিচার-সহ বাজারে আসতে চলেছে রিয়েলমি ভি২৫
ই-কমার্স

১০,০০০ টাকার মধ্যে ৫ টি বাজেট মোবাইল ফোন (২০২৩)

স্যামসাং টিভিতে অবিশ্বাস্য মূল্যে ছাড়!
ছাড় ও অফার

স্যামসাং টিভিতে অবিশ্বাস্য মূল্যে ছাড়!

কনটেন্ট ক্রিয়েটরদের উদ্বুদ্ধ করতে দারাজের “ইনফ্লুয়েন্সার কানেক্ট” সিজন ১ আয়োজন
ই-কমার্স

কনটেন্ট ক্রিয়েটরদের উদ্বুদ্ধ করতে দারাজের “ইনফ্লুয়েন্সার কানেক্ট” সিজন ১ আয়োজন

ঈদ ও ঈদ পরবর্তী কেনাকাটায় প্যান্ডামার্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
ই-কমার্স

ঈদ ও ঈদ পরবর্তী কেনাকাটায় প্যান্ডামার্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

“ময়মনসিংহে অনলাইন নার্সারির ই-কমার্স সম্ভাবনা”
ই-কমার্স

“ময়মনসিংহে অনলাইন নার্সারির ই-কমার্স সম্ভাবনা”

Load More

ট্রেন্ডিং টপিক

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

হাইসেন্স ফ্রিজের সেন্সর নষ্ট, দেড় মাস অপেক্ষার পর মিলল মেরামত
প্রযুক্তি বাজার

কেনার এক সপ্তাহেই হাইসেন্স ফ্রিজে সমস্যা, সাত মাসেও ভোগান্তির শেষ নেই

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে যেসব সুবিধা

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 April 2025

আ.লীগ নেতাকে অবৈধভাবে অর্থ উত্তোলনের সুবিধা দিল প্রিমিয়ার ব্যাংক, জরিমানা কেন্দ্রীয় ব্যাংকের

Techzoom.TV |
TechzoomTV