Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 September 2026
বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ফের বেড়েছে। গত সোমবার লেনদেনের একপর্যায়ে বিটকয়েনের আর্থিক মূল্য আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে প্রতিটি বিটকয়েনের দাম ৮৫ হাজার ডলারের ঘর ছাড়িয়ে যায়। এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) নতুন বিনিয়োগ বৃদ্ধি, বাজারে ঝুঁকি নেয়ার প্রবণতা ও ইতিবাচক গুঞ্জনের কারণে এ ঊর্ধ্বগতি তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। খবর দ্য ন্যাশনাল।

ক্রিপ্টো বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কয়েনমার্কেটক্যাপের তথ্যানুযায়ী, সোমবার বিটকয়েনের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে সর্বোচ্চ ৮৫ হাজার ২০০ ডলারে পৌঁছায়। তবে বিকালের দিকে কিছুটা সংশোধন হয়ে এটি ৮৪ হাজার ৪৭৩ ডলারে কেনাবেচা হয়। এর আগের সপ্তাহে বিটকয়েনের দর নেমে এসেছিল ৭৬ হাজার ডলারের নিচে। তবে সে ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়িয়েছে ডিজিটাল মুদ্রাটি।

জায় ক্যাপিটাল মার্কেটসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা নাইম আসলাম জানান, ইটিএফে শক্তিশালী অর্থ প্রবাহ এবং দরপতনের পূর্বাভাস দেয়া বিনিয়োগকারীদের অবস্থান গুটিয়ে নেয়ার (শর্ট পজিশন ক্লোজ) প্রতিযোগিতা কারণেই বাজার ঘুরে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সম্প্রতি তিন বছরের মধ্যে প্রথমবারের মতো সুদহার বাড়িয়েছে। নীতি সুদহার বাড়লে সাধারণত ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ কমে। তবে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চাহিদায় সুদহারের চাপ অনেকটাই চাপা পড়ে গেছে।

চলতি আগস্টে এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিটির দাম বেড়েছে প্রায় ২৮ শতাংশ। এর মধ্য দিয়ে ২০২৪ সালের নভেম্বরের পর মাসভিত্তিক সবচেয়ে বড় দরবৃদ্ধির পথে রয়েছে বিটকয়েন।

সর্বশেষ জুলাইয়ের মাঝামাঝিতে বিশ্ববাজারে ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিটকয়েনের দরপতন হয়। ওই সময় ক্রিপ্টোকারেন্সির শীর্ষ টোকেনটির দাম প্রায় ২ শতাংশ কমে ৬২ হাজার ৮০০ ডলারে নামে। গত বছরের শেষ দিকে বিটকয়েনের দাম রেকর্ড ১ লাখ ২৬ হাজার ডলারে উঠেছিল, ক্রমাগত বিক্রির চাপে তা নেমে আসে ৬০ হাজার ডলারের ঘরে। তবে আগস্টেই চাঙ্গা হতে শুরু করে ক্রিপ্টো বাজার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটকয়েন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নারীদের সাইবার নিরাপত্তায় পুলিশের বিশেষ ইউনিট
উই

নারীদের সাইবার নিরাপত্তায় পুলিশের বিশেষ ইউনিট

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি
অর্থ ও বাণিজ্য

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো
ই-কমার্স

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ

ইস্টার্ন ব্যাংক পিএলসি
অর্থ ও বাণিজ্য

ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ১,৩০৯ ডলার ‘গায়েব’, গ্রাহকের অভিযোগ

ই-কমার্স ব্যবসা কিভাবে শুরু করবেন
ই-কমার্স

ই-কমার্স ব্যবসা কিভাবে শুরু করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 September 2026

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix