Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজ নিয়ে এলো ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 July 2025
দারাজ নিয়ে এলো ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের সাড়া জাগানো মিড-ইয়ার ক্যাম্পেইন ‘লাকি ৭.৭’ আয়োজন করতে যাচ্ছে। ‘লাক ফেভারস দ্য ফাস্ট’ এই থিমের ওপর ভিত্তি করে ক্যাম্পেইনটি ৭ জুলাই থেকে ১৫ জুলাই, ২০২৫ পর্যন্ত চলবে। ফ্ল্যাশ সেলে ৮০% পর্যন্ত ছাড়, ৩০ কোটি টাকা মূল্যমানের ভাউচার, ফ্রি ডেলিভারি এবং চোখ ধাঁধানো সব পুরস্কার জেতার সুযোগসহ এই ক্যাম্পেইনটি বছরের অন্যতম সেরা অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।

এবারের ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কেনাকাটার পাশপাশি বড় পুরস্কার জেতার সুযোগ। ‘দারাজ জ্যাকপট – বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায়, ৭ থেকে ১৫ জুলাই পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারী এবং ন্যূনতম ৩০০ টাকার ডেটল পণ্য ক্রয় করে গ্রাহকরা জিতে নিতে পারেন একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং রিভো ই-বাইক। এই প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতায় থাকছে ডেটল এবং রিভো।

শুধুমাত্র ৭ জুলাই তারিখে, ‘১ দিনের বাজিমাত’ প্রতিযোগিতায় দিনের সর্বোচ্চ কেনাকাটাকারী গ্রাহক পাবেন রিয়েলমির সৌজন্যে একটি নতুন রিয়েলমি ১৪-টি মডেলের স্মার্টফোন। ২ থেকে ৬ জুলাই পর্যন্ত চলা ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায়, যে গ্রাহক তার কার্টে সর্বাধিক পণ্য যোগ করবেন এবং ক্যাম্পেইন চলাকালীন অন্তত একটি সফল অর্ডার করবেন, তিনি সুমাশ টেকের সৌজন্যে জিতে নেবেন একটি এয়ারপডস্ প্রো (ফোর্থ জেনারেশন)। ব্র্যান্ড গিভঅ্যাওয়ে প্রতিযোগিতায়, ক্যাম্পেইন চলাকালে লোটো পণ্য সর্বাধিক পরিমাণে ক্রয়কারী গ্রাহক পাবেন একটি বিলাসবহুল কক্সবাজার ট্রিপ এবং শপিং ভাউচার। সকল বিজয়ী সফল অর্ডারের ওপর ভিত্তি করে নির্বাচিত হবেন এবং ক্যাম্পেইন শেষে দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের নাম ঘোষণা করা হবে।

এছাড়াও থাকছে ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ ৭ / ৭৭ / ৭৭৭ / ৭৭৭৭ টাকা ডিল, যেখানে গ্রাহকরা অবিশ্বাস্য মূল্যে বিভিন্ন পণ্য কেনার সুযোগ পাবেন। এই অফারে ওভেন মাত্র ৭ টাকায়, এয়ার ফ্রায়ার ৭৭ টাকায় এবং গুগল টিভি মাত্র ৭৭৭ টাকায় পাওয়ার মতো দারুণ সুযোগ থাকবে, যা সীমিত সময় এবং ষ্টক থাকা সাপেক্ষে পাওয়া যাবে।

ক্যাম্পেইনের শুরুতে ৭ জুলাই রাত ১২টা থেকে ১টা পর্যন্ত মিডনাইট রাশ আওয়ার-এ থাকছে ৮%-৯% পর্যন্ত উচ্চমূল্যের ভাউচার। এছাড়াও, ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন সময়ে থাকছে ফ্ল্যাশ ভাউচার।

গ্রাহকদের কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে দারাজ বিভিন্ন পেমেন্ট পার্টনারদের সাথে কাজ করছে। বিকাশ, সিটি ব্যাংক, মাস্টারকার্ড, ইস্টার্ন ব্যাংক, এবং লংকাবাংলা ফাইন্যান্সের মাধ্যমে পেমেন্টে থাকছে বিশেষ ছাড়। সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে থাকছে ইএমআই সুবিধাও। এছাড়াও, ৩৯৯ টাকার বেশি অর্ডারে গ্রাহকরা ফ্রি ডেলিভারি এবং দারাজ চয়েস চ্যানেল থেকে কেনাকাটায় ‘৪টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি’ এর মতো আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

এই ক্যাম্পেইনের প্ল্যাটিনাম স্পনসর হিসেবে থাকছে ম্যারিকো, ইউনিলিভার, রেকিট এবং লোটো। গোল্ড স্পনসর হিসেবে থাকছে ওরাইমো এবং সিলভার স্পনসর হিসেবে রয়েছে নেসলে, ন্যাচরা কেয়ার, ইউগ্রিন, মাইক্রোল্যাব, নিওকেয়ার, আবুল খায়ের ও অনার। ইলেকট্রনিক্স, ফ্যাশন, বিউটি ও পার্সোনাল কেয়ার, গ্রোসারি, মাদার অ্যান্ড বেবি, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল অ্যাক্সেসরিজ, হোম ডেকর এবং দৈনন্দিন জীবনযাত্রার প্রয়োজনীয় হাজারো পণ্যে সেরা ডিল পাবেন গ্রাহকরা।

দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) বলেন, “লাকি ৭.৭ ক্যাম্পেইনটি কেবল একটি ছাড়ের উৎসব নয়, এটি আমাদের গ্রাহক ও বিক্রেতাদের ক্ষমতায়নের একটি উদ্যোগ। এর মাধ্যমে আমরা একদিকে সেরা সব ডিল দিয়ে গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছি, অন্যদিকে আমাদের হাজারো সেলার পার্টনারদের ব্যবসাকে আরও শক্তিশালী করতে ও তাদের বিক্রি বৃদ্ধিতে সহায়তা করছি। এটি এমন একটি সমন্বিত প্রচেষ্টা যা আমাদের ডিজিটাল অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।”

ক্যাম্পেইনের রিয়েল-টাইম আপডেট, ফ্ল্যাশ ড্রপ এবং প্রতিযোগিতার ফলাফল সম্পর্কে জানতে গ্রাহকদের দারাজ অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো ফলো করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজদারাজ অ্যাকাউন্টদারাজ অ্যাপদারাজ বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

শক্তিশালী ব্যাটারি ও কোয়াড ক্যামেরার গ্যালাক্সি এম৩১ নিয়ে এলো স্যামসাং
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারি ও কোয়াড ক্যামেরার গ্যালাক্সি এম৩১ নিয়ে এলো স্যামসাং

টেকনো নিয়ে এলো বাজেট গেমিং স্মার্টফোন স্পার্ক ৭
নির্বাচিত

টেকনো নিয়ে এলো বাজেট গেমিং স্মার্টফোন স্পার্ক ৭

প্রতিষেধক বানাতে ১ কোটি ৪৫ লাখ ডলার দিচ্ছেন জ্যাক মা
ই-কমার্স

আলিবাবাকে আবারও ‘শীর্ষে’ নিতে মাঠে ফিরলেন জ্যাক মা

ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার হলো ওয়ালটন হাই-টেক
ই-কমার্স

ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার হলো ওয়ালটন হাই-টেক

প্রাইম ব্যাংকের ‘বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

প্রাইম ব্যাংকের ‘বার্ষিক রিস্ক কনফারেন্স ২০২৫’ অনুষ্ঠিত

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
প্রযুক্তি বাজার

বৈশ্বিক প্রতিকূলতায়ও ওয়ালটনের ব্যবসায় সুবাতাস

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 July 2025

দারাজ নিয়ে এলো ‘লাকি ৭.৭’ ক্যাম্পেইন

Techzoom.TV |
TechzoomTV