Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শতকোটি টাকা নিয়ে উধাও ফ্লাইট এক্সপার্ট, আস্থার সংকটে গো জায়ান ও শেয়ারট্রিপ

মিরাজুল ইসলাম জীবন, টেকজুম ডটটিভি// by মিরাজুল ইসলাম জীবন, টেকজুম ডটটিভি//
Friday, 22 August 2025
উধাও ফ্লাইট এক্সপার্ট আস্থার সংকটে গো জায়ান ও শেয়ারট্রিপ
Share on FacebookShare on Twitter

দেশের অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) খাত বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে। ফ্লাইট এক্সপার্ট নামের প্রতিষ্ঠান শতকোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগে বাজারে নেমেছে চরম অনিশ্চয়তা। এই ঘটনায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে খাতের দুই প্রধান প্রতিযোগী গো জায়ান ও শেয়ারট্রিপ।

ফ্লাইট এক্সপার্ট কয়েক বছর ধরে টিকিট, হোটেল বুকিং ও ভ্রমণসেবা দিয়ে আসছিল। গ্রাহক, সাব-এজেন্ট ও বিভিন্ন এয়ারলাইন থেকে কোটি কোটি টাকা অগ্রিম সংগ্রহ করে হঠাৎ করেই কার্যক্রম বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। একাধিক এয়ারলাইনের কাছেও তাদের বকেয়া বিল রয়েছে।

জয়িতা আফ্রিন নামে এক ট্রাভেলার বলেন, “ফ্লাইট এক্সপার্টের মতো প্রতিষ্ঠিত কোম্পানি যদি পালিয়ে যায়, তাহলে কাকে বিশ্বাস করব? এখন প্রতিটি ট্রাভেল এজেন্সির প্রতিই সন্দেহ হচ্ছে।”

নিয়মিত ভ্রমণকারী মাসুদ রানা জানান, “ফ্লাইট এক্সপার্ট থেকে আমি একাধিকবার টিকিট কেটেছি। এখন আর কোনো অনলাইন এজেন্সিকেই বিশ্বাস করতে পারছি না।”

ধানমন্ডির এক সাব-এজেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফ্লাইট এক্সপার্টের কাছে প্রায় ১২ লাখ টাকা আটকে গেছে। পাওয়ার আশা নেই। গোযায়ান বা শেয়ারট্রিপও একই মডেলে কাজ করে—তারা হঠাৎ করে উধাও হবে না, কে নিশ্চয়তা দিতে পারে?”

ইউনিয়ন ট্রাভেলস লিমিটেডের পরিচালক মোহাম্মদ বিন মোস্তফা বলেন, আমার ২৫ লাখ টাকার টিকিট ছিল। এখন পর্যন্ত নিশ্চিত ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকা। এই টিকিটগুলো নতুন করে কিনে যাত্রীদের দিতে হয়েছে। বাকি ১০ লাখ টাকার টিকিটে যাত্রীর নামের রেকর্ড (পিএনআর) এখনো দেখাচ্ছে। এগুলো বাতিল হলে ক্ষতি আরও বাড়বে। টাকা উদ্ধারের প্রক্রিয়াটি আদালতের ওপর নির্ভর করছে। নিজের গাড়ি বিক্রি করে, এফডিআর ভেঙে এবং বাচ্চাদের ভবিষ্যতের জন্য জমা করা সঞ্চয়ের অর্থ ভেঙে টিকিটের ব্যবস্থা করতে হয়েছে। ক্রেতার আস্থা ধরে রাখতে যা করা দরকার করেছি। আমার জানামতে আরও কয়েক এজেন্টের ৪০ ও ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউ কেউ দেউলিয়া হয়ে পড়েছেন। ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো আশ্বাস পাইনি।

ঘটনার পর গ্রাহকেরা একসঙ্গে গোযায়ান ও শেয়ারট্রিপের কাছে রিফান্ড এবং সাপোর্ট আবেদন জমা দিচ্ছেন। ফলে এই দুটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক চাপ হঠাৎ বেড়ে গেছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, আস্থা হারানোর প্রভাব বাজারে দীর্ঘমেয়াদি ক্ষতি বয়ে আনতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষক বলেন, “ওটিএ খাত বাংলাদেশের পর্যটনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে আর্থিক স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নেই। দ্রুত কার্যকর নীতিমালা না এলে গোযায়ান বা শেয়ারট্রিপের মতো ভালো কোম্পানিগুলোও গ্রাহকের আস্থা হারাতে পারে।”

ভোক্তা অধিকার সংগঠনগুলোর মতে, ট্রাভেল সেক্টরে বর্তমানে কোনো সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো না থাকায় কোম্পানিগুলো অডিট বা নিরাপত্তা নিশ্চয়তা ছাড়াই বিপুল পরিমাণ টাকা লেনদেন করছে। এতে প্রতারণার ঝুঁকি বহুগুণ বেড়েছে।

সব মিলিয়ে, ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারি কেবল একটি প্রতিষ্ঠানের নয়, বরং পুরো ওটিএ খাতের জন্য একটি বড় সতর্ক সংকেত হয়ে দাঁড়িয়েছে।

অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট বন্ধ হয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন দেশের ট্রাভেল এজেন্টরা। ছোট ও মাঝারি টিকিট বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ দেউলিয়া হয়ে পড়েছেন। কেউ সম্পত্তি বিক্রি করে যাত্রীদের জন্য নতুন প্লেন টিকিট কিনছেন। কেউ গা ঢাকা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০-এর বেশি এজেন্ট। সংশ্লিষ্টরা জানান, এর নেতিবাচক প্রভাব পড়েছে পুরো খাতে। যাত্রীসহ এজেন্টদের মধ্যে আস্থাহীনতা কাজ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন ট্রাভেল এজেন্সিউধাও ফ্লাইট এক্সপার্টগো জায়ানট্রাভেল এজেন্সিফ্লাইট এক্সপার্টশেয়ারট্রিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বের হলো হিরো আলমের নামে গেম!
নির্বাচিত

বের হলো হিরো আলমের নামে গেম!

বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুললেই বোনাস
নির্বাচিত

বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুললেই বোনাস

প্রাভা হেলথ নিয়ে এলো কোভিড-১৯ সেলফ-অ্যাসেসমেন্ট টুল চ্যাটবট ওয়েবপেজ
প্রযুক্তি সংবাদ

প্রাভা হেলথ নিয়ে এলো কোভিড-১৯ সেলফ-অ্যাসেসমেন্ট টুল চ্যাটবট ওয়েবপেজ

১৪ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার
অর্থ ও বাণিজ্য

১৪ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার

যেভাবে এল জিমেইলের নতুন লোগো
নির্বাচিত

যেভাবে জি-মেইলে এডিট করা যাবে অ্যাটাচড ডকুমেন্ট

ছেলে মেয়েদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ছেলে মেয়েদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 August 2025

শতকোটি টাকা নিয়ে উধাও ফ্লাইট এক্সপার্ট, আস্থার সংকটে গো জায়ান ও শেয়ারট্রিপ

Techzoom.TV |
TechzoomTV