Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিমানের ১০ চাকা চুরি করে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ

বিমানের কোটি টাকার ১০ চাকা চুরি, ইউএস-বাংলার বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 23 August 2025
বিমানের ১০ চাকা চুরি করে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি উড়োজাহাজের চাকা ‘চুরি’ করে বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে দিয়ে দেওয়ার এক নজিরবিহীন অভিযোগ উঠেছে। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বিমানের প্রকৌশল ও নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতা প্রকাশ্যে এসেছে।

এই অভিযোগে প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা স্টোর হেলপার সামছুল হক ও ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার মোঃ আরমান হাসানকে বরখাস্ত করা হয়েছে এবং ঘটনা তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।

ঘটনার সূত্রপাত হয় গত ১৬ আগস্ট, শনিবার। ওইদিন সন্ধ্যায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশের অকশন শেড থেকে বিমানের ১০টি ‘আনসার্ভিসেবল’ বা অব্যবহারযোগ্য টায়ার খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে বিমানের অভ্যন্তরীণ অনুসন্ধানে বেরিয়ে আসে যে, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করেই টায়ারগুলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের একজন কর্মকর্তাকে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

বিমানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিটি উড়োজাহাজের চাকার আন্তর্জাতিক বাজারমূল্য ৫ হাজার থেকে ১৫ হাজার মার্কিন ডলার। সে হিসাবে ১০টি চাকার দাম প্রায় এক কোটি টাকা। এগুলো ব্যবহৃত বা ‘আনসার্ভিসেবল’ হলেও সংস্থার মূল্যবান সম্পদ, যা যথাযথ প্রক্রিয়া ছাড়া হস্তান্তর করা আইনত অপরাধ।

চাকা চুরির এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মান নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। গত এক মাসের মধ্যে অন্তত আটবার বিমানের বিভিন্ন বোয়িং উড়োজাহাজে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। এর মধ্যে চাকা ফেটে যাওয়া, টয়লেটের ফ্লাশ বিকল হওয়া এবং কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বাতিল বা ঘণ্টার পর ঘণ্টা বিলম্বের মতো ঘটনাও রয়েছে। এসব ঘটনায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে এবং বিমানের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

চাকা চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিমান কর্তৃপক্ষ একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে, সম্প্রতি বারবার ঘটা কারিগরি ত্রুটির মূল কারণ অনুসন্ধানের জন্য চার সদস্যের আরেকটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটি জুলাই থেকে আগস্টের মধ্যে ঘটে যাওয়া সব কারিগরি সমস্যার রেকর্ড যাচাই করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে বলে জানা গেছে।

এই ঘটনা বিমানের অভ্যন্তরীণ শৃঙ্খলা, স্বচ্ছতা এবং দুর্নীতির বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউএস-বাংলা এয়ারলাইন্সচাকা চুরি / টায়ার চুরিবিমান বাংলাদেশ এয়ারলাইন্সহযরত শাহজালাল বিমানবন্দর

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক লেনদেন: রাসেল
ই-কমার্স

আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক লেনদেন: রাসেল

অবৈধ হ্যান্ডসেট বন্ধে আসছে এনইআইআর, ২৯ তারিখ আনুষ্ঠানিক ঘোষণা বিটিআরসির
টেলিকম

অবৈধ হ্যান্ডসেট বন্ধে আসছে এনইআইআর, ২৯ তারিখ আনুষ্ঠানিক ঘোষণা বিটিআরসির

এবার বাংলাদেশ ব্যাংকের নজরে প্রিয়শপ ডটকম
ই-কমার্স

এবার বাংলাদেশ ব্যাংকের নজরে প্রিয়শপ ডটকম

ইউক্রেনে গুগল ম্যাপের লাইভ আপডেট বন্ধ ঘোষণা
প্রযুক্তি সংবাদ

ইউক্রেনে গুগল ম্যাপের লাইভ আপডেট বন্ধ ঘোষণা

আইফোনে ইউএসবি-সি পোর্টের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল
লিড স্টোরি

আইফোনে ইউএসবি-সি পোর্টের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল

অনলাইনে কেনাকাটার খরচ বাড়বে
ই-কমার্স

অনলাইনে কেনাকাটার খরচ বাড়বে

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 August 2025

বিমানের ১০ চাকা চুরি করে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV