Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছয় লাখ টাকার ক্যামেরা অর্ডার করে পেলেন দুটি খালি বাক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩০ মে ২০২১
ছয় লাখ টাকার ক্যামেরা অর্ডার করে পেলেন দুটি খালি বাক্স
Share on FacebookShare on Twitter

ই-কমার্স ওয়েবসাইট আমাজনে ক্যামেরা অর্ডার করেছিলেন যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক দম্পতি। দাম পড়েছিল সাত হাজার ডলারের বেশি, টাকায় ছয় লাখ। তবে বিনিময়ে কার্ডবোর্ডের দুটি খালি বাক্স ছাড়া আর কিছু মেলেনি।

দক্ষিণ কলোরাডোর আলামোসার কাছাকাছি থাকেন বিল চিলিস ও তাঁর স্ত্রী কেলি চিলিস। কাজ করেন আলোকচিত্রী হিসেবে। বিয়ে ও জন্মদিন থেকে শুরু করে শিক্ষা সমাপনীসহ যেকোনো ধরনের অনুষ্ঠানে ছবি তোলেন তাঁরা। আমাজনে সনি আলফা-১ মডেলের ক্যামেরার ফরমাশ জানিয়েছিলেন তাঁরা।

ডেনভার-সেভেন টিভি চ্যানেলকে চিলিস দম্পতি বলেছেন, ‘আমাজন থেকে আমরা বেশ কয়েকটি ক্যামেরা কিনেছি। আগে কখনো সমস্যা হয়নি।’

মাইক্রোচিপ স্বল্পতার জন্য ৫০ মেগাপিক্সেলের সনি ক্যামেরাটি পৌঁছে দিতে প্রায় দুই মাস সময় নেয় আমাজন। তবে শেষমেশ যখন পৌঁছাল, মোড়ক খুলে ভেতরে দুটি বাক্স পান বিল চিলিস। দুটিই খালি ছিল বলে জানিয়েছেন।

স্বভাবতই অবাক হয়েছিলেন। বলেছেন, ‘থার্ড পার্টি ডেলিভারি সেবার ব্যাপারে এমনটা শুনেছি। তবে আমাজনের বেলায় নয়।’

আমাজনকে ব্যাপারটি জানালে অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানায় ই-কমার্স প্রতিষ্ঠানটি। এতে চোখে শর্ষে ফুল দেখা শুরু করেন বিল। এ বিষয়ে আমাজনের এক প্রতিনিধির সঙ্গে কথা বললে সেই প্রতিনিধি তাঁকে বলেন, ‘যেহেতু এ ক্ষেত্রে আমার আর কিছু করার নেই, তাই আমি কলটি কেটে দিচ্ছি।’

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, বিলের স্ত্রী কেলিও ব্যাপারটি বিশ্বাস করতে পারছেন না। বিশেষ করে আমাজনের কাছে ‘প্রমাণ’ দেওয়ার পরও তারা যখন মানতে চাচ্ছে না। কুরিয়ার সেবাদাতা ইউপিএসের স্টিকারে প্যাকেটের ওজন হিসেবে দুই পাউন্ডের উল্লেখ আছে। তবে অন্যান্য ক্যামেরা বিক্রির ওয়েবসাইটগুলোতে সনি ক্যামেরাটির ওজন দেওয়া আছে তিন পাউন্ডের বেশি।

ক্যামেরাটি কেনার জন্য অনেক দিন ধরেই অর্থ জমাচ্ছিলেন বলে জানিয়েছেন কেলি চিলিস। ডেনভার-সেভেনকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আপনি রেগে আছেন। লড়াই করতে চান। তবে জানেন না কী করতে হবে এবং তারা আপনার কথা শুনছে না। এরপর আপনি প্রমাণ পাঠালেন অথচ তারা দেখলও না।’

চিলিস দম্পতির বিশ্বাস পৌঁছে দেওয়ার সময় ক্যামেরাটি চুরি হয়েছে। বিল বলেছেন, ‘আমার মনে হয়, আমাজনের কেউ কাজটি করে থাকতে পারে। এখন তারা ব্যাপারটি লুকাতে চাচ্ছে।’

পুলিশকে ঘটনাটি জানিয়েছেন ওই দম্পতি। ডেনভার-সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে, আমাজন ব্যাপারটি ক্ষতিয়ে দেখছে। বিল চিলিস সরাসরি আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ঠিকানায় ই-মেইল করলে উত্তর আসে, ঘটনাটি খতিয়ে দেখার পর মূল্য ফেরত দেবে আমাজন।

এরপর অন্তত মনের শান্তি মিলেছে বিল চিলিসের, তবে ফরমাশকৃত পণ্য না পৌঁছালে গ্রাহকের খুব বেশি করার সুযোগ থাকে না বলেও জানিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট নিরাপদ করতে সচেতনতার বিকল্প নেই: টিক্যাব
নির্বাচিত

ইন্টারনেট নিরাপদ করতে সচেতনতার বিকল্প নেই: টিক্যাব

৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন রিয়েলমির
নির্বাচিত

৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন রিয়েলমির

বিশ্বের সবচেয়ে দ্রুত প্রসেসর ও চার্জিং প্রযুক্তির সাথে আসছে রিয়েলমি এক্স২ প্রো
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে দ্রুত প্রসেসর ও চার্জিং প্রযুক্তির সাথে আসছে রিয়েলমি এক্স২ প্রো

৫ টাকায় নেটফ্লিক্স সাবস্ক্রিপশন!
নির্বাচিত

৫ টাকায় নেটফ্লিক্স সাবস্ক্রিপশন!

শীঘ্রই ডেলিভারির পাশাপাশি বিভিন্ন সুখবর দিবে ইভ্যালি: রাসেল
ই-কমার্স

কারাগার থেকে গ্রাহকদের উদ্দেশে যে বার্তা দিলেন ইভ্যালির এমডি

‘মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক বাংলাদেশে, বাড়ছে অনুপ্রবেশ’
টেলিকম

‘মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক বাংলাদেশে, বাড়ছে অনুপ্রবেশ’

Load More

ট্রেন্ডিং টপিক

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি
নির্বাচিত

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে

এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভুয়া বার্তা, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন সতর্কতা!
প্রযুক্তি সংবাদ

এআই যেভাবে বদলে দিচ্ছে বয়স্ক কর্মীদের পেশাজীবন

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
সোশ্যাল মিডিয়া

এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ল্যাপটপের ব্যাটারি লাইফ
প্রযুক্তি পরামর্শ

ল্যাপটপ বন্ধ করবেন নাকি স্লিপ মোডে রাখবেন?

ল্যাপটপ স্লিপ মোডে রাখলে কি ব্যাটারি বা পারফরম্যান্সের...

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ মে ২০২১

ছয় লাখ টাকার ক্যামেরা অর্ডার করে পেলেন দুটি খালি বাক্স

Techzoom.TV |
TechzoomTV