Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতীয় পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক আজ থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
ভারতীয় পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক আজ থেকে কার্যকর
Share on FacebookShare on Twitter

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর আজ থেকে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্কে বড় ধরনের ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন, যা আগে থেকে কার্যকর থাকা ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হয়ে মোট হার দাঁড়াচ্ছে ৫০ শতাংশে। মার্কিন প্রশাসন এ পদক্ষেপের কারণ হিসেবে ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখা ও সেটি প্রক্রিয়াজাত করে যুক্তরাষ্ট্রে রফতানির বিষয়টি উল্লেখ করেছে। বাড়তি শুল্কের নির্দেশিকার খসড়া গতকালই যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে চলে এসেছে। এতে বলা হয়েছে আজ ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে তা কার্যকর হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এ শুল্কযুদ্ধে যুক্তরাষ্ট্রে ভারতের মোট ৮ হাজার ৭০০ কোটি ডলারের রফতানির ৫৫ শতাংশ কমে যাবে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে পোশাক, তৈরি পোশাক, বস্ত্র, জুয়েলারি, রত্ন, গহনা শিল্প, চিংড়ি মাছ ও সামুদ্রিক খাবার, কার্পেট, অটোমোবাইল ক্ষেত্র। এতে লাভবান হবে ভিয়েতনাম, বাংলাদেশ ও চীনের মতো দেশগুলো। ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রমোশন কাউন্সিলের মতে, শুধু সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রে রফতানি কমে দাঁড়াতে চলেছে ২০-৩০ শতাংশ। প্রাথমিক হিসাবে বার্ষিক রফতানি কমতে পারে ৪ হাজার কোটি ডলার। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব বলেন, মার্কিন ক্রেতারা এখন মেক্সিকো, ভিয়েতনাম ও বাংলাদেশের দিকে ঝুঁকবেন বলে মনে করা হচ্ছে।

তবে ভারতে সংযোজন হওয়া আইফোনসহ ফার্মাসিউটিক্যালস ও ইলেকট্রনিকস খাতের পণ্য আপাতত এ শুল্কের বাইরে রয়েছে। এছাড়া অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক থেকে যেসব পণ্য অব্যাহতি পাচ্ছে, তার মধ্যে রয়েছে যাত্রীবাহী গাড়ি, লোহা ও ইস্পাত, তামাজাত পণ্য। এসব পণ্যের ওপর আগেই ৫০ শতাংশ শুল্ক আরোপিত রয়েছে।

রোটিং এজেন্সি এসঅ্যান্ডপি অনুমান করছে, শুল্কবৃদ্ধির ফলে ভারতের জিডিপির ১ দশমিক ২ শতাংশের সমপরিমাণ রফতানি ক্ষতিগ্রস্ত হবে। তবে এটি একটি এককালীন ধাক্কা হবে, যা দেশটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনাকে নিঃশেষ করে দেবে না।

এ অবস্থায় ভারত ব্রিকস অংশীদার এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্ক গভীর করার উদ্যোগ নিয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মস্কো সফর করেছেন। দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দীর্ঘ হিমশীতল সম্পর্ক মেরামতের জন্য সাত বছরের মধ্যে প্রথম চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন।

বর্ধিত শুল্কের প্রতিক্রিয়ায় নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, এ শুল্ক “অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য”। জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার ঘোষণাও দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লি বলছে, ভারতীয় কোম্পানিগুলো যেখানে সেরা চুক্তি পাবে সেখান থেকেই তেল কিনতে থাকবে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘যত চাপই আসুক, তা মোকাবেলার শক্তি আমরা আরো বাড়াব। সরকার ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও পশুপালকদের কোনো ক্ষতি হতে দেবে না।’

এরই মধ্যে শুল্কের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভারতের তৈরি পোশাক খাতে। তামিলনাড়ুর তিরুপপুরের বিশাল পোশাক রফতানি কেন্দ্র আগে থাকত জমজমাট। অথচ এখন সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা। এখানকার উদ্যোক্তা এন কৃষ্ণমূর্তি জানান, তার প্রায় ২০০ মেশিনের মধ্যে কেবল অল্প কয়েকটি চলছে। নতুন ডিজাইনের কাপড়ের নমুনাগুলোয় ধুলো জমে আছে। তিনি সম্প্রতি কারখানার সম্প্রসারণ প্রকল্প থামাতে বাধ্য হয়েছেন। এছাড়া নতুন নিয়োগ পাওয়া ২৫০ কর্মীকেও অব্যাহতি দিতে হয়েছে। অন্য এক কারখানায় প্রায় ১০ লাখ ডলারের অন্তর্বাস মার্কিন বাজারের জন্য প্রস্তুত থাকলেও ক্রেতা মিলছে না। এতে হাজার হাজার শ্রমিক বেকার হওয়ার ঝুঁকিতে পড়েছে।

ভারতের মোট ১৬ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানির প্রায় এক-তৃতীয়াংশ তিরুপপুর থেকে আসে। এখানকার শত শত কারখানায় টার্গেট, ওয়ালমার্ট, গ্যাপ ও জারার মতো বড় মার্কিন খুচরা ব্র্যান্ডের জন্য পোশাক সরবরাহ করা হয়। কিন্তু নতুন শুল্কের ঘোষণা আসার পর থেকেই সব ধরনের অর্ডার বন্ধ হয়ে গেছে। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, সেপ্টেম্বরের পর থেকে উৎপাদনের মতো কোনো কাজ নাও থাকতে পারে।

এদিকে নতুন শুল্ক আরোপে বাজারে প্রতিযোগিতায় ভারতের অবস্থা আরো দুর্বল হচ্ছে। আগে যেখানে ভারতীয় শার্ট মার্কিন বাজারে ১০ ডলারে বিক্রি হতো, শুল্কসহ এখন সেটি দাঁড়াবে ১৬ দশমিক ৪০ ডলারে। এর বিপরীতে চীনে দাম ১৪ দশমিক ২০ ডলার, বাংলাদেশে ১৩ দশমিক ২০ ডলার ও ভিয়েতনামে মাত্র ১২ ডলার। এমনকি যদি শুল্ক ২৫ শতাংশেও নেমে আসে তাহলেও ভারত প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকবে।

অতিরিক্ত শুল্কের চাপ সামাল দিতে ভারত সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন কাঁচামালের আমদানিতে শুল্ক প্রত্যাহার। একই সঙ্গে বিকল্প বাজার খুঁজে পেতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনাও জোরদার হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ যথেষ্ট নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১১.১১ ক্যাম্পেইনের আগে দারাজের দেশব্যাপী ফ্যানমিট
ই-কমার্স

১১.১১ ক্যাম্পেইনের আগে দারাজের দেশব্যাপী ফ্যানমিট

এসএমই খাতের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহযোগী হিসেবে কাজ করছে দারাজ
ই-কমার্স

এসএমই খাতের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহযোগী হিসেবে কাজ করছে দারাজ

আইফোন ১৮ প্রো-তে আসছে ২ ন্যানোমিটারের চিপ
নির্বাচিত

আইফোন ১৮ প্রো-তে আসছে ২ ন্যানোমিটারের চিপ

দারাজে বিকাশ পেমেন্টে ১৫% ক্যাশব্যাক
ই-কমার্স

দারাজে বিকাশ পেমেন্টে ১৫% ক্যাশব্যাক

হুয়াওয়ে মেট এক্স ফোল্ডেবলের বিক্রি শুরু জুনে
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল ফোন : আগামী চার বছরে সরবরাহ ৩ কোটি ইউনিটে পৌঁছবে

এসপিসির আল আমিন গ্রেপ্তার
ই-কমার্স

সব মামলাতেই জামিন পেলেন কিউকমের রিপন মিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

১৭ জুন মোবাইলে আসছে নতুন ব্যাটল গেম ‘পোকেমন চ্যাম্পিয়নস’
নির্বাচিত

১৭ জুন মোবাইলে আসছে নতুন ব্যাটল গেম ‘পোকেমন চ্যাম্পিয়নস’

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
মতামত ও বিশ্লেষণ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন
বিবিধ

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ আগস্ট ২০২৫

ভারতীয় পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক আজ থেকে কার্যকর

Techzoom.TV |
TechzoomTV