Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
Share on FacebookShare on Twitter

সরকার ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর জন্য কৌশলগত অংশীদার খুঁজছে, যারা মালিকানায় যুক্ত হয়ে নতুন বিনিয়োগ করে নগদকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এই লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি অভিজ্ঞ আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। এ জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। নগদের আর্থিক মূল্য নির্ধারণের পর বিনিয়োগকারী খুঁজবে বিডা।

এ নিয়ে বিডা গত ৩১ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহপত্র আহ্বান করেছে। এতে টার্মস অব রেফারেন্স (টিওআর) প্রকাশ করা হয়েছে। এতে নগদের বর্তমান বাজার পরিস্থিতি উল্লেখ করে শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিডা কার্যালয়ে দেশি-বিদেশি অভিজ্ঞ আর্থিক পরামর্শক প্রতিষ্ঠানগুলোকে আবেদন জমা দিতে বলা হয়েছে।

বিডার প্রকাশিত টিওআর অনুযায়ী, নগদ বর্তমানে ডাক বিভাগের অধীনে পরিচালিত হলেও গত চার বছরে এটির ব্যবস্থাপনায় তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। প্রতিষ্ঠানটির আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য নতুন প্রযুক্তি কেনা প্রয়োজন, যা পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের দক্ষতাসম্পন্ন প্রতিষ্ঠান ও পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার জোগান দরকার। সরকারের ডাক বিভাগ আশা করছে, সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে কৌশলগত অংশীদার আনা হলে তা দেশের জন্য লাভজনক হবে এবং নিজস্ব বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে। টিওআরে আরও উল্লেখ করা হয়েছে যে সরকার নগদের বেশির ভাগ শেয়ার বিক্রির জন্য একজন কৌশলগত অংশীদার খুঁজছে।

ডাক বিভাগের একটি সূত্র জানায়, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সভায় নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই ডাক বিভাগ থেকে বিডার কাছে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। এরপর প্রক্রিয়াটি সম্পন্নের জন্য আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গত সপ্তাহে এক অনুষ্ঠানে জানিয়েছেন, নগদকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির জন্য বিনিয়োগকারী খুঁজতে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। অবশ্য এর আগেই নগদের উদ্যোক্তাসহ শীর্ষ কর্মকর্তাদের অধিকাংশ ব্যক্তিই পালিয়ে যান। প্রশাসক নিয়োগ দেওয়ার পর নিরীক্ষায় নগদে বড় ধরনের জালিয়াতির তথ্য উঠে আসে। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটি আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই-মানি তৈরি করেছে। এসব কারণে ২ হাজার ৩৫৬ কোটি টাকার হিসাব মিলছে না বলে বিভিন্ন সূত্র বলছে। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে বাংলাদেশ ব্যাংক মামলা করেছে।

আর্থিক পরামর্শক প্রতিষ্ঠানের কাজ কী হবে

নিয়োগপ্রাপ্ত আর্থিক পরামর্শক প্রতিষ্ঠানটি পুরো বিক্রয়ের প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালনা করবে। তাদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে থাকবে নগদের বাজারমূল্য নির্ধারণ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে নগদের সঠিক মূল্যায়ন করে বিক্রয়ের জন্য তারা একটি কার্যকর কৌশল প্রণয়ন, বিনিয়োগকারী খুঁজতে দেশি ও বিদেশি সম্ভাব্য কৌশলগত এবং আর্থিক বিনিয়োগকারীদের চিহ্নিত করে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন। তারা শেয়ারহোল্ডিং–ব্যবস্থা ও লেনদেনের সর্বোত্তম কাঠামো নিয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি মূল বাণিজ্যিক ও আর্থিক শর্তাবলি নিয়ে দর-কষাকষিতে সহায়তা প্রদান এবং চুক্তি চূড়ান্ত করবে। এ ছাড়া লেনদেন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুরো প্রকল্প ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান।

আবেদন ও নিয়োগপ্রক্রিয়া

আগ্রহী পরামর্শক প্রতিষ্ঠানগুলোকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রস্তাব জমা দিতে হবে। আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর ফিনটেক, টেলিকম বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রভৃতি খাতে বড় আকারের কৌশলগত লেনদেন পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে এবং পরবর্তী সময়ে তাদের চূড়ান্ত প্রস্তাব জমা দিতে বলা হবে। সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াটি তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কেন আকর্ষণীয় নগদ

নগদকে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, নগদের গ্রাহকসংখ্যা ৯ কোটির বেশি, যার মধ্যে নিয়মিত গ্রাহক ১ কোটির ওপরে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। নগদে গ্রাহকদের সঞ্চয়ের পরিমাণ প্রায় আড়াই হাজার কোটি টাকা। সরকারের প্রায় ১ লাখ কোটি টাকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির বেশির ভাগ অর্থ বিতরণ করে থাকে নগদ। পরিচালনার খরচ বাদ দিলে বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে নগদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ডাটার মেয়াদ রাখা যাবে না: পলক
প্রযুক্তি সংবাদ

মোবাইল ডাটার মেয়াদ রাখা যাবে না: পলক

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

ডিজিটাল সেবা সম্প্রসারণে ‘সমাধান’ ও সফটওয়্যার শপ লিমিটেডের নতুন অংশীদারিত্ব
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল সেবা সম্প্রসারণে ‘সমাধান’ ও সফটওয়্যার শপ লিমিটেডের নতুন অংশীদারিত্ব

আসছে ১৫০ ওয়াটের ফাস্ট স্মার্টফোন চার্জার
লিড স্টোরি

আসছে ১৫০ ওয়াটের ফাস্ট স্মার্টফোন চার্জার

টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করলো ইভ্যালি
ই-কমার্স

টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করলো ইভ্যালি

নাগরিক সেবা বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

যাত্রা শুরু করল “নাগরিক সেবা বাংলাদেশ”

Load More

ট্রেন্ডিং টপিক

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘এআই ইনফ্লুয়েন্সার’
নির্বাচিত

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘এআই ইনফ্লুয়েন্সার’

মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
প্রযুক্তি বাজার

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল
নির্বাচিত

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিক্রি হচ্ছে ভোটার তালিকা, ঝুঁকিতে কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য

২৮ মে একাধিক ফেসবুক গ্রুপে ভোটার তালিকা বিক্রির...

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ সেপ্টেম্বর ২০২৫

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার

Techzoom.TV |
TechzoomTV