Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনিয়োগকারীদের সঙ্গে আল-আরাফাহ্ ব্যাংকের প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 September 2025
বিনিয়োগকারীদের সঙ্গে আল-আরাফাহ্ ব্যাংকের প্রতারণা
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, তথ্য গোপন এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে। ব্যাংকটির সাম্প্রতিক অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদনে প্রকৃত লোকসান আড়াল করে মুনাফা দেখানো, প্রভিশন ঘাটতি রেখে হিসাব সাজানো এবং পরিচালকদের শেয়ার ধারণ সংক্রান্ত নিয়ম উপেক্ষা করার বিষয়টি সামনে এসেছে।

লোকসান আড়াল করে মুনাফা দেখানো

ব্যাংকের অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদনে (৩০ জুন ২০২৪ পর্যন্ত) কর-পরবর্তী নিট মুনাফা দেখানো হয়েছে ৯৫ কোটি ২৩ লাখ টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৮৩ পয়সা। অথচ প্রকৃত হিসেবে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে ৭০৪ কোটি ৭৮ লাখ টাকা এবং শেয়ার প্রতি লোকসান ৬ টাকা ১২ পয়সা।

প্রভিশন ঘাটতি

ব্যাংকটির এ সময়ে বিনিয়োগের বিপরীতে প্রয়োজন ছিল ৯৯১ কোটি ৩৯ লাখ টাকা প্রভিশন। কিন্তু প্রভিশন রাখা হয়েছে মাত্র ১০০ কোটি ৫৬ লাখ টাকা। ফলে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৮৯১ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, প্রভিশন ঘাটতি পূরণ না করলে শেয়ারহোল্ডাররা বিভ্রান্ত হয় এবং প্রকৃত ঝুঁকি আড়ালে থাকে।

শেয়ার দর বৃদ্ধি

প্রকৃত লোকসান গোপন রাখার ফলে শেয়ার বাজারে অস্বাভাবিক দরবৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, ৩০ জুলাই ব্যাংকের শেয়ার দর ছিল ১৭ টাকা ৪ পয়সা। একদিনের ব্যবধানে ৩১ জুলাই তা বেড়ে দাঁড়ায় ১৮ টাকা ৮ পয়সা, যা প্রায় ১০ শতাংশ বৃদ্ধি।

কেন্দ্রীয় ব্যাংকের জরিমানা

নগদ জমা (সিআরআর) সংরক্ষণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির ওপর ১৯ কোটি ১৮ লাখ টাকা দণ্ড সুদ আরোপ করেছে। গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে এ ব্যর্থতার কারণে ব্যাংকটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। তবে জরিমানার টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ভারপ্রাপ্ত সিএফও কামাল হোসাইন।

বিএসইসির নির্দেশনা অমান্য

১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে ব্যাংকটির পরিচালকদের হাতে শেয়ার রয়েছে মাত্র ১৫ শতাংশ। অথচ বিএসইসির নির্দেশনা অনুযায়ী এ হার সর্বনিম্ন ৩০ শতাংশ হওয়া বাধ্যতামূলক। নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি এ বিষয়ে নির্দেশ দিলেও ব্যাংকটি তা এখনো বাস্তবায়ন করতে পারেনি।

বিশেষজ্ঞদের মত

অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক প্রতিবেদন অস্বচ্ছ হলে ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার, আমানতকারী ও বিনিয়োগকারীরা অন্ধকারে থাকে। এতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না এবং দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়।

নিয়ন্ত্রক সংস্থার প্রতিক্রিয়া

বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখব। কেন এমন হলো সে বিষয়ে দেখে প্রাইমারি রেগুলেটর বাংলাদেশ ব্যাংককে পদক্ষেপ নিতে বলব।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আল-আরাফাহ্ ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জার
প্রযুক্তি বাজার

২০২৬ সালে রেকর্ড মূল্যে বাজারে আসছে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন

শিশুদের জন্য ডিজিটাল রাইটিং প্যাড আনল ওয়ালটন
প্রযুক্তি বাজার

শিশুদের জন্য ডিজিটাল রাইটিং প্যাড আনল ওয়ালটন

দেশের বাজারে ১০ম প্রজন্মের ল্যাপটপ
প্রযুক্তি বাজার

দেশের বাজারে ১০ম প্রজন্মের ল্যাপটপ

নিবন্ধন ছাড়া ফেসবুকেও পণ্য বিক্রি করা যাবে না
ই-কমার্স

নিবন্ধন ছাড়া ফেসবুকেও পণ্য বিক্রি করা যাবে না

গ্যালাক্সি জেড ফোল্ডের বিশেষ সংস্করণ উন্মোচন
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ডের বিশেষ সংস্করণ উন্মোচন

‘নগদ’ কেনাকাটায় রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগ
অর্থ ও বাণিজ্য

‘নগদ’ কেনাকাটায় রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!
পাঁচমিশালি

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম
নির্বাচিত

স্থানীয় গবেষণায় গিগাবাইটের এআই টপ অ্যাটম

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2025

বিনিয়োগকারীদের সঙ্গে আল-আরাফাহ্ ব্যাংকের প্রতারণা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix