Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 4 October 2026
প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
Share on FacebookShare on Twitter

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের প্রায় ৫০ লাখ খুচরা ব্যবসায়ীর কথা বিবেচনায় নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বাংলা ভয়েস অর্ডারিং ফিচার চালু করেছে দেশের অন্যতম বৃহৎ রিটেইল টেকনোলজি ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ। বাংলাদেশের এমএসএমই রিটেইল খাতের জন্য এটিই প্রথম বাংলা ভাষাভিত্তিক ভয়েস অর্ডারিং সিস্টেম।

নতুন এই প্রযুক্তির মাধ্যমে প্রিয়শপের সঙ্গে যুক্ত দোকানিরা এখন স্বাভাবিকভাবে বাংলায় কথা বলেই পণ্যের অর্ডার দিতে ও অর্ডার ব্যবস্থাপনা করতে পারবেন। এতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে তুলনামূলক কম অভ্যস্ত ব্যবসায়ীদের জন্য পণ্য অর্ডার করার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে।

প্রিয়শপের তৈরি এআই-চালিত ভয়েস অর্ডারিং ফিচারটি দোকানিদের দৈনন্দিন কাজের জটিলতা কমাতে ভূমিকা রাখবে। দোকানিরা শুধু বাংলায় মুখে বলে জানিয়ে দিতে পারবেন তাদের কোন পণ্য, কত পরিমাণে প্রয়োজন। এআই অ্যাসিস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে পণ্যের সঠিক স্টক কিপিং ইউনিট (এসকেইউ), পরিমাণ এবং অর্ডারের প্রয়োজনীয় তথ্য শনাক্ত করতে পারবে। ফলে অর্ডার দেওয়ার জন্য অ্যাপে টাইপ করা বা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে।

ইংরেজি নির্ভর প্রচলিত ভয়েস অর্ডারিং ব্যবস্থার তুলনায় প্রিয়শপের এই ফিচারের বিশেষত্ব হলো, এটি শুরু থেকেই বাংলা ভাষা ও স্থানীয় ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। প্রযুক্তিটি আঞ্চলিক উচ্চারণ, পণ্যের নাম, বাকিতে কেনাবেচার শর্ত এবং দোকানিদের দৈনন্দিন কথোপকথনের ধরন বুঝতে সক্ষম। ফলে ডিজিটাল মাধ্যমে স্বাচ্ছন্দ্যবোধ করেন না—এমন ব্যবসায়ীদের জন্যও প্রযুক্তিটি ব্যবহার করা সহজ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এ উদ্যোগ সম্পর্কে প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিকুল আলম খাঁন বলেন, “আমাদের দেশে প্রায় ৫০ লাখ খুচরা ব্যবসায়ী রয়েছেন, যাঁদের বেশির ভাগই খুব একটা ডিজিটাল-দক্ষ নন। তাই তাঁদের নিজেদের ভাষায়, নিজেদের কণ্ঠে সেবা দিতে পারে—এমন একটি ব্যবস্থা প্রয়োজন ছিল। সে লক্ষ্যেই আমরা আমাদের অ্যাপে এআই-চালিত ভয়েস অর্ডারিং প্রক্রিয়া চালু করেছি। মানুষ বাস্তবে যেভাবে কথা বলেন, সেই বাস্তবতা মাথায় রেখেই এই সিস্টেম তৈরি করা হয়েছে, যাতে প্রতিটি খুচরা বিক্রেতাকে সমানভাবে সেবা দেওয়া যায়।”

বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এআই-চালিত ভয়েস অর্ডারিং প্রযুক্তির ব্যবহার বাড়ছে। প্রিয়শপের বাংলা ভয়েস অর্ডারিং ফিচার চালুর উদ্যোগটি খুচরা ব্যবসার বিভিন্ন পর্যায়ে এআই ও অটোমেশন যুক্ত করার বৃহত্তর পরিকল্পনার অংশ। অর্ডার গ্রহণ, অর্থায়ন, ডেলিভারি ও ডেটা ব্যবস্থাপনাসহ ব্যবসার পুরো প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্যক্রম আরও সহজ করাই এর লক্ষ্য।

প্রতিষ্ঠানটির এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, প্রযুক্তিকে বাংলাদেশের খুচরা ব্যবসায়ীদের ভাষা, প্রয়োজন ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। অর্থাৎ, প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে যেন ব্যবসায়ীদের বাড়তি জটিলতার মুখে পড়তে না হয়; বরং প্রযুক্তিই যেন তাঁদের দৈনন্দিন ব্যবসাকে আরও সহজ ও কার্যকর করে তোলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রিয়শপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী বছরগুলোয় ডিসপ্লে উৎপাদন ব্যয় কমবে
প্রযুক্তি সংবাদ

আগামী বছরগুলোয় ডিসপ্লে উৎপাদন ব্যয় কমবে

স্মার্টফোনের কারণে চোখে যেসব সমস্যা হতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের কারণে চোখে যেসব সমস্যা হতে পারে

কবে আসবে নতুন আইফোন ?
প্রযুক্তি সংবাদ

কবে আসবে নতুন আইফোন ?

একটি র‍্যাম নির্বাচন করার সময় যে বিষয়গুলো জানা উচিত
টিপস

একটি র‍্যাম নির্বাচন করার সময় যে বিষয়গুলো জানা উচিত

চোখের স্মার্টলেন্স ভিডিও করবে, ছবিও তুলবে
প্রযুক্তি সংবাদ

চোখের স্মার্টলেন্স ভিডিও করবে, ছবিও তুলবে

কম দামের স্মার্টফোন আনল মটোরোলা
প্রযুক্তি সংবাদ

কম দামের স্মার্টফোন আনল মটোরোলা

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে এআই চালিত টিভি লাইনআপ উন্মোচন করল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

দেশে এআই চালিত টিভি লাইনআপ উন্মোচন করল স্যামসাং

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
কিভাবে করবেন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের...

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 October 2026

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix