Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-রিটার্নের সঙ্গে ব্যাংকের সংযোগে ভয়ের কিছু নেই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 September 2025
ই-রিটার্নের সঙ্গে ব্যাংকের সংযোগে ভয়ের কিছু নেই
Share on FacebookShare on Twitter

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, অনলাইন রিটার্ন বা ই-রিটার্নের সঙ্গে ব্যাংকের সরাসরি সংযোগের প্রস্তাব করদাতার সুবিধার জন্য। এতে কোনো কর্মকর্তা করদাতার ব্যাংকের তথ্য দেখতে পাবেন না। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে তিনি একথা জানান।

সম্প্রতি এনবিআর থেকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগে পাঠানাে এক চিঠিতে বলা হয়, করদাতাদের অনলাইন রিটার্নের সঙ্গে সরাসরি ব্যাংকের সংযোগ থাকবে। পরে এ নিয়ে করদাতাদের অনেকে আশঙ্কা প্রকাশ করেন যে, এর ফলে তাদের ব্যাংক হিসাবে তথ্য এনবিআর কর্মকর্তাদের কাছে চলে যেতে পারে।

এনবিআর চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, এনবিআর বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে। এর অর্থ এই নয় যে, এনবিআর করদাতাদের ব্যাংক হিসাব মনিটর করবে। বরং কর প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ করার উদ্যোগ নেওয়া হবে। করদাতার ব্যাংকের তথ্য কেউ জানতে পারবে না। এ নিয়ে ভয়ের কিছু নেই।

‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে এনবিআরে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে এবং রাজস্ব আয়সংক্রান্ত কাজে ব্যবহৃত সার্ভার বিষয়ে নানা অভিযোগ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর আদায় ব্যবস্থা হয়রানিমুক্ত করতে এনবিআরের কার্যক্রমকে অনলাইনভিত্তিক করা ও প্রয়োজনীয় নিয়ম পরিবর্তনের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে শুল্ক-কর ও কাস্টমস-সংক্রান্ত কী ধরনের সমস্যায় পড়েন তা শুনতেই এ সভার আয়োজন করা হয়। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে এসব অভিযোগ জানালেও এবার তারা এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের সামনে সরাসরি তাদের অভিযোগ জানালেন।

সভায় বিভিন্ন ব্যবসায়ী ও বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এনবিআরের কর্মকর্তাদের অদক্ষতা, হয়রানি ও অনিয়মের কারণে যেসব সমস্যায় পড়েন তা বিস্তারিত তুলে ধরেন। তাদের কারও অভিযোগ, টার্নওভার করহার বৃদ্ধি নিয়ে। আবার কেউ ভুয়া মামলা নিয়ে ক্ষোভ জানান। কেউ কেউ বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা, সার্ভার সমস্যার কথাও জানান।

সভায় জেনিস সুজের ব্যবস্থাপনা পরিচালক নাসির খান বলেন, ব্যবসায়ীরা ভুয়া মামলার মুখোমুখি হন। বহু বছর আদালতে লড়াই করে মুক্তি পেতে হয়। যেসব কর্মকর্তার কারণে এটি হয়, তাদের কোনো জবাবদিহি বা শাস্তি হয় না। এর জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মক্ষমতার হিসাব রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে জবাবদিহি নিশ্চিত হয়।
এনবিআরের কিছু কর্মকর্তা চাঁদাবাজি করেন বলে অভিযোগ করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন, যে পরিমাণ ভ্যাট আদায় হওয়ার কথা, তার মাত্র ২০ শতাংশ যায় সরকারি কোষাগারে। বাকি অর্থ এনবিআরের কর্মকর্তারা এবং কিছু ব্যবসায়ী যোগসাজশে দুর্নীতি করেন।

যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান বলেন, বেনাপোল বন্দরে নানা পচনশীল পণ্য আসে। খালাসে অনুমোদনে বিলম্বের কারণে অনেক পণ্য নষ্ট হয়।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, কর্মকর্তাদের দায়িত্বহীনতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কিছু শাস্তি হলে এ ধরনের কর্মকাণ্ড কমবে। তবে মাঠ পর্যায়ে অনেক কর্মকর্তা ঠিকভাবে নির্দেশনা মানেন না। এটি নিয়ে ব্যবসায়ীদেরও সোচ্চার হতে হবে। কর্মকর্তারা আইনের ব্যত্যয় করলে সরাসরি অভিযোগ দিতে হবে। এ জন্য ব্যবসায়ীদের প্রতি এনবিআরের অভিযােগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান তিনি। এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসার দৈনন্দিন কার্যক্রম সহজ করার জন্য কিছু নিয়ম সংশোধন করতে হবে।

ভ্যাট নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট রেট নিয়ে অনেক আপত্তি আছে। প্রয়োজনে একক ভ্যাট রেট হবে। তামাক খাতে ঠিকভাবে আদায় হয় না মন্তব্য করে তিনি বলেন, এ খাতে বড় অঙ্কের ভ্যাট ফাঁকি হয়। গত এক বছরে ৩ হাজার অডিট হয়েছে। সেখানে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
অর্থ ও বাণিজ্য

লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত

টেক্সাসে ২০০ কোটি ডলারের নতুন কারখানা গড়ছে টয়োটা
অটোমোবাইল

টেক্সাসে ২০০ কোটি ডলারের নতুন কারখানা গড়ছে টয়োটা

টিপিএম চিপঃ কী, কেন আর কিভাবে?
প্রযুক্তি বাজার

টিপিএম চিপঃ কী, কেন আর কিভাবে?

দারাজের বৃহত্তম সর্টিং সেন্টারের যাত্রা শুরু
ই-কমার্স

দারাজের বৃহত্তম সর্টিং সেন্টারের যাত্রা শুরু

যে কারণে ২০২৩ সালে স্মার্টফোনের চাহিদা কমবে
প্রযুক্তি বাজার

স্মার্টফোন বিক্রিতে সবচেয়ে বড় ধস

বিশ্বব্যাপী শুল্ক
অর্থ ও বাণিজ্য

বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

প্রিমিয়াম অ্যাপল ডিভাইস সহজ কিস্তিতে কেনার সুযোগ দিতে...

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 September 2025

ই-রিটার্নের সঙ্গে ব্যাংকের সংযোগে ভয়ের কিছু নেই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix