Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক হিসেবে বড় অসঙ্গতি, ৬৯ কোটি টাকা গরমিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 September 2025
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক হিসেবে বড় অসঙ্গতি, ৬৯ কোটি টাকা গরমিল
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি অনিয়মকে নিয়ম বলে চালিয়ে যাচ্ছেন। কোন কিছু তোয়াক্কা করছেন না। তার অনিয়মগুলো যেন নিয়মে পরিনত হয়েছে। ফলে জাল-জালিয়াতি, অনিয়ম, দুর্নীতি ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সিইও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে।

এর মধ্যে আইন লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। গোলাম কিবরিয়া অনিয়ম ও অনৈতিক পন্থায় অত্যন্ত সুক্ষ্ম এবং সুপরিকল্পিতভাবে আত্মসাত করেছেন কোম্পানির কোটি কোটি টাকা। যার ফলে হুমকির মুখে পড়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১২ লাখ গ্রাহকের শত শত কোটি টাকার আমানত।

ফলে নানান সমস্যায় বিপদগ্রস্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক হিসাবে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়েছে। সর্বশেষ ২০২৪ সালের নিরীক্ষা প্রতিবেদনে প্রায় ৬৯ কোটি টাকার গরমিলের বিষয়টি উল্লেখ করেছেন নিরীক্ষক।

কোম্পানিটির নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটি ব্যাংক বুক/লেজারে নগদ অর্থ দেখিয়েছে ৯১ কোটি ৫১ লাখ টাকা। তবে ব্যাংক স্টেটমেন্টে পাওয়া গেছে মাত্র ৪৭ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ কোম্পানির হিসাবে ব্যাংক ব্যালেন্সের সঙ্গে প্রকৃত স্টেটমেন্টের পার্থক্য দাঁড়িয়েছে ৪৩ কোটি ৯৯ লাখ টাকা।
জানা যায়, দীর্ঘদিন ধরে এজেন্টদের কাছে পাওনা হিসেবে ২৪ কোটি ৯৪ লাখ টাকা দেখিয়ে আসছে কোম্পানিটি।

তবে নিরীক্ষক মনে করেন, ওই অর্থ আদায়যোগ্য নয়। এরপরও সম্ভাব্য লোকসানের বিপরীতে আন্তর্জাতিক মানদণ্ড আইএফআরএস-৯ অনুযায়ী কোনো সঞ্চিতি গঠন করা হয়নি। নিরীক্ষক আরও উল্লেখ করেন, কোম্পানির দেখানো বিভিন্ন ব্যাংক হিসাবে ৬৫ লাখ টাকা থাকলেও সেগুলো দীর্ঘদিন ধরে নিস্কিয় (ডরমেন্ট)। যাচাই-বাছাই শেষে সেখানে প্রকৃত অর্থ পাওয়া গেছে মাত্র ৩০ লাখ টাকা। ফলে অতিরিক্ত সম্পদ হিসেবে দেখানো হয়েছে ৩৫ লাখ টাকার বেশি।

এ ছাড়া রূপালী লাইফ থেকে কর্মীদের অগ্রিম বেতন, মোটরসাইকেল, বাইসাইকেল ও মোবাইল কেনার জন্য প্রায় ২১ লাখ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু এসব অগ্রিম অর্থ বছরের পর বছর একই অবস্থায় আছে, কোনো সমন্বয় করা হয়নি।

কোম্পানিটির সম্ভাব্য লোকসানের বিপরীতে এখানেও সঞ্চিতি রাখা হয়নি। তবে গত ২৬ ফেব্রুয়ারি মো. কামরুজ্জামান নামের এক কর্মীর কাছে দেওয়া ৬ লাখ টাকার অগ্রিম বেতন আদায়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩০ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ব্যতীত সাধারণ বিনিয়োগকারীদের হাতে আছে ৬৭ দশমিক ৯৩ শতাংশ শেয়ার ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রূপালী লাইফ ইন্স্যুরেন্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভারতের বাজারে ঢোকার আগেই ‘চ্যালেঞ্জের মুখে’ টেসলা
অটোমোবাইল

ভারতের বাজারে ঢোকার আগেই ‘চ্যালেঞ্জের মুখে’ টেসলা

শ্রমজীবীদের মাঝে বঙ্গবাবা ই-কমার্সের মাস্ক ও টি-শার্ট বিতরণ
ই-কমার্স

শ্রমজীবীদের মাঝে বঙ্গবাবা ই-কমার্সের মাস্ক ও টি-শার্ট বিতরণ

নতুন বছর উপলক্ষে ইনফিনিক্স হট ৫০ স্মার্টফোনে বিশেষ অফার
ছাড় ও অফার

নতুন বছর উপলক্ষে ইনফিনিক্স হট ৫০ স্মার্টফোনে বিশেষ অফার

মোটরগাইড বাংলাদেশের হোমপেজ
অটোমোবাইল

বিক্রয় চালু করল মোটরগাইড বাংলাদেশ: গাড়ি ও বাইকপ্রেমীদের জন্য নতুন অটোমোটিভ পোর্টাল

ময়মনসিংহের ই-কমার্সে সম্ভাবনাময় পাট শিল্প
ই-কমার্স

ময়মনসিংহের ই-কমার্সে সম্ভাবনাময় পাট শিল্প

দাম কমছে স্যামসং গ্যালাক্সি এ৫০-এ৩০ ফোনের
ছাড় ও অফার

দাম কমছে স্যামসং গ্যালাক্সি এ৫০-এ৩০ ফোনের

Load More

ট্রেন্ডিং টপিক

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
অটোমোবাইল

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 September 2025

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক হিসেবে বড় অসঙ্গতি, ৬৯ কোটি টাকা গরমিল

Techzoom.TV |
TechzoomTV