Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
Share on FacebookShare on Twitter

শেয়ারবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস ও লাভেলো আইসক্রিমের শেয়ার কারসাজি ঠেকাতে তিনটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের লেনদেন (বিক্রয়) স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) চিঠি দিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দিয়েছে। এই স্থগিতাদেশ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

যেসব অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে:

  • সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট।
  • সিবিসি ক্যাপিটালের চেয়ারম্যান জুয়াং লিফেং।
  • তৌফিকা ফুডস ও লাভেলোর সহযোগী প্রতিষ্ঠান তৌফিকা ইঞ্জিনিয়ারিং।

বিএসইসির মুখপাত্র আবুল কালাম সংবাদ মাধ্যমকে বলেন, তদন্তে এই তিনটি বিও অ্যাকাউন্ট থেকে শেয়ার কারসাজির প্রমাণ মিলেছে। চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগেই যাতে কারসাজির মাধ্যমে অর্জিত শেয়ার বিক্রি করা না যায়, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই অ্যাকাউন্টগুলো ২০২৫ সালের জুন পর্যন্ত নিয়মিত শেয়ার কারসাজিতে জড়িত ছিল।

স্থগিতাদেশের ফলে এই তিন অ্যাকাউন্টধারী লাভেলো ও তৌফিকা ফুডসের শেয়ার কিনতে পারলেও বিক্রি করতে পারবেন না। তবে, তাদের অ্যাকাউন্টে থাকা অন্য কোনো কোম্পানির শেয়ার লেনদেনে কোনো বাধা থাকবে না।

এই খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেয়ারবাজারের উত্থানের দিনেও লাভেলো আইসক্রিমের শেয়ার ডিএসইতে ৩.১৫ শতাংশ কমে ৯৮ টাকা ৪০ পয়সায় নেমে এসেছে।

লাভেলো আইসক্রিমের আর্থিক অবস্থা:

  • রাজস্ব: ২০২৪ অর্থবছরে লাভেলো ৯৯ কোটি ২১ লাখ টাকা রাজস্ব অর্জন করেছে, যা আগের বছরের চেয়ে বেশি।
  • মুনাফা: এ সময়ে নিট মুনাফা ছিল ১২ কোটি ১৮ লাখ টাকা।
  • শেয়ারপ্রতি আয় (ইপিএস): আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৪৩ পয়সা।
  • শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি): এটি দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সায়।
  • লভ্যাংশ: ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

বর্তমানে কোম্পানির শেয়ারের মালিকানা কাঠামো হলো: স্পনসর ও পরিচালক ৩৮.৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারী ৩৬.০৯ শতাংশ।

Tags: লাভেলোর শেয়ার কারসাজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালিতে পাওয়া যাবে আখতার গ্রুপের পণ্য
ই-কমার্স

ইভ্যালিতে পাওয়া যাবে আখতার গ্রুপের পণ্য

ওটিপি দিয়ে ১০ লাখ টাকা খোয়ালেন ইবিএল ব্যাংকের গ্রাহক
অর্থ ও বাণিজ্য

ওটিপি দিয়ে ১০ লাখ টাকা খোয়ালেন ইবিএল ব্যাংকের গ্রাহক

ইভ্যালির ব্যাংক লেনদেনে স্থগিতাদেশ বাড়ায়নি বিএফআইইউ
ই-কমার্স

ইভ্যালির ব্যাংক লেনদেনে স্থগিতাদেশ বাড়ায়নি বিএফআইইউ

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন নোট
অর্থ ও বাণিজ্য

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন নোট

উন্নতমানের প্লাস্টিকের সামগ্রী এখন দারাজে
ই-কমার্স

উন্নতমানের প্লাস্টিকের সামগ্রী এখন দারাজে

আল হারামাইন পারফিউমসের এক্সক্লুসিভ পার্টনার হলো কিউকম
ই-কমার্স

আল হারামাইন পারফিউমসের এক্সক্লুসিভ পার্টনার হলো কিউকম

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার দেড় কোটি ডলারের মামলা
নির্বাচিত

স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার দেড় কোটি ডলারের মামলা

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও
বিবিধ

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পবিত্র ঈদুল আজহায় ‘স্বপ্ন অনলাইন’-এর মেগা অফার, থাকছে ফ্রি ডেলিভারি
ই-কমার্স

পবিত্র ঈদুল আজহায় ‘স্বপ্ন অনলাইন’-এর মেগা অফার, থাকছে ফ্রি ডেলিভারি

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের আনন্দকে আরও...

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix