Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরও ২০০ জন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
ইসলামী ব্যাংকে উত্তপ্ত পরিস্থিতি: ‘ছাঁটাইয়ের ফাঁদ’ এড়াতে পরীক্ষা বর্জন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ইসলামী ব্যাংকে কর্মী ছাঁটাইয়ের ঢেউ আরও তীব্র হলো। চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগে এবার একসঙ্গে আরও ২০০ কর্মীকে অব্যাহতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে দ্বিতীয় দফায় এ ছাঁটাইয়ের ফলে মোট ৪০০ কর্মীর চাকরি হারালেন।

তবে ব্যাংক কৃর্তপক্ষের দাবি, বিষয়টি দক্ষতা যাচাই ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অংশ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) পরিচালিত ‘বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা’ ঘিরেই এ প্রক্রিয়া শুরু হয়। ওই পরীক্ষায় অংশ নেন ৪১৪ জন কর্মী, যার মধ্যে ৮৮ শতাংশ বা ৩৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। বাকি ৫০ জনকে প্রশিক্ষণ দিয়ে পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে। আর পরীক্ষায় অংশ না নেওয়া প্রায় পাঁচ হাজার কর্মীকে আপাতত ওএসডি (বিশেষ দায়িত্বে সংযুক্ত) করা হয়েছে।

কেন ছাঁটাই?

ইসলামী ব্যাংকের একাধিক সূত্র বলছে, যাদের চাকরি বাতিল করা হয়েছে, তারা কেবল অযোগ্যতার কারণে নয়, বরং পরীক্ষার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার, সহকর্মীদের অংশগ্রহণে বাধা এবং ব্যাংকের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

নিয়োগ থেকে বিতর্ক

২০১৭ সালে এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে গতবছরের আগস্ট পর্যন্ত ব্যাংকটিতে প্রায় ১১ হাজার লোক নিয়োগ পান। অভিযোগ রয়েছে, এর মধ্যে ৮ হাজার ৩৪০ জনকে বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই নিয়োগ দেওয়া হয়। এখন তাদের যোগ্যতা যাচাই নিয়েই মূলত পুরো প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ২১ আগস্ট চট্টগ্রামের চাক্তাই শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জিয়া উদ্দিন নোমান বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন। আদালত বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংককে। পরে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানায়, এ ধরনের পরীক্ষা গ্রহণ ও চাকরি বহাল রাখা বা বাতিল করা ব্যাংকের নিজস্ব এখতিয়ার।

ব্যাংকের অবস্থান

ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ড. কামাল উদ্দীন জসীম বলেন, ‘আমাদের উদ্দেশ্য কাউকে ছাঁটাই করা নয়, বরং দক্ষতা যাচাই ও বৈধতা নিশ্চিত করা। পরীক্ষায় অংশ নেওয়া কর্মীদের বিশাল অংশ উত্তীর্ণ হয়েছেন। যারা পারেননি, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আর পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি—এমন কর্মীদের জন্যও নতুন করে সুযোগ রাখা হয়েছে।’

সনদ যাচাইয়ে জালিয়াতি ধরা

ব্যাংকটি শুধু পরীক্ষাতেই থেমে থাকেনি, নিয়োগপ্রাপ্ত কর্মীদের একাডেমিক সনদও যাচাই করছে। প্রথম ধাপে বেসরকারি ছয়টি বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ২১৪ জনের সনদ যাচাইয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে। ইতোমধ্যে ৩০টি জাল সনদ শনাক্তের তথ্য ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের এই ব্যাপক ছাঁটাই এবং যোগ্যতা মূল্যায়ন প্রক্রিয়া শুধু প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সংকট নয়, সামগ্রিক ব্যাংকিং খাতের জন্যও তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। নিয়োগের স্বচ্ছতা, দক্ষতা যাচাই এবং কর্মসংস্থান নিরাপত্তা—সবই এখানে প্রশ্নের মুখে। বিশেষ করে রাজনৈতিক প্রভাবিত নিয়োগপ্রক্রিয়ার জটিলতা এখন আদালত, বাংলাদেশ ব্যাংক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তের মাধ্যমে এক নতুন পর্যায়ে যাচ্ছে।

ব্যাংক খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, ইসলামী ব্যাংকের এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য নজির তৈরি করতে পারে। তবে এর প্রভাব কর্মীদের মধ্যে অস্থিরতা, সেবার মান এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিতেও দীর্ঘমেয়াদে পড়তে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইসলামী ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার রাজশাহীতে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার রাজশাহীতে

ই-কমার্সের মাধ্যমে মৃৎশিল্পকে জনপ্রিয় করছেন ময়মনসিংহের তাপস চন্দ্র পাল
ই-কমার্স

ই-কমার্সের মাধ্যমে মৃৎশিল্পকে জনপ্রিয় করছেন ময়মনসিংহের তাপস চন্দ্র পাল

মাস্ক এখন ৫০০ বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়নিয়ার হচ্ছেন কবে
অর্থ ও বাণিজ্য

মাস্ক এখন ৫০০ বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়নিয়ার হচ্ছেন কবে

নগদ লেনদেন কমালে দুর্নীতি কমবে: বাংলাদেশ ব্যাংক গভর্নর
অর্থ ও বাণিজ্য

নগদ লেনদেন কমালে দুর্নীতি কমবে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ সম্পন্ন, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক ও ফ্রি পণ্য পেলেন ক্রেতারা
ছাড় ও অফার

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৫ সম্পন্ন, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক ও ফ্রি পণ্য পেলেন ক্রেতারা

রিভিউয়ের নামে ফুড ব্লগারদের চাঁদাবাজি
ই-কমার্স

রিভিউয়ের নামে ফুড ব্লগারদের চাঁদাবাজি

Load More

ট্রেন্ডিং টপিক

রামপুরায় চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১
বিবিধ

রামপুরায় চোরাই ও যন্ত্রাংশবিহীন মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
নির্বাচিত

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!
নির্বাচিত

জুয়া ও হুন্ডির অভিযোগ: ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ

গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করল প্রশাসন
শিক্ষা ও ক্যাম্পাস

গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করল প্রশাসন

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ অক্টোবর ২০২৫

ইসলামী ব্যাংকের চাকরি হারালেন আরও ২০০ জন

Techzoom.TV |
TechzoomTV