Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোস্তফা জব্বারের হুমকিতে বন্ধ করেছিলেন স্টার্টাপ, অভিযোগ শচীনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 20 August 2024
মোস্তফা জব্বারের হুমকিতে বন্ধ করেছিলেন স্টার্টাপ, অভিযোগ শচীনের
Share on FacebookShare on Twitter

২০২১ সাল, এদিক ওদিক চাকরি আর বিদেশী অ্যাসাইনমেন্ট থেকে আয় করা টাকা দিয়ে শুরু করেন নিজের স্টার্টাপ ব্যবসা। স্টার্টাপটা ছিলো মুদি দোকানদারদের সাথে ফ্রন্ট আর ব্যাক এফিলিয়েশন। বন্ধু আর ফেসবুকে পরিচয় হওয়া কিছু ট্যালেন্টেড মানুষের সাথে নিয়ে তৈরি হল টিম। অনেক খেটে একটা ১ মিনিটের ওভিসি (বিজ্ঞাপন ভিডিও) বানালাম, হাজার হাজার ব্যনার, পোষ্টার আর স্টিকারে বিভিন্ন এলাকার চারিদিক ভরে ফেললাম। একদিন খুব আয়োজন করে টীমের সবাই মিলে পাবলিসিটি করলাম, ২০ জনের কাছাকাছি টিম হওয়ায় বেশ সারা পেলো, হাজার হাজার মানুষের কাছে পৌছে গেলো আমাদের ব্রান্ডের নাম। ১৫ই আগস্ট, ২০২১ এর কথা। সম্ভবত শুক্রবার। বেলা ৩টা বা একটু বেশী। একটা অজানা নাম্বার থেকে কল আসলো, রিসিভ করলাম। একজন মন্ত্রীর থেকে সরাসরি হুমকি বন্ধ হল নতুন স্টার্টাপের গল্প। নিজের ফেসবুক ওয়ালে এমনটাই লিখেছেন “বিজয় ডিএসএস” পেইজ এর ওনার আশরাফ হোসেন শচীন। নিচে তার লেখা তুলে ধরা হল:

‘একটা গল্প বলবো যেটা বলিনি কোনদিন, আওয়ামীলীগ সরকারের একজন মন্ত্রীর থেকে সরাসরি হুমকি পাওয়া এক নতুন স্টার্টাপের গল্প। ২০২১ সাল, এদিক ওদিক চাকরি আর বিদেশী এসাইনমেন্ট থেকে আয় করা টাকা দিয়ে শুরু করেছিলাম নিজের স্টার্টাপ ব্যবসা। ইনভেস্টমেন্ট, প্রডাক্ট মার্কেট ফিট, এমভিপি, এসবের হালকা ধারনা হয়েছিলো তবে তখনো গভীরভাবে জানা বাকি।

স্টার্টাপটা ছিলো মুদি দোকানদারদের সাথে ফ্রন্ট আর ব্যাক এফিলিয়েশন। টিম বানালাম কিছু বন্ধু আর ফেসবুকে পরিচয় হওয়া কিছু টলেন্ডেড মানুষের সাথে। অনেক খেটে একটা ১ মিনিটের ওভিসি (বিজ্ঞাপন ভিডিও) বানালাম, হাজার হাজার ব্যনার, পোষ্টার আর স্টিকারে বিভিন্ন এলাকার চারিদিক ভরে ফেল্লাম। একদিন খুব আয়োজন করে টীমের সবাই মিলে পাবলিসিটি করলাম, ২০ জনের কাছাকাছি টিম হওয়ায় বেশ সারা পেলো, হাজার হাজার মানুষের কাছে পৌছে গেলো আমাদের ব্রান্ডের নাম।

১৫ই আগস্ট, ২০২১ এর কথা। সম্ভবত শুক্রবার। বেলা ৩টা বা একটু বেশী। একটা অজানা নাম্বার থেকে কল আসলো, রিসিভ করলাম।

কলদাতাঃ আপনি কি “বিজয় ডিএসএস” পেইজ এর ওনার বলছেন?
আমিঃ জ্বি বলছি, কি ভাবে সহায়তা করতে পারি বলুন।
কলদাতাঃ আমার নাম মোস্তফা জব্বার! আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে আছি। ‘বিজয় ডিজিটাল’ আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান, আমার কাছে সকল কপিরাইট আছে। আপনি বিজয় নামে প্রতিষ্ঠান চালাতে পারবেন না।
আমিঃ স্যার, আমি খুবই গর্বিত আপনি কল করেছেন। আপনার হাত থেকে আমি S2S এর পুরষ্কার পেয়েছি (আইসিটি ডিভিশনের একটি বিজনেস কম্পিটিশন)।
জব্বারঃ এসব বাদ দেন, এই মুহুর্তে আপনার পেইজ, ওয়েবসাইট বন্ধ করেন।
আমিঃ স্যার, বাংলাদেশে প্রায় ৮০ টার মতো প্রতিষ্ঠান আছে যারা বিজয় নামে অপারেট করে, RJSC এর ওয়েবসাইটে গেলেই পাওয়া যায়। আমরাও নেইম ক্লিয়ারেন্স পেয়েছি, রেজিস্ট্রেশন করছি। লিগালি আমরা কোন দোষ করি নি।
জব্বারঃ আমাকে এতো লজিক দেখাতে যাবেন না।
আপনি আমার প্রতিষ্ঠানের নাম চুরি করেছেন। আপনাকে আমি একদিন সময় দিলাম, এর মধ্যে এই নাম সরিয়ে ফেলবেন। আর তা না হলে কিভাবে আপনাকে সোজা করবো সেটাও আমার জানা আছে, একদম দেখিয়ে দেবো।
আমিঃ স্যার, আমার কয়েক লক্ষ টাকার মার্কেটিং কন্টেন্ট অলরেডি বিভিন্ন এলাকায় ছড়িয়ে গেছে, আমার সব বিনিয়োগ শেষ হয়ে যাবে।
জব্বারঃ সেটা আমার দেখার বিষয় না, আজকের পরে যেনো বিজয় নাম না দেখি। (বলে ফোন কেটে দিলো)
আমার রুমে দাড়িয়েই ফোনে কথা বলছিলাম, ফোন রেখে মনে হলো আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেছে। বেচে আছি না মরে গেছি কিছু অনুভব করতে পারছিলাম না। একটু পরে টিমকে জানালাম, কিছু বন্ধু আর সিনিয়রকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম এখন কি করবো। অনেকেই অনেক বুদ্ধি দিলো। একজন বললো মোস্তফা জব্বারকে আমার উচিত আবারো ফোন দিয়ে কনভিন্স করা। তবে আমি ফোন দেইনি, টেক্সট করেছিলাম। লিখেছিলাম, ‘স্যার আমার অনেক বড় অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে, আমি কম্পানীর নাম পরিবর্তন করে ফেলবো, তবে খুব কৃতজ্ঞ থাকবো যদি আইসিটি ডিভিশনের কোন ফ্যসিলিটি পাওয়ার জন্য আমাকে একটু রেফার করতেন’। উনি রিপাই দিয়েছিলেন, ‘আপনাকে যে জেলে দেইনি এটাই আপনার ভাগ্য, এই নাম্বারে আর যোগাযোগ করবেন না’। এভাবেই একরম গায়ের জোড়ে, কোন লিগাল গ্রাউন্ড ছাড়া, হুমকি আর ভয় দেখি আমার থেকে কেড়ে নেয়া হলো আমার বহুদিনের গড়া পরিচয়। জীবনে এরকম ভয়, অসহায়ত্ব আর আত্মসমর্পন কখনো কল্পনা করিনি।

১৬ই আগস্ট ২০২১ এ আমরা কম্পানী ওয়েবসাইট ও ফেসবুক পেইজ ডাউন করে ফেলি। খিলগাও, মিরপুর, ওয়ারী ও মতিঝিল থেকে ‘বিজয় ডিএসএস’ এর বেশীরভাগ ব্যনার, পোষ্টার সরিয়ে ফেলি। দুইমাস পরে, নতুন নামে লাইসেন্স করি, ‘দুর্জয় ডিএসএস’, পরবর্তিতে RJSC রেজিস্ট্রেশন করি, ‘দুর্জয় ডিএসএস টেকনোলজিস লিমিটেড’।

আমার কাছের বেশকিছু বন্ধু ও সিনিয়র এই ঘটনা সম্পর্কে জানেন। একজন মন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলার সাহশ আমার ছিলো না। তার ‘দেখিয়ে দেবো’ হুমকির পরে নিরাপদও মনে করিনি। শুধু চুপ করে নিজের কয়েক লক্ষ টাকার বিনিয়োগ জলে ফেলে পরাজয় মেনে নিয়েছিলাম। ইতিহাস জানে, জালিমের পতন অবধারিত।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাকিংয়ের শিকার হয়েছে স্যামসাং, সোর্স কোড অনলাইন
প্রযুক্তি বাজার

এক দশকের সর্বনিম্নে স্যামসাংয়ের মুনাফা

নিরবিচ্ছিন্ন ডাটা সেবা প্রদানে ফোরজি মডেম-রাউটার আনল রবি
প্রযুক্তি বাজার

নিরবিচ্ছিন্ন ডাটা সেবা প্রদানে ফোরজি মডেম-রাউটার আনল রবি

বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার ওয়ালটন ফোন বাজারে
নির্বাচিত

বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার ওয়ালটন ফোন বাজারে

অর্থ ও বাণিজ্য

রূপালী ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ উদ্বোধন

লাইফ ডিজিটাল ল্যাপটপ কিনলে শপিং ফ্রি
প্রযুক্তি বাজার

লাইফ ডিজিটাল ল্যাপটপ কিনলে শপিং ফ্রি

ভোক্তা ব্যয় বৃদ্ধির ফলে চতুর্থ প্রান্তিকে ভিসা’র নিট রাজস্ব বৃদ্ধি ১২
অর্থ ও বাণিজ্য

ভোক্তা ব্যয় বৃদ্ধির ফলে চতুর্থ প্রান্তিকে ভিসা’র নিট রাজস্ব বৃদ্ধি ১২

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 August 2024

মোস্তফা জব্বারের হুমকিতে বন্ধ করেছিলেন স্টার্টাপ, অভিযোগ শচীনের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix