Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আর্থিক খাতে অনিয়ম, ব্যর্থতার মধ্যেই আসছে ডিজিটাল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 October 2025
নতুন ডিজিটাল ব্যাংক নিয়ে সিদ্ধান্ত ২৭ আগস্ট
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের আর্থিক খাত নানা অনিয়ম ও জালিয়াতিতে জর্জরিত। মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) থেকে শুরু করে ই-কমার্স এবং এমনকি কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভও এর বাইরে নয়। এরই মধ্যে নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। তবে বিশেষজ্ঞরা বলছেন, এখন যতটা না ডিজিটাল ব্যাংক প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন ব্যাংকিং খাতে সুশাসন ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি একটি মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস কম্পানিতে অভিযান চালায়। অভিযানে উঠে আসে, ই-ওয়ালেটের মাধ্যমে প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত লেনদেন করা হয়েছে। দুদকের অভিযোগ, নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরি করে বিদেশে অর্থ পাচার করেছে। বাংলাদেশ ব্যাংকও জানিয়েছে, প্রতিষ্ঠানটির লেনদেনে প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকার অনিয়ম পাওয়া গেছে।

বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় জালিয়াতি হলো ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১১০ মিলিয়ন ডলার চুরি। আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনার এখনো সমাধান হয়নি।

দেশে বর্তমানে কার্যকর ব্যাংকের সংখ্যা ৬১। অথচ অর্থনীতির আকার ও প্রবৃদ্ধির তুলনায় এই সংখ্যা অনেক বেশি। অর্থনীতিবিদরা বলছেন, অন্তত ১৫ থেকে ২০টি ব্যাংক কমানো দরকার।

কারণ অনেক ব্যাংক দেউলিয়া অবস্থায় পৌঁছালেও রাজনৈতিক প্রভাবে টিকে আছে। খেলাপি ঋণ বাড়তে বাড়তে মার্চের শেষে দাঁড়িয়েছে চার লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের প্রায় ২৪ শতাংশ। অনেক ব্যাংক আমানত ফেরত দিতেই হিমশিম খাচ্ছে।

অতীতে রাজনৈতিক বিবেচনায় একাধিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে। যেমন—পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে অনুমোদন পাওয়া ৯টি নতুন প্রজন্মের ব্যাংককে কৃষি ও এসএমই ঋণ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলোর কোনোটিই প্রান্তিক পর্যায়ে ঋণ বিতরণের প্রতিশ্রুতি রাখতে পারেনি। আবার তিন বছরের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার শর্তও পূরণ হয়নি। ফারমার্স ব্যাংক দুর্নীতি ও অনিয়মে কার্যত হারিয়ে গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, ‘দেশের অর্থনীতির তুলনায় ব্যাংকের সংখ্যা অনেক বেশি। অন্তত ১৫ থেকে ২০টি ব্যাংক কমানো দরকার। সেখানে নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া কতটা যৌক্তিক, তা বলা কঠিন।’

অর্থনীতিবিদরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংক একদিকে এমএফএস খাতে অনিয়ম ঠেকাতে পারছে না, অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোতেও শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ। তবু ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিচ্ছে, যা নীতিনির্ধারণে অসংগতি তুলে ধরে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডিজিটাল ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো গ্রাহকদের জন্য নতুন উপহার ভি২১ই
নির্বাচিত

ভিভো গ্রাহকদের জন্য নতুন উপহার ভি২১ই

ইসলামী ব্যাংকে গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

বিমানের ১০ চাকা চুরি করে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিমানের ১০ চাকা চুরি করে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে দেওয়ার অভিযোগ

আগস্টের ৩০ দিনে এল ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স
অর্থ ও বাণিজ্য

৮ দিনেই এক বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে

১ টেরাবাইট স্টোরেজ সুবিধায় আসছে ভিভো ওয়াই৫৩এস
ছাড় ও অফার

ভিভো ওয়াই২১ ফোন কিনে ১০ লক্ষ টাকা পুরস্কার জেতার সুযোগ

নিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের জালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও কাজিম
অর্থ ও বাণিজ্য

নিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের জালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও কাজিম

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 October 2025

আর্থিক খাতে অনিয়ম, ব্যর্থতার মধ্যেই আসছে ডিজিটাল ব্যাংক

Techzoom.TV |
TechzoomTV