Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টারটেকের টাকায় বিদেশ যাওয়া এনবিআর সদস্য বেলাল ওএসডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 October 2025
স্টারটেক
Share on FacebookShare on Twitter

যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে খোদ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্ত করছে, সেই প্রতিষ্ঠানের অর্থায়নেই বিদেশ সফরে গিয়েছিলেন এনবিআরের সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। দুর্নীতির এই গুরুতর অভিযোগের মধ্যেই প্রায় ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মামলা দায়েরের মাত্র দুই দিনের মাথায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রাস্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে বেলাল হোসাইনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার পরপরই বুধবার তাকে এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) পদ থেকে কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু এর একদিনের মাথায় তাকে সেখান থেকেও সরিয়ে ওএসডি করা হলো।

স্বার্থের সংঘাতের নগ্ন বহিঃপ্রকাশ:

ডলার সংকট মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হলেও, গত ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ায় “ডেটা সেন্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিপোর্টিং” শীর্ষক একটি প্রশিক্ষণে অংশ নেন বেলাল হোসাইন চৌধুরীসহ ১১ জন কর্মকর্তা। উদ্বেগজনক বিষয় হলো, এই সফরের সম্পূর্ণ ব্যয়ভার বহন করে ‘স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান।

অথচ এই স্টার টেক লিমিটেডের বিরুদ্ধেই নকল প্রযুক্তিপণ্য বিক্রি, মানি লন্ডারিং এবং বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি করে উচ্চমূল্যে পণ্য বিক্রির অভিযোগে স্বয়ং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তদন্ত পরিচালনা করছে। তদন্তাধীন একটি প্রতিষ্ঠানের অর্থে এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তার বিদেশ ভ্রমণের ঘটনাকে সংশ্লিষ্টরা সরাসরি স্বার্থের সংঘাত (Conflict of Interest) হিসেবে দেখছেন, যা প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

দুদকের মামলায় গুরুতর অভিযোগ:

দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, বেলাল হোসাইন তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দুর্নীতির মাধ্যমে মোট ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। দুদকের অনুসন্ধানে তার মোট ১৩ কোটি ৪৩ লাখ টাকার বেশি সম্পদের সন্ধান পাওয়া গেলেও তিনি মাত্র ৮ কোটি ৮৩ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছিলেন।

এই ঘটনাটি সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনৈতিক আঁতাতের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। যে কর্মকর্তা একটি প্রতিষ্ঠানের দুর্নীতির তদন্তের দায়িত্বে, তিনিই সেই প্রতিষ্ঠানের অর্থে বিদেশ ভ্রমণ করছেন—এই ঘটনা সুশাসনের জন্য এক অশনিসংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকল প্রযুক্তিপণ্যবিদেশ ভ্রমণস্টার টেকস্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডস্টার টেক লিমিটেডস্টারটেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদ উপলক্ষে ফ্রিজের বাজার চাঙ্গা একচেটিয়া দাপটে ওয়ালটন
নির্বাচিত

ঈদ উপলক্ষে ফ্রিজের বাজার চাঙ্গা একচেটিয়া দাপটে ওয়ালটন

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

গুগল ম্যাপে বাড়ির রাস্তা যুক্ত করবেন যেভাবে (ভিডিও)

পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ
নির্বাচিত

পাঁচ মাসে ভারতের সেলফোন রফতানি দ্বিগুণ

নির্বাচিত

শাওমি নতুন ফাস্ট-চার্জার

স্টার্টআপদের সহায়তায় মাইক্রোসফটের নতুন উদ্যোগ
নির্বাচিত

স্টার্টআপদের সহায়তায় মাইক্রোসফটের নতুন উদ্যোগ

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির হিড়িক
অর্থ ও বাণিজ্য

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির হিড়িক

Load More

ট্রেন্ডিং টপিক

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 October 2025

স্টারটেকের টাকায় বিদেশ যাওয়া এনবিআর সদস্য বেলাল ওএসডি

Techzoom.TV |
TechzoomTV