Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোদি কেমসহ ৯ কোম্পানি ও ৮ ভারতীয় নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
মোদি কেমসহ ৯ কোম্পানি ও ৮ ভারতীয় নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
Share on FacebookShare on Twitter

ইরানের ওপর ‘সর্বাধিক অর্থনৈতিক চাপ’ প্রয়োগের নীতির অংশ হিসেবে ভারত-ভিত্তিক ৯টি কোম্পানি এবং ৮ জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালস ব্যবসায় জড়িত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সম্প্রতি ঘোষিত এই নিষেধাজ্ঞায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং অর্থ বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) মোট প্রায় ১০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে। নিষেধাজ্ঞার তালিকায় ভারত ছাড়াও চীন ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার আওতায় আসা ৮টি ভারতীয় রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল ট্রেডিং কোম্পানির মধ্যে রয়েছে মুম্বাইভিত্তিক সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোদি কেম, পারিকম রিসোর্সেস, ইনডিসোল মার্কেটিং, হ্যারেশ পেট্রোকেম, এবং শিব টেককেম। এছাড়া দিল্লি-ভিত্তিক বিকে সেলস করপোরেশনও এই তালিকায় রয়েছে। এই কোম্পানিগুলো গত কয়েক বছরে শত শত মিলিয়ন ডলারের ইরানি পেট্রোকেমিক্যাল আমদানি করেছে বলে অভিযোগ।

পররাষ্ট্র দপ্তরের তালিকায় পাঁচজন ভারতীয় নাগরিকের নামও রয়েছে। তারা হলেন, কেমোভিকের পরিচালক পীযূষ মগনলাল জাভিয়া, ইনডিসোল মার্কেটিংয়ের পরিচালক নীতি উন্মেষ ভাট এবং হ্যারেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুনাল কাসাত ও পুনম কাসাত।

অন্যদিকে, ওএফএসির নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বরুণ পুলা, আয়াাপ্পান রাজা এবং সোনিয়া শ্রেষ্ঠা। তাদের বিরুদ্ধে ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনকারী জাহাজের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। সোনিয়া শ্রেষ্ঠার মালিকানাধীন মুম্বাইভিত্তিক শিপিং ফার্ম ভেগা স্টার শিপ ম্যানেজমেন্ট এবং এর মালিকানাধীন কমোরোস-পতাকাবাহী জাহাজ ‘নেপটা’-ও নিষেধাজ্ঞার আওতায় এসেছে। এই জাহাজটি ইরান থেকে পাকিস্তানে এলপিজি পরিবহন করেছে বলে ওএফএসি জানিয়েছে। বরুণ পুলা ও আয়াাপ্পান রাজার মালিকানাধীন জাহাজও চীন ও পাকিস্তানে ইরানি এলপিজি পরিবহনে যুক্ত ছিল বলে অভিযোগ।

মার্কিন অর্থ বিভাগের সচিব স্কট বেসেন্ট মন্তব্য করেছেন, এই পদক্ষেপের মাধ্যমে তারা ইরানের অর্থপ্রবাহকে দুর্বল করছেন, যা প্রশাসন মনে করে যে সন্ত্রাসবাদী গোষ্ঠীকে অর্থায়নের কাজে ব্যবহৃত হয়।

এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন নিষিদ্ধ ব্যক্তি ও সংস্থাগুলোর সকল সম্পত্তি জব্দ করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মধ্যপ্রাচ্যে সংঘাত ও অস্থিতিশীল কার্যক্রমে অর্থায়নকারী ইরানের ওপর চাপ সৃষ্টি করা যুক্তরাষ্ট্রের এই অভিযানের প্রধান উদ্দেশ্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের ৫০ ইঞ্চি এআই টিভি’তে ২৯% ছাড়
ছাড় ও অফার

স্যামসাংয়ের ৫০ ইঞ্চি এআই টিভি’তে ২৯% ছাড়

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন
অর্থ ও বাণিজ্য

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন

সরকারের কাছে জমি বন্ধক রেখে লোন নিচ্ছে আলেশা মার্ট
ই-কমার্স

টাকা ফেরত পেতে ৭ দিনের আল্টিমেটাম দিলো আলেশা মার্টের গ্রাহকরা

সিঙ্গাপুরে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের বিনিয়োগ রোডশো
অর্থ ও বাণিজ্য

সিঙ্গাপুরে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের বিনিয়োগ রোডশো

দেশের বাজারে এলো নকিয়া ৩.২ ও নকিয়া ২.২
নির্বাচিত

দেশের বাজারে এলো নকিয়া ৩.২ ও নকিয়া ২.২

গুগল পিক্সেল বাডস প্রো ২
প্রযুক্তি বাজার

মাথা নাড়ালেই ইয়ারবাড বুঝে যাবে আপনি কী বলছেন

Load More

ট্রেন্ডিং টপিক

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম
নির্বাচিত

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ অক্টোবর ২০২৫

মোদি কেমসহ ৯ কোম্পানি ও ৮ ভারতীয় নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Techzoom.TV |
TechzoomTV