Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান

অর্থনৈতিক প্রতিবেদক , টেকজুম ডটটিভি by অর্থনৈতিক প্রতিবেদক , টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান
Share on FacebookShare on Twitter

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন, অর্থ পাচার এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৯ অক্টোবর থেকে এই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টেকজুম ডটটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের নথি অনুযায়ী, ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, তার স্ত্রী তাসমিয়া আম্বারীন, কন্যা জারা নামরীন ও ছেলে জারান আলীর বিরুদ্ধে ব্যাংকিং চ্যানেলে ৮ হাজার কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন, জাহাজ ভাঙার নামে এলসি খুলে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অস্তিত্বহীন শেল কোম্পানির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

যেভাবে ঘটনার সূত্রপাত:

এই ঘটনার সূত্রপাত হয় মূলত বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি প্রতিবেদনের পর। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আইনজীবী কামরুল ইসলাম বিএফআইইউ-এর প্রতিবেদনের তথ্য উল্লেখ করে শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ‘হাজার কোটি টাকা বিদেশে পাচারের’ অভিযোগ দ্রুত অনুসন্ধানের জন্য দুদক চেয়ারম্যান বরাবর একটি চিঠি দেন। এরই ধারাবাহিকতায় গত ৩০ জুন বিএফআইইউ শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেয়। অবশেষে গত ১৪ সেপ্টেম্বর দুদকে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র জমা পড়লে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

অভিযোগের বিস্তারিত:

আইনজীবী কামরুল ইসলামের অভিযোগে এবং দুদকের নথিতে শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয়েছে:

  • বিশাল অঙ্কের লেনদেন: শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন ব্যাংকে মোট ১৮৭টি ব্যক্তিগত হিসাব এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ১৪৬টি প্রাতিষ্ঠানিক হিসাবের সন্ধান পেয়েছে বিএফআইইউ। চলতি বছরের ১৫ জুন পর্যন্ত এসব হিসাবে মোট ৮ হাজার ৪০৭ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
  • কর ফাঁকি ও অর্থ পাচার: শুধু শওকত আলী চৌধুরীর ঢাকা ব্যাংকের জুবিলী রোড শাখার একটি হিসাবেই প্রায় ৩ হাজার ৯৮৭ কোটি টাকা জমা হয়েছে, যা কর ফাঁকি ও অর্থ পাচারের সুস্পষ্ট ইঙ্গিত বহন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
  • অস্বাভাবিক লেনদেন: শওকত আলী চৌধুরীর ব্যক্তিগত ইবিএল অ্যাকাউন্ট থেকে ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন ১২৫ বার নগদ অর্থ উত্তোলন করেছেন। এছাড়া, তার কন্যা জারা নামরীনের আগ্রাবাদ শাখার হিসাবে ২০১৫ সালের এপ্রিলে মাত্র এক মাসে ৩১ কোটি টাকা জমা হয়, যা তার আয়ের উৎসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
  • শেল কোম্পানির ব্যবহার: শওকত আলী চৌধুরী ২০১২ সাল থেকে জাহাজ ভাঙার নামে ১৪১টি এলসি খুলেছেন। এর মধ্যে ১১টি জাহাজের চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কোনো প্রমাণ মেলেনি। অভিযোগ উঠেছে, এসব এলসির বিপরীতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত তিনটি অস্তিত্বহীন শেল কোম্পানিকে অর্থ পরিশোধ দেখানো হয়েছে, যা সরাসরি অর্থ পাচারের সামিল।
  • রাজনৈতিক প্রভাব: অভিযোগে বলা হয়, শওকত আলী চৌধুরী চট্টগ্রামের সাবেক মেয়র এ জে এম নাসির, প্রধানমন্ত্রীর সাবেক এপিএস আলাউদ্দিন নাসিম এবং সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের মতো প্রভাবশালী ব্যক্তিদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন।
  • বিদেশে সম্পদ: তিনি সিঙ্গাপুর, দুবাই ও যুক্তরাজ্যে অবৈধ অর্থ দিয়ে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। সিঙ্গাপুরে তার নামে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থাকার তথ্য পাওয়া গেছে।

আইনজীবী কামরুল ইসলাম তার চিঠিতে উল্লেখ করেছেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের এই গুরুতর ঘটনার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তবে ভবিষ্যতে অন্যরা একই ধরনের অপরাধ করতে উৎসাহিত হবে। তাই এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।

Tags: ইস্টার্ন ব্যাংকইস্টার্ন ব্যাংক পিএলসিইস্টার্ন ব্যাংক লিমিটেডইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানবিএফআইইউ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে এলো অপো এফ২১ প্রো ফাইভজি
প্রযুক্তি বাজার

বুয়েট কর্তৃক দ্রুতগতির উপযুক্ত ফাইভজি ফোনের স্বীকৃতি পেলো অপো

কার্ড থেকে এমএফএস-এ টাকা নিতে হাজারে কাটবে দেড় টাকা
অর্থ ও বাণিজ্য

কার্ড থেকে এমএফএস-এ টাকা নিতে হাজারে কাটবে দেড় টাকা

ওয়ালটনের এআই, আইওটিসহ অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন
নির্বাচিত

ওয়ালটনের এআই, আইওটিসহ অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

ইভ্যালিতে পাওয়া যাবে আখতার গ্রুপের পণ্য
ই-কমার্স

ইভ্যালিতে পাওয়া যাবে আখতার গ্রুপের পণ্য

ইলেক্ট্রার পণ্য এখন ইভ্যালিতে পাওয়া যাবে
ই-কমার্স

ইলেক্ট্রার পণ্য এখন ইভ্যালিতে পাওয়া যাবে

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

৩ ঘন্টায় ২ শত কোটি টাকার বেশি অর্ডার পড়লো ইভ্যালিতে

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক
নির্বাচিত

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix