Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৭ দিনে পুঁজিবাজারে সূচক কমেছে ৫১৭ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 19 October 2025
২৭ দিনে পুঁজিবাজারে সূচক কমেছে ৫১৭ পয়েন্ট
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিনের মন্দা কাটিয়ে এ বছরের জুন থেকে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। এ সময় টানা তিন মাস ঊর্ধ্বমুখী অবস্থানে ছিল সূচক। তবে গত সেপ্টেম্বর থেকেই আবারো ছন্দপতন ঘটে পুঁজিবাজারে। গত ২৭ দিনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৫১৭ পয়েন্ট হারিয়েছে। সূচকের পাশাপাশি এ সময়ে লেনদেনের পরিমাণও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৮ মে ডিএসইএক্স সূচক এক বছরের মধ্যে সর্বনিম্ন ৪ হাজার ৬১৫ পয়েন্টে নেমে আসে। সেখান থেকে সূচকটি ঘুরে দাঁড়ায় এবং গত ৭ সেপ্টেম্বর ৫ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে সূচকে যোগ হয় ১ হাজার ২১ পয়েন্ট। তবে এর পর থেকেই আবারো নিম্নমুখিতার মধ্যে পড়ে পুঁজিবাজার। সর্বশেষ গত সপ্তাহ শেষে ৫ হাজার ১১৯ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স সূচক। গত ৮ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৭ কার্যদিবসে ৫১৭ পয়েন্ট হারিয়েছে সূচকটি।

সূচকের পাশাপাশি এ সময়ে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমেছে। গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৫০ কোটি টাকা। যেটি গত সপ্তাহ শেষে ৫২২ কোটি টাকায় দাঁড়িয়েছে। খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গত ছয় সপ্তাহে ব্যাংক, ওষুধ ও রসায়ন, টেলিযোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, প্রকৌশল এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারদর ও লেনদেন অধিকাংশ সময়েই ছিল নিম্নমুখী। এ খাতগুলোর শেয়ারের নিম্নমুখিতার সার্বিক প্রভাব পড়েছে পুঁজিবাজারেও।

বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছিল। যার প্রভাবে পুঁজিবাজারের সূচকেও ইতিবাচক প্রভাব পড়েছে। তবে শরিয়াহভিত্তিক দুর্বল ৫ ব্যাংককে একীভূত করার জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেয়া হয়েছে সেটির কারণে ব্যাংক খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়েছে। একীভূতকরণ প্রক্রিয়ায় পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের স্বার্থ কীভাবে সংরক্ষণ করা হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকার ফলে এ নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের উদ্যোগটিও বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লোকসানের দায় শেষ পর্যন্ত তাদেরই বহন করতে হবে এমন ধারণার কারণে এসব শেয়ারে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যা সার্বিকভাবে পুঁজিবাজারেও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

পিসিআইই ৫.০ যুগে নতুন প্রতিদ্বন্দ্বী ‘ঝিতাই টিপ্লাস ৯১০০’: উচ্চগতির এসএসডিতে নজর কাড়ছে চীনা ব্র্যান্ড
প্রযুক্তি বাজার

পিসিআইই ৫.০ যুগে নতুন প্রতিদ্বন্দ্বী ‘ঝিতাই টিপ্লাস ৯১০০’: উচ্চগতির এসএসডিতে নজর কাড়ছে চীনা ব্র্যান্ড

ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে ভুয়া পেজ
ই-কমার্স

ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে ভুয়া পেজ

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

২৪ কোটি স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে

দোয়েল মোবাইলের মোড়ক উন্মোচন
প্রযুক্তি বাজার

দোয়েল মোবাইলের মোড়ক উন্মোচন

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি
অটোমোবাইল

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি

Load More

ট্রেন্ডিং টপিক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নির্বাচিত

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক
অর্থ ও বাণিজ্য

অনলাইনে ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
নির্বাচিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের
নির্বাচিত

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

প্রতি বছর অন্তত পাঁচজন যোগ্য প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের...

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার দ্বিগুণ, ৬২ কোটির বেশি মানুষ যুক্ত

ক্রিপ্টোকারেন্সির দাম দুই মাসের সর্বনিম্নে

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি

বিদেশ থেকে ফোন বা গ্যাজেট কেনার আগে যে ৭ বিষয় জানা জরুরি

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 October 2025

২৭ দিনে পুঁজিবাজারে সূচক কমেছে ৫১৭ পয়েন্ট

Techzoom.TV |
TechzoomTV