Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমআরপি না মানায় প্রতিদিন সিগারেট কোম্পানির লাভ ২৩ কোটি টাকা

সিগারেটে MRP কারসাজি: দিনে ২৩ কোটি, বছরে ৮ হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কোম্পানিগুলো, সরকার হারাচ্ছে ৬৫০০ কোটি রাজস্ব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 October 2025
এমআরপি না মানায় প্রতিদিন সিগারেট কোম্পানির লাভ ২৩ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

দেশে প্রতিদিন বিক্রি হওয়া ২৩ কোটি শলাকা সিগারেটে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) না মানার কারণে তামাক কোম্পানিগুলো বাজার থেকে দিনপ্রতি অতিরিক্ত ২৩ কোটি টাকা উঠিয়ে নিচ্ছে। এই কৌশলী কারসাজির ফলে কোম্পানিগুলো মাসে ৬৯০ কোটি ও বছরে অন্তত ৮ হাজার কোটি টাকা বাজার থেকে অতিরিক্ত মুনাফা করছে। সিগারেটে মোট করভার ৮৩ শতাংশ হওয়ায় এই প্রক্রিয়ায় সরকার প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

খুচরা বিক্রেতাদের কোনো প্রকার কমিশন না দেওয়া, বা সর্বোচ্চ খুচরা মূল্য থেকে মাত্র ২ পয়সা কমে দোকানীদের কাছে সিগারেট বিক্রি করার মাধ্যমে কোম্পানিগুলো এই বিশাল অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরোর (বিইআর) সম্মেলন কক্ষে ‘তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ ও কর বৃদ্ধিতে কোম্পানির প্রোপাগান্ডা মোকাবেলায় করণীয়’ শীর্ষক এক কর্মশালায় এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন তামাক নিয়ন্ত্রণ গবেষক ও একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকের ব্যবহার কমাতে সরকার বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। একইসাথে তামাকজাত দ্রব্যকে সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে নিতে প্রতি বছর এর মূল্য ও করহার বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু তামাক কোম্পানিগুলো এই আইন সংশোধন ও কর বৃদ্ধি ঠেকাতে মিথ্যা তথ্য দিয়ে সরকারকে বিভ্রান্ত করছে।

বক্তারা আরও বলেন, বহুজাতিক তামাক কোম্পানিগুলো মূল্য ও কর হার বৃদ্ধিকে নেতিবাচক হিসেবে তুলে ধরতে চোরাচালানের গল্প সাজাচ্ছে এবং রাজস্ব কমে যাওয়ার মতো অকার্যকর তথ্য প্রচারের অপচেষ্টা করছে। তাদের মতে, সরকারের উচিত কোম্পানির এসব মিথ্যাচার আমলে না নিয়ে জনস্বার্থে অতিদ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা এবং একটি টেকসই তামাক কর নীতি প্রণয়ন করা।

কর্মশালায় মূল বক্তব্যে বিইআর-এর প্রকল্প পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল বলেন, “তামাক কোম্পানি মূল্য বৃদ্ধি ঠেকাতে চোরাচালানের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। অথচ গবেষণায় দেখা গেছে, চোরাচালান সংক্রান্ত সংবাদগুলো অধিকাংশই হুবহু একই ধরনের এবং এর পেছনে কারা তাদের কোনো হদিস নেই। এসব ঘটনায় কাউকে আটক করতেও দেখা যায় না। সারাবছর খবর না থাকলেও জাতীয় বাজেটের ঠিক আগে চোরাচালানের খবর বেশি দেখা যায়। এর পেছনে তামাক কোম্পানির হাত রয়েছে বলে আমরা মনে করি।”

তিনি আরও বলেন, “প্রতিবেশী দেশগুলোর চেয়ে বাংলাদেশে সিগারেটের দাম অনেক কম। ফলে চোরাচালানের এসব মিথ্যা ও সাজানো তথ্য কেবল বিভ্রান্ত করার জন্যই প্রচার করা হচ্ছে।” রাজস্ব আয়ের চিত্র তুলে ধরে তিনি জানান, ২০০৮-০৯ অর্থবছরে সিগারেট থেকে রাজস্ব আয় ছিল ৫ হাজার ১২২ কোটি টাকা, যা ২০২২-২৩ অর্থবছরে বেড়ে ৩১ হাজার ৭৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। আইন শক্তিশালী করার পরও গত ২০ বছরে তামাক খাত থেকে রাজস্ব আয় কখনোই কমেনি।

প্যানেল আলোচক সুশান্ত সিনহা বলেন, “বহুজাতিক তামাক কোম্পানিগুলো তাদের পরিচালন ব্যয় বেশি দেখিয়েও সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। এমআরপির চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি করে তারা বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে, অথচ তারাই রাজস্ব হারানোর ভয় দেখিয়ে মিথ্যাচার করছে।”

তিনি আরও বলেন, “তামাকজাত দ্রব্যে রাজস্ব ফাঁকি বৃদ্ধির অন্যতম কারণ হলো বর্তমানে প্রচলিত বহুস্তরভিত্তিক অ্যাডভেলরেম কর কাঠামো। সরকারের রাজস্ব বৃদ্ধিতে এই পদ্ধতির পরিবর্তে সুনির্দিষ্ট তামাক কর কাঠামোর প্রচলন করতে হবে। এজন্য আসন্ন অর্থবছরে প্রাথমিকভাবে প্রতি শলাকা সিগারেটে ১ টাকা হারে সুনির্দিষ্ট করারোপ করা যেতে পারে। এতে সরকারের প্রতিদিন ২০ কোটি টাকা রাজস্ব বৃদ্ধি পাবে।”

কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের ২০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও রাজস্ব বৃদ্ধিতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। কর্মশালাটি সঞ্চালনা করেন বিইআরের সিনিয়র প্রজেক্ট ও কমিউনিকেশন অফিসার ইব্রাহীম খলিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিগারেট কোম্পানি

এই বিভাগ থেকে আরও পড়ুন

জামদানি, ই-কমার্স ও সোশ্যাল এন্ট্রপ্রেনিউরশিপ
ই-কমার্স

জামদানি, ই-কমার্স ও সোশ্যাল এন্ট্রপ্রেনিউরশিপ

ধামাকার সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলো ডিআরআরএ
ই-কমার্স

ধামাকার সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলো ডিআরআরএ

আইফোনকে টেক্কা দিতে নতুন ধরনের ফোল্ডিং ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

আইফোনকে টেক্কা দিতে নতুন ধরনের ফোল্ডিং ফোন আনছে স্যামসাং

জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট পাস’ অ্যাপ
ই-কমার্স

জরুরি চলাচলে চালু হচ্ছে ‘মুভমেন্ট পাস’ অ্যাপ

লকডাউনে ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখার আবেদন ফুড ডেলিভারি কোম্পানিগুলোর
ই-কমার্স

লকডাউনে ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখার আবেদন ফুড ডেলিভারি কোম্পানিগুলোর

৫০০ টাকার আশেপাশে সেরা ৫টি ইয়ারফোন
নির্বাচিত

৫০০ টাকার আশেপাশে সেরা ৫টি ইয়ারফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 October 2025

এমআরপি না মানায় প্রতিদিন সিগারেট কোম্পানির লাভ ২৩ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV