Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা আকিজ রিসোর্সের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 October 2025
ডিজিটাল ব্যাংক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ব্যাংকখাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স লিমিটেড। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আকিজ হাউজে আয়োজিত ‘আকিজ রিসোর্স ডিজিটাল ইকোসিস্টেম: পরিবর্তনে নেতৃত্বদানকারী’ শীর্ষক এক প্রেস মিটে প্রতিষ্ঠানটি এ পরিকল্পনার ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মুনাফা ডিজিটাল ব্যাংক’ হবে দেশের প্রথম শরিয়াহসম্মত, সম্পূর্ণ সুদমুক্ত ও পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক। ব্যাংকটির লক্ষ্য একটি নৈতিক, স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যাংকিংব্যবস্থা গড়ে তোলা, যেখানে গ্রাহকরা সার্ভিস চার্জ ছাড়াই সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সুবিধা পাবেন।

আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, আমরা বিশ্বাস করি, ব্যাংকিং শুধু লেনদেন নয়, এটি মানুষের আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার। ঐতিহ্যের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা এমন একটি ডিজিটাল ব্যাংক করতে চাই, যা প্রযুক্তি, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে পরিচালিত হবে।

শেখ জসিম উদ্দিন আরও বলেন, আকিজ রিসোর্স কেবল একটি ব্যাংক নয়, বরং একটি ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম গড়ে তুলতে চায়, যা মানুষ, ব্যবসা ও সমাজকে নিরাপদ প্রযুক্তির মাধ্যমে একত্রে সংযুক্ত করবে। শহরের পেশাজীবী থেকে গ্রামের উদ্যোক্তা—সবাই যেন দেশের আর্থিক অগ্রযাত্রায় যুক্ত হতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।

আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, আমরা এমন একটি ব্যাংকিংসেবা গড়ে তুলতে চাই, যা সবার জন্য উন্মুক্ত। প্রযুক্তির সহায়তায় দেশের প্রতিটি নাগরিককে ব্যাংকিংয়ের আওতায় আনা আমাদের মূল লক্ষ্য।

চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ কবির জানান, আকিজ রিসোর্সের প্রযুক্তি টিম ইতিমধ্যে ভবিষ্যতের ব্যাংকিং অবকাঠামো গড়ে তুলছে। তিনি বলেন, আমরা এমন একটি স্মার্ট সিস্টেম তৈরি করছি, যেখানে ব্যাংকিং হবে দ্রুত, সহজ ও ব্যবহারবান্ধব। ব্যাংকে না গিয়েও গ্রাহক তার সব আর্থিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন এবং আই-বিওএস লিমিটেডের প্রধান নির্বাহী এসকে মো. জায়েদ বিন রশিদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আকিজ রিসোর্সডিজিটাল ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজে অনলাইন সেলে রেকর্ড গড়লো রিয়েলমি সি সেভেন্টিন
ই-কমার্স

দারাজে অনলাইন সেলে রেকর্ড গড়লো রিয়েলমি সি সেভেন্টিন

রপ্তানি বন্ধ, বাংলাদেশ সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
অর্থ ও বাণিজ্য

রপ্তানি বন্ধ, বাংলাদেশ সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

ডিজিটাল পেমেন্ট সমাধানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও শপআপের চুক্তি
ই-কমার্স

ডিজিটাল পেমেন্ট সমাধানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও শপআপের চুক্তি

ই-কমার্সের অস্থিরতা পুন:রুদ্ধারে বাজারে “লেট’স গো মার্ট”-এর যাত্রা শুরু
ই-কমার্স

ই-কমার্সের অস্থিরতা পুন:রুদ্ধারে বাজারে “লেট’স গো মার্ট”-এর যাত্রা শুরু

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 
ই-কমার্স

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 

অনলাইনে কেনাকাটা করেন, নকল ওয়েবসাইট চিনবেন যেভাবে
ই-কমার্স

অনলাইনে কেনাকাটা করেন, নকল ওয়েবসাইট চিনবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 October 2025

ডিজিটাল ব্যাংক চালুর পরিকল্পনা আকিজ রিসোর্সের

Techzoom.TV |
TechzoomTV