Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকা জেলার মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার: ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 October 2025
ঢাকা জেলার মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার: ডিসিসিআই
Share on FacebookShare on Twitter

ঢাকা জেলার মানুষের মাথাপিছু আয় এখন ৫ হাজার ১৬৩ মার্কিন ডলার, যা দেশের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ। দেশের মোট জিডিপির ৪৬ শতাংশই ঢাকাকেন্দ্রিক এবং মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ রাজধানীতে—এ তথ্য উঠে এসেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রণীত ইকোনমিক পজিশন ইনডেক্সে (ইপিআই)।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই সূচকের তথ্য উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ। এতে অর্থনীতিবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব একেএম আসাদুজ্জামান পাটোয়ারী। তিনি জানান, দেশের শহুরে জনসংখ্যার ৩২ শতাংশের বসবাস ঢাকায়, যা মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশ। দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ আসে ঢাকা জেলা থেকে, আর শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রায় সাড়ে সাতশ কোম্পানির প্রধান কার্যালয়ও ঢাকায় অবস্থিত।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার। এর তুলনায় ঢাকার মাথাপিছু আয় প্রায় দ্বিগুণ। ডিসিসিআই জানায়, ২০১১ সালের জেলা ভিত্তিক জিডিপি তথ্য ও হালনাগাদ অর্থনৈতিক সূচক বিশ্লেষণ করে এই হিসাব অনুমান করা হয়েছে।

তবে ঢাকার জিডিপি ও আয়ের এই অনুমাননির্ভর তথ্যের সীমাবদ্ধতা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অংশগ্রহণকারী প্রশ্ন তোলেন।

ইপিআই সূচক চালুর উদ্যোগ
ডিসিসিআই জানায়, দেশের অর্থনৈতিক কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরতে প্রতি তিন মাস অন্তর ইপিআই সূচক প্রকাশ করা হবে। এতে শিল্প ও সেবাখাতের কর্মক্ষমতা, বিনিয়োগ, কর্মসংস্থান ও ব্যবসায়িক আস্থার পরিবর্তন বিশ্লেষণ করা হবে।

সভায় তাসকিন আহমেদ বলেন, “বর্তমানে জিডিপি বা ইজ অব ডুইং বিজনেসের মতো সূচক থাকলেও সেগুলো অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত পরিবর্তন প্রতিফলিত করে না। ইপিআই সূচক নীতিনির্ধারকদের বাস্তব সময়ের তথ্য দিতে সহায়ক হবে।”

প্রাথমিকভাবে ছয়টি খাতকে সূচকের আওতায় আনা হয়েছে—তৈরি পোশাক, বস্ত্র, পাইকারি ও খুচরা বিক্রয়, আবাসন, পরিবহন ও সংরক্ষণ এবং ব্যাংক খাত।

অর্থনীতি ‘ভালো গতিতে’
ইপিআইর প্রাথমিক ফলাফলে দেখা যায়, গত বছরের অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকে ঢাকা জেলার অর্থনীতি ‘ভালো গতিতে’ ছিল। এ সময় সূচক স্কোর দাঁড়ায় শূন্য দশমিক ৮০। রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অর্থনীতির গতি বাড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে সাবেক সভাপতি আবুল কাসেম খান বলেন, “দেশীয় সূচকে অর্থনীতি ভালো দেখালেও বৈশ্বিক সূচকে আমরা এখনো পিছিয়ে। তাই ইপিআইয়ের তথ্য বৈশ্বিক মানদণ্ডে তুলনামূলকভাবে প্রকাশ করা জরুরি।”

আরেক সাবেক সভাপতি আশরাফ আহমেদ প্রস্তাব করেন, ইপিআই সূচক মাসিক ভিত্তিতে প্রকাশ এবং এর পরিধি ধীরে ধীরে সারাদেশে সম্প্রসারিত করা উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাথাপিছু আয়

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুইশ’ মেগাপিক্সেলের ফোন ক্যামেরা সেন্সরের ঘোষণা স্যামসাংয়ের
প্রযুক্তি বাজার

দুইশ’ মেগাপিক্সেলের ফোন ক্যামেরা সেন্সরের ঘোষণা স্যামসাংয়ের

উই এর এন্ট্রারপ্রেনার মাস্টারক্লাস এর ৩য় পর্ব অনুষ্ঠিত
উই

উই এর এন্ট্রারপ্রেনার মাস্টারক্লাস এর ৩য় পর্ব অনুষ্ঠিত

এশিয়ার অন্যতম সেরা কর্মস্থলের স্বীকৃতি পেল ফুডপ্যান্ডা বাংলাদেশ
ই-কমার্স

এশিয়ার অন্যতম সেরা কর্মস্থলের স্বীকৃতি পেল ফুডপ্যান্ডা বাংলাদেশ

একসাথে বাজার সম্প্রসারণে কাজ করতে রিয়েলমি-দারাজের চুক্তি
ই-কমার্স

একসাথে বাজার সম্প্রসারণে কাজ করতে রিয়েলমি-দারাজের চুক্তি

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ
প্রযুক্তি বাজার

বিশ্বকাপের আনন্দে প্রযুক্তিপ্রেমীদের জন্য চমক, পণ্য কিনে কক্সবাজার ভ্রমণের সুযোগ

দারাজ আয়োজন করছে বাংলাদেশ বনাম পাকিস্তান লুডু টুর্নামেন্ট
ই-কমার্স

দারাজ আয়োজন করছে বাংলাদেশ বনাম পাকিস্তান লুডু টুর্নামেন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 October 2025

ঢাকা জেলার মাথাপিছু আয় ৫ হাজার ১৬৩ ডলার: ডিসিসিআই

Techzoom.TV |
TechzoomTV