Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম

খোলা বাজার থেকে ডলার কিনে বিদেশে পাচার: ব্যাংক এশিয়া চেয়ারম্যানের পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 October 2025
ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম
Share on FacebookShare on Twitter

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফের স্ত্রী ও কন্যার নামে ইস্যু করা দুটি ক্রেডিট কার্ড থেকে বিদেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়মের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের বিপরীতে ইস্যু করা এই দুটি কার্ড থেকে যথাক্রমে দেড় লাখ (১,৫০,০০০) ডলার এবং ৬৮ হাজার ডলার খরচ করা হয়েছে, যা বার্ষিক খরচের নির্ধারিত সীমার চেয়ে বহুগুণ বেশি।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের সাম্প্রতিক এক পরিদর্শনে এই চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। তদন্তে দেখা গেছে, খোলা বাজার (কার্ব মার্কেট) থেকে সংগ্রহ করা ডলার ব্যাংকিং চ্যানেলে বৈধ করে বিদেশে পাচার করার উদ্দেশ্যেই এই লেনদেনগুলো করা হয়েছে।

এই ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ সেপ্টেম্বর ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিদ্যমান বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিধান অনুযায়ী, একজন বাংলাদেশি নাগরিক বছরে ব্যক্তিগত ভ্রমণের জন্য সর্বোচ্চ ১২ হাজার ডলার বিদেশে খরচ করতে পারেন।

যেভাবে ঘটলো অনিয়ম

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক এশিয়ার চেয়ারম্যানের স্ত্রী ফারহানা করিম এবং তার মেয়ে আলায়না চৌধুরীর আরএফসিডি হিসাব ব্যবহার করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। পরিদর্শনে দেখা যায়:

১. পুরনো ভ্রমণের তথ্য ব্যবহার: ফারহানা করিম প্রায় এক বছর আগের বিদেশ ভ্রমণের তারিখ দেখিয়ে তার আরএফসিডি হিসাবে একাধিকবার বৈদেশিক মুদ্রা জমা করেছেন।

২. ঘোষণা ছাড়াই জমা: কোনো ঘোষণা ছাড়াই একই দিনে একাধিকবার ১০ হাজার ডলারের বেশি নগদ বৈদেশিক মুদ্রা জমা করার ঘটনাও পাওয়া গেছে।

৩. বিদেশে থেকেও দেশে ডলার জমা: সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কার্ডের গ্রাহকরা যখন বিদেশে অবস্থান করছিলেন, ঠিক সেই সময়েই দেশের ভেতর থেকে তাদের আরএফসিডি অ্যাকাউন্টে নগদ ডলার জমা হয়েছে। আলায়না চৌধুরীর কার্ডের ক্ষেত্রে, তিনি বিদেশে থাকা অবস্থায় দেশ থেকে তার হিসাবে নগদ ৬৮ হাজার ডলার জমা হয়। ফারহানা করিমের হিসাবেও একই ধরনের অনিয়ম পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় কার্ব মার্কেট (খোলা বাজার) থেকে সংগ্রহ করা বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে আরএফসিডি হিসাবে জমা করা হয়েছে। এর মূল উদ্দেশ্যই ছিল বিদেশে অর্থ পাচার করে তা ব্যয় করা।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্যাংকের প্রত্যক্ষ সহায়তা বা সংশ্লিষ্টতা ছাড়া নিয়ম ভেঙে ধারাবাহিকভাবে এত বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আরএফসিডি হিসাবে জমা করে বিদেশে ব্যয় করা কোনোভাবেই সম্ভব নয়।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, “অস্বাভাবিক লেনদেন শনাক্ত করার জন্য ব্যাংকগুলোর সন্দেহজনক লেনদেন রিপোর্টিং (এসটিআর) পদ্ধতি রয়েছে। এই নিয়ম যথাযথভাবে পরিপালিত হচ্ছে কিনা, তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের তদারকি আরও জোরদার করতে হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Bangladesh BankBank AsiaCredit Card ScandalMoney LaunderingRFCD Accountঅনলাইনে ব্যাংকঅর্থ পাচারআরএফসিডি হিসাবক্রেডিট কার্ড কেলেঙ্কারিবাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রাব্যাংকব্যাংক এশিয়ামানি লন্ডারিংরোমো রউফ

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি বাজার

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি

কর্মীদের প্রশিক্ষণে গুগলের অনলাইন কোডিং কোর্স
নির্বাচিত

কর্মীদের প্রশিক্ষণে গুগলের অনলাইন কোডিং কোর্স

৪ হাজার কোটি টাকার অবৈধ হ্যান্ডসেটের বাজার
নির্বাচিত

৪ হাজার কোটি টাকার অবৈধ হ্যান্ডসেটের বাজার

আইফোনে আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
নির্বাচিত

আইফোনে আসছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

১৫ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না
টেলিকম

১৫ মার্চ থেকে মোবাইলের ডাটার কোনো মেয়াদ থাকবে না

দ্রুতগতির ফোন আনছে ভিভো
নির্বাচিত

দ্রুতগতির ফোন আনছে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি
প্রযুক্তি সংবাদ

গত বছর বিশ্বজুড়ে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 October 2025

ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম

Techzoom.TV |
TechzoomTV