Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৮ হাজার কর্মী নিয়ে যাত্রা শুরু করছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 October 2025
১৮ হাজার কর্মী নিয়ে যাত্রা শুরু করছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
Share on FacebookShare on Twitter

আর্থিকভাবে রুগ্‌ণ হয়ে পড়া শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক প্রতিষ্ঠার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ নামে এই নতুন ব্যাংকটিকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কার্যক্রম শুরু করানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদন পাওয়ার পর এরই মধ্যে নতুন ব্যাংকের সংঘবিধি ও সংঘস্মারক (Articles & Memorandum of Association) ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি নতুন লাইসেন্স ও কোম্পানি নিবন্ধনের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এই একীভূতকরণ প্রক্রিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে পাঁচটি ব্যাংকের বিশাল জনবল। একীভূত হতে যাওয়া এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে বর্তমানে ১৮ হাজারেরও বেশি কর্মী রয়েছেন, যাদের বেতন-ভাতার পেছনেই বছরে ব্যয় হয় প্রায় ২ হাজার কোটি টাকা। এই বিশাল ব্যয় বহন করে নতুন ব্যাংকটি টেকসই হতে পারবে কিনা, তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

১৮ হাজার কর্মীর মর্যাদা নিয়ে অনিশ্চয়তা

পাঁচ ব্যাংকের আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সাল শেষে এই ব্যাংকগুলোতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১ জন। তাদের বেতন-ভাতা বাবদ বছরে ব্যয় হয় ১ হাজার ৯৭৭ কোটি টাকা।

এই কর্মীরা বর্তমানে বেসরকারি ব্যাংকের কর্মী হিসেবে কাজ করলেও একীভূতকরণের পর তারা একটি সরকারি মালিকানাধীন ব্যাংকের অংশ হয়ে যাবেন। এক্ষেত্রে তাদের চাকরির মর্যাদা, বেতন-কাঠামো ও সুবিধাদি অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের মতো হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

অনিশ্চয়তা আরও বাড়িয়েছে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী, নতুন এই সরকারি ব্যাংকটিকে পাঁচ বছরের মধ্যে আবার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, কর্মীদের এখন সরকারি ব্যাংকের মর্যাদা দেওয়া হলে, ৫ বছর পর পুনরায় বেসরকারীকরণের সময় তাদের মর্যাদা কী হবে, তা নিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি হতে পারে।

নতুন ব্যাংকের মূলধন কাঠামো

পরিকল্পনা অনুসারে, ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা।

  • সরকারি মূলধন: সরকার এই ব্যাংকে ২০ হাজার কোটি টাকা মূলধন সরবরাহ করবে। এর মধ্যে ১০ হাজার কোটি টাকা দেওয়া হবে নগদে এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে। চলতি অর্থবছরের বাজেটে এই ২০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
  • প্রাতিষ্ঠানিক আমানত: বাকি ১৫ হাজার কোটি টাকা মূলধন আসবে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আমানতের বিপরীতে শেয়ার ইস্যুর মাধ্যমে। এটি ‘বেইল-ইন’ প্রক্রিয়ায় সম্পন্ন হবে, যেখানে ব্যাংকের বড় গ্রাহক ও পাওনাদারদের পাওনার একাংশ শেয়ারে রূপান্তরিত হবে।

অগ্রাধিকার পাবেন ক্ষুদ্র আমানতকারীরা

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ব্যাংক গঠনের পর পাঁচ ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বড় আমানতকারীদের অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন ব্যাংকটি সরকারি মালিকানাধীন হওয়ায় এখানে মানুষ আমানত রাখতে আগ্রহী হবে এবং লাভজনক খাতে বিনিয়োগ থেকেও ব্যাংকের আয় আসবে, যা ব্যয় নির্বাহে সহায়তা করবে।

বাস্তবায়ন প্রক্রিয়া

গত সেপ্টেম্বরে এই একীভূতকরণ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদের নেতৃত্বে আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। এই কমিটি একীভূতকরণের কর্মপরিকল্পনা তৈরি করছে।

বাংলাদেশ ব্যাংক বর্তমানে পাঁচ ব্যাংকের ৭৬১টি শাখার অবস্থান এবং প্রয়োজনীয় জনবল কাঠামো নিয়ে কাজ করছে। অর্থ বিভাগ থেকে মূলধন সরবরাহ চূড়ান্ত হলেই কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি ব্যাংকে প্রশাসক নিয়োগ করবে। প্রশাসক নিয়োগের সঙ্গে সঙ্গেই ব্যাংকগুলোর বর্তমান পর্ষদ বিলুপ্ত হবে এবং ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) পদ বাতিল বলে গণ্য হবে।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, “আমরা নতুন ব্যাংক গঠনের জন্য কাজ শুরু করে দিয়েছি।”

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “সরকার ও বাংলাদেশ ব্যাংক উভয়ই নিজ নিজ কাজ গুছিয়ে এনেছে। আশা করছি, চলতি বছরের মধ্যেই একীভূত ব্যাংকটির কার্যক্রম শুরু করা যাবে। সরকারের পক্ষ থেকে আইনি দিক ও অর্থ ছাড়ের বিষয়টি চূড়ান্ত হলে প্রশাসকরা দায়িত্ব নেবেন।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সম্মিলিত ইসলামী ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নারী উদ্যোক্তার সাথে অভিনয়শিল্পী তানজিন তিশার প্রতারনা
ই-কমার্স

নারী উদ্যোক্তার সাথে অভিনয়শিল্পী তানজিন তিশার প্রতারনা

ওয়ালটন ফ্রিজে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন আরো তিন ক্রেতা
প্রযুক্তি বাজার

ওয়ালটন ফ্রিজে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেলেন আরো তিন ক্রেতা

ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব : বিচারপতি মানিক
ই-কমার্স

ইভ্যালি থেকে গ্রহকদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীন

ফাইভজি স্মার্টফোন সরবরাহ সাড়ে ১৩ মিলিয়ন ইউনিটে পৌঁছবে
নির্বাচিত

ফাইভজি স্মার্টফোন সরবরাহ সাড়ে ১৩ মিলিয়ন ইউনিটে পৌঁছবে

ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা
ছাড় ও অফার

ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা

বাজারে আসছে ইনফিনিক্স ‘হট ১০’
প্রযুক্তি বাজার

বাজারে আসছে ইনফিনিক্স ‘হট ১০’

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি
বিবিধ

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 October 2025

১৮ হাজার কর্মী নিয়ে যাত্রা শুরু করছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

Techzoom.TV |
TechzoomTV