Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তৃতীয় কারখানায় বার্জারের বিনিয়োগ বেড়ে দাঁড়াবে ৯৮০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 November 2025
তৃতীয় কারখানায় বার্জারের বিনিয়োগ বেড়ে দাঁড়াবে ৯৮০ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ জাতীয় অর্থনৈতিক অঞ্চলে তৃতীয় কারখানা স্থাপনের জন্য আগে ৮১৩ কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। এর চেয়ে ১৬৭ কোটি টাকা বাড়িয়ে ৯৮০ কোটি টাকার সংশোধিত বিনিয়োগ প্রস্তাব কোম্পানিটির পর্ষদ অনুমোদন করেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়, কারখানার ডিজাইনে পরিবর্তনের ফলে অধিক দক্ষতা অর্জনের লক্ষ্যে উন্নত অটোমেশন, ইনস্ট্রুমেন্টেশন এবং ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম সংযোজন এবং মূল্যস্ফীতিজনিত নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে বিনিয়োগ প্রস্তাবে সংশোধন আনা হয়েছে। এছাড়া পরিচালনা পর্ষদ তৃতীয় কারখানার বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ পিছিয়ে ২০২৭ সালের ১ এপ্রিল নির্ধারণ করেছে। ডিজাইন পরিবর্তনের জন্য প্রয়োজনীয় উৎপাদন শুরুর তারিখ পেছানো হয়েছে।

রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জারের বর্তমানে দুটি কারখানা রয়েছে। একটি সাভারের নবীনগরে এবং অন্যটি চট্টগ্রামের কালুরঘাটে। তৃতীয় কারখানাটি তারা জাতীয় অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করার ঘোষণা দিয়েছে।

বার্জার জানিয়েছে, তৃতীয় কারখানার বাণিজ্যিক উৎপাদনের তারিখ সংশোধনের সঙ্গে সম্পর্কিত পরিবর্তন প্রতিফলিত করার জন্য শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনসাপেক্ষে রাইটস শেয়ার ইস্যুর মাধ্যমে প্রাপ্ত অর্থের ব্যবহার সময়সূচির সংশোধনের সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। সংশোধিত সুপারিশ অনুযায়ী জমি ও অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি, সরঞ্জাম ও অটোমেশন এবং পরামর্শক ও অন্যান্য প্রকল্প ব্যয় ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শেষ হবে। পরিচালনা পর্ষদ আরও সুপারিশ করেছে , রাইটস ইস্যু সংক্রান্ত এসএনডি অ্যাকাউন্টে অর্জিত সুদ এবং ‘রাইটস ইস্যু খরচ’ বাবদ বরাদ্দ থাকা অবশিষ্ট অর্থ প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বার্জার পেইন্টস

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্কিন সিনেটে ৫ হাজার কোটি ডলারের সেমিকন্ডাক্টর বিল অনুমোদন
প্রযুক্তি বাজার

মার্কিন সিনেটে ৫ হাজার কোটি ডলারের সেমিকন্ডাক্টর বিল অনুমোদন

বিজয়ীদের পুরস্কৃত করলো বিক্রয়
ই-কমার্স

বিজয়ীদের পুরস্কৃত করলো বিক্রয়

৬০ পদে চাকরির সুযোগ দিচ্ছে ইভ্যালি
ই-কমার্স

‘ইভ্যালিতে গ্রাহকের টাকা শতভাগ নিরাপদ’

'নগদ'-এর ছায়া সাম্রাজ্য
অর্থ ও বাণিজ্য

‘নগদে’ প্রশাসক নিয়োগ ও নতুন পরিচালনা পর্ষদ গঠন অবৈধ

ম্যাকবুক এয়ারের চেয়ে তিন গুণ দ্রুতগতির ল্যাপটপ
নির্বাচিত

ম্যাকবুক এয়ারের চেয়ে তিন গুণ দ্রুতগতির ল্যাপটপ

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রস্তুত হচ্ছে ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’
ই-কমার্স

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রস্তুত হচ্ছে ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
টেলিকম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
অর্থ ও বাণিজ্য

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি দিয়ে...

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 November 2025

তৃতীয় কারখানায় বার্জারের বিনিয়োগ বেড়ে দাঁড়াবে ৯৮০ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV