Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন জুয়ার লেনদেন বন্ধ করতে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডির দেশব্যাপী অভিযান
Share on FacebookShare on Twitter

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়ার রমরমা লেনদেন এবং হাজার কোটি টাকা বিদেশে পাচার প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নির্দেশের পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি দেশের ১৩টি এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

তবে এমএফএস অপারেটররা বলছেন, এসব লেনদেনের ধরন শনাক্ত করা প্রায় অসম্ভব। তাদের মতে, পার্সন-টু-পার্সন (পি-টু-পি) বা সেন্ড মানি লেনদেনের প্রকৃত উদ্দেশ্য সহজে নির্ণয় করা যায় না। অন্যদিকে, কিছু এজেন্ট বা মার্চেন্ট একাধিক স্তরের স্থানান্তরের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে জুয়ার সাইটগুলোতে বড় অঙ্কের টাকা পাচার করতে পারে, যা ট্র্যাক করা আরও কঠিন।

৫ হাজার কোটি টাকা পাচারের আশঙ্কা

অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে ঠিক কী পরিমাণ অর্থ পাচার হচ্ছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য কোনো সংস্থার কাছে নেই। তবে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “এই অঙ্ক প্রায় ৫ হাজার কোটি টাকা হতে পারে।”

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে দেশে পরিচালিত সব জুয়ার ওয়েবসাইট বন্ধ করে দিলেও, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে জুয়া খেলা অব্যাহত রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা

এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার মাধ্যমে বিদেশে টাকা পাচার হচ্ছে বলে সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জরুরি ভিত্তিতে সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে।

চিঠিতে সব এমএফএস প্রতিষ্ঠানকে একটি ‘টাস্ক ফোর্স’ গঠন করতে এবং জুয়া শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত স্বয়ংক্রিয় মনিটরিং ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জুয়া-সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি পাবলিক রিপোর্টিং পোর্টাল ও হেল্পলাইন চালুর নির্দেশনাও দেওয়া হয়।

গৃহীত পদক্ষেপ পর্যালোচনা করতে বাংলাদেশ ব্যাংক আগামী ৬ নভেম্বর সাতটি এমএফএস অপারেটরের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছে।

যেভাবে চলে জুয়ার লেনদেন

নাম প্রকাশ না করার শর্তে সাবেক একজন পেশাদার জুয়ারি জানান, জুয়াড়িরা বেটিং অ্যাপে একটি প্রোফাইল খোলেন। অ্যাপ থেকে তাদের এমএফএসের একটি বিজনেস অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় এবং অন্য একটি অ্যাকাউন্ট থেকে সেই বিজনেস অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয়। জুয়ায় জিতলে সেই টাকা উত্তোলনও করা হয় এমএফএসের মাধ্যমেই।

তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশিরা বেটিং অ্যাপে হেরে গেলে সেই টাকা সহজেই দেশ থেকে পাচার হয়ে যায়। কিন্তু যখন তারা জেতে, তখন সেই অর্থ দেশে আনতে একাধিক বাধার সম্মুখীন হতে হয়।

এমএফএস’র প্রযুক্তিগত দুর্বলতা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহা বলেন, “আজ পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মে যেসব জুয়া সংঘটিত হয়েছে, নিঃসন্দেহে সেগুলোর লেনদেন হয়েছে এমএফএসের মাধ্যমে; ব্যাংক অ্যাকাউন্টে এগুলো লেনদেন হয় না।”

তিনি মনে করেন, এমএফএসগুলোতে যে টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে, তা প্রযুক্তিগত সহায়তা ছাড়া সম্পূর্ণ ব্যর্থ হবে। তিনি বলেন, “কার্যকর মনিটরিঙের জন্য ওপেন-সোর্স ইন্টিলিজেন্স এবং এমএফএসের আরটিজিএসের মাধ্যমে সাহায্য নিতে হবে।”

বিশেষজ্ঞরাও বলছেন, একা বাংলাদেশ ব্যাংকের পক্ষে অনলাইন জুয়ার কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন, “কোথায় এ ধরনের লেনদেন হচ্ছে, তা ট্র্যাক করার সক্ষমতা নেই বাংলাদেশ ব্যাংকের। বিশেষ করে জুয়া-সংক্রান্ত লেনদেন ব্যাংক ও এমএফএসকেই শনাক্ত করতে হবে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।”

এমএফএস প্রতিষ্ঠানগুলোর বক্তব্য

নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “সেন্ড মানি বা পার্সন-টু-পার্সন লেনদেনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো, শুধু নগদ নয়, কারও পক্ষেই বোঝা সম্ভব নয় যে লেনদেনটির আসল উদ্দেশ্য কী। তারপরেও নগদ সব সময়ই সন্দেহভাজন লেনদেনের ওপর খেয়াল রাখে এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হয়।”

বিকাশের কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, “যদি কোনো অ্যাকাউন্টের লেনদেন সন্দেহজনক মনে হয়, আমরা স্বেচ্ছায় তা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) জানাই। অবৈধ লেনদেন প্রতিরোধে বিকাশের কাছে প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষিত কর্মী রয়েছে।”

সমন্বিত উচ্চ পর্যায়ের বৈঠক

অনলাইন জুয়া প্রতিরোধের লক্ষ্যে গতকাল (৩ নভেম্বর) বিটিআরসি-তে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করেন ডাক মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বৈঠকে ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি, সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল।

Tags: অনলাইন জুয়াঅনলাইন জুয়ারীঈশ্বরদীতে অনলাইন জুয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা দেবে অ্যান্ড্রয়েড ১৪
নির্বাচিত

স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা দেবে অ্যান্ড্রয়েড ১৪

ওয়ালটন ফ্রিজের ২০০% ক্যাশ ভাউচারে ঘরভর্তি পণ্য কিনলেন তিন ক্রেতা
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজের ২০০% ক্যাশ ভাউচারে ঘরভর্তি পণ্য কিনলেন তিন ক্রেতা

ন্যাশনাল ডেটা অথরিটি তৈরি হলে কারো চাকরি যাবে না বরঞ্চ তথ্যপ্রযুক্তিখাতে কর্মসংস্থানের সৃষ্টি হবে- ফয়েজ আহমদ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

ন্যাশনাল ডেটা অথরিটি তৈরি হলে কারো চাকরি যাবে না বরঞ্চ তথ্যপ্রযুক্তিখাতে কর্মসংস্থানের সৃষ্টি হবে- ফয়েজ আহমদ তৈয়্যব

‘বিকল্প’ হাজির, আইফোন ফেলে দিতে বলছে রাশিয়া
নির্বাচিত

‘বিকল্প’ হাজির, আইফোন ফেলে দিতে বলছে রাশিয়া

বিটিআরসিকে ১৩ কোটি ৭০ লক্ষ ৪৮ হাজার টাকা পরিশোধ করলো বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিকে ১৩ কোটি ৭০ লক্ষ ৪৮ হাজার টাকা পরিশোধ করলো বিটিসিএল

ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোকে ৫০ লাখ টাকা লোন দিবে প্রাইম ব্যাংক
ই-কমার্স

ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোকে ৫০ লাখ টাকা লোন দিবে প্রাইম ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix