Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা একযোগে বন্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
ভুয়া ঋণ অ্যাপ নিয়ে সতর্কবার্তা দিল বাংলাদেশ ব্যাংক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া–ফাটা নোট বদল এবং এ–চালানসহ সব ধরনের কাউন্টার সেবা আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে বন্ধ হয়ে যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে কেপিআইভুক্ত (Key Point Installation) প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ২০ নভেম্বরের পর এসব সেবা আর কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে দেওয়া হবে না। তবে বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদফতর ও পোস্ট অফিস যাতে নির্বিঘ্নে এসব সেবা দিতে পারে—সে বিষয়ে তদারকি জোরদার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকই সাধারণ গ্রাহকদের এ ধরনের সেবা দেয় না। আন্তর্জাতিক প্রথার সঙ্গে সামঞ্জস্য আনতেই তফসিলি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সেবা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ধাপে ধাপে ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য বিভাগীয় অফিসেও একই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এর আগে গত ২২ জুন গভর্নর ড. আহসান এইচ. মনসুর মতিঝিল অফিসের ক্যাশ বিভাগ পরিদর্শন করে আধুনিকায়নের জন্য নির্দেশনা দেন। পরে কমিটির সুপারিশ অনুযায়ী গ্রাহকসেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ আগস্ট ও ২২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠকও অনুষ্ঠিত হয়। অতীতে দুইজন গভর্নর একই উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি।

সম্প্রতি মতিঝিল অফিসের সার্ভার জালিয়াতির ঘটনায় ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র আত্মসাত ও আরও ৫০ লাখ টাকা হাতানোর চেষ্টা ধরা পড়ে। এ ঘটনায় চারজনকে আসামি করা হয়েছে। এর পর থেকেই সঞ্চয়পত্র বিক্রি বন্ধ রয়েছে।

বাংলাদেশ ব্যাংক ছাড়া দেশের বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদফতর ও পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কেনা যায়। সব ব্যাংকেই প্রাইজবন্ড ও ছেঁড়া–ফাটা নোট বদল সেবা পাওয়া যায়। তবুও আস্থা ও ঝামেলামুক্ত সেবা পাওয়ার আশায় গ্রাহকদের ভিড় বেশি থাকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে।

বর্তমানে গ্রাহকদের হাতে থাকা মোট সঞ্চয়পত্রের পরিমাণ ৩ লাখ ৪০ হাজার ৪৪৫ কোটি টাকা; যার মধ্যে ৩০ শতাংশের বেশি লেনদেন সম্পন্ন হয় বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের মাধ্যমে।

২০ নভেম্বরের পর এসব সেবা কেবল বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয় অধিদফতর ও পোস্ট অফিস থেকে গ্রহণ করতে হবে।

Tags: কেন্দ্রীয় ব্যাংকবাণিজ্যিক ব্যাংকবাংলাদেশ ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রিমিয়াম ফিচারে সাশ্রয়ী ট্যাবলেট এনেছে রিয়েলমি
নির্বাচিত

প্রিমিয়াম ফিচারে সাশ্রয়ী ট্যাবলেট এনেছে রিয়েলমি

কেন্দ্রীয় ব্যাংক থেকে দেড় হাজার কোটি টাকা ধার নিলো এবি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

কেন্দ্রীয় ব্যাংক থেকে দেড় হাজার কোটি টাকা ধার নিলো এবি ব্যাংক

ডিজিটাল মার্কেটিং হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা
ই-কমার্স

ডিজিটাল মার্কেটিং হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা

আসল ব্র্যান্ডের পণ্যের সমাহার নিয়ে ১৭ জানুয়ারি থেকে শুরু দারাজমল ফেস্টিভ্যাল
ই-কমার্স

আসল ব্র্যান্ডের পণ্যের সমাহার নিয়ে ১৭ জানুয়ারি থেকে শুরু দারাজমল ফেস্টিভ্যাল

হুয়াওয়ে মেট এক্স ফোল্ডেবলের বিক্রি শুরু জুনে
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল ফোন : আগামী চার বছরে সরবরাহ ৩ কোটি ইউনিটে পৌঁছবে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’
নির্বাচিত

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
বিবিধ

ইরানের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix