Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কেন্দ্রীয় ব্যাংক থেকে দেড় হাজার কোটি টাকা ধার নিলো এবি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
কেন্দ্রীয় ব্যাংক থেকে দেড় হাজার কোটি টাকা ধার নিলো এবি ব্যাংক
Share on FacebookShare on Twitter

তারল্য সংকটে পড়া এবি ব্যাংককে ১ হাজার ৫০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৯০ দিনের জন্য এই সুবিধার সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১.৫০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর গভর্নর আহসান এইচ মনসুর এ সহায়তা অনুমোদন করেন। একই দিনে প্রতিশ্রুতিপত্র জমা দিলে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে পরিচালিত হিসাবের মাধ্যমে অর্থ ছাড় করা হয়।

এবি ব্যাংক এর আগে তিন দফায় কেন্দ্রীয় ব্যাংক থেকে ৭৮০ কোটি টাকা ধার নিয়েছিল, যার মধ্যে মাত্র ১০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। নতুন ঋণসহ বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকটির মোট বকেয়া দাঁড়িয়েছে ২ হাজার ২৭০ কোটি টাকা।

ব্যাংকটির নথি অনুযায়ী, সাম্প্রতিক সময়ে তীব্র তারল্য সংকটে আমানত উত্তোলনের চাপ বাড়ে। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গ্রাহক উত্তোলন করেছেন ৮৪২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং অ্যাকাউন্টে জমা রয়েছে মাত্র ৬.৪২ কোটি টাকা। এর ফলে শাখাগুলোতে গ্রাহক লেনদেনে অস্থিরতা তৈরি হয়।

এদিকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রায় ২ হাজার ৪ কোটি টাকা এ ব্যাংকে আটকে রয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২০২ কোটি, পল্লি বিদ্যুৎ সমিতির ৩৫ কোটি, কৃষি ব্যাংকের ৩৭৮ কোটি, বেসরকারি সংস্থা আশার ১ হাজার ৩০৭ কোটি, ওয়েস্ট জোন পাওয়ারের ৬ কোটি, ডিপিডিসির ১৩ কোটি এবং বিভিন্ন গ্যাস-বিদ্যুৎ কোম্পানির বকেয়া রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

নথি থেকে জানা যায়, ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ধরে রাখতে গত ৩ নভেম্বর গভর্নরের সঙ্গে বৈঠক করে ৬ হাজার কোটি টাকা সহায়তা চায় এবি ব্যাংকের বোর্ড। পরে তাৎক্ষণিক জরুরি সহায়তা হিসেবে ২,৫০০ কোটি টাকা ধার নেওয়ার প্রস্তাব অনুমোদন করেন পর্ষদ সদস্যরা।

একসময় গ্রাহকসেবায় সেরা হিসেবে পরিচিত এবি ব্যাংক অনিয়ম, দুর্নীতি এবং অদক্ষ ব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩০ হাজার ১৪৩ কোটি টাকা—যা বিতরণকৃত মোট ঋণের প্রায় ৮৪ শতাংশ। এর অর্ধেকের বেশি ঋণ কেন্দ্রীভূত মাত্র ২০ গ্রাহকের হাতে।

ব্যাপক লুটপাট ও আর্থিক দুরবস্থার কারণে ২০২৪ সালে এবি ব্যাংক রেকর্ড লোকসান দেয়। নিরীক্ষিত বিবরণ অনুযায়ী, সে বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ টাকা ২৮ পয়সা। মোট লোকসান দাঁড়ায় ১ হাজার ৯০৬ কোটি টাকা। আগের বছর ব্যাংকটির মুনাফা ছিল ৯০ কোটি টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এবি ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৪ এমপি ক্যামেরা ও ৭হাজার এমএএই ব্যাটারির সাথে আসছে গ্যালাক্সি এম৫১
প্রযুক্তি বাজার

যেসব স্যামসাং ফোন অ্যানড্রয়েড আপডেট পাবে

লংকাবাংলা ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে
অর্থ ও বাণিজ্য

লংকাবাংলা ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে

ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সিলেটের গৃহিণী লাকি বেগম
ছাড় ও অফার

ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সিলেটের গৃহিণী লাকি বেগম

এনআইডি
অর্থ ও বাণিজ্য

একই এনআইডিতে একাধিক ঋণ, কমিশনের জালে অগ্রণী ব্যাংক

২৫ ই-কমার্স ৪ মাসে হাতিয়ে নিয়েছে ৬০৫০ কোটি টাকা
ই-কমার্স

কোন ব্যাংকে কত পাওনা জানে না ইভ্যালি

বিনা পুঁজিতে ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ইনকাম, ২ প্রতারক গ্রেফতার
ই-কমার্স

বিনা পুঁজিতে ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ইনকাম, ২ প্রতারক গ্রেফতার

Load More

ট্রেন্ডিং টপিক

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে
নির্বাচিত

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে
প্রযুক্তি সংবাদ

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ নভেম্বর ২০২৫

কেন্দ্রীয় ব্যাংক থেকে দেড় হাজার কোটি টাকা ধার নিলো এবি ব্যাংক

Techzoom.TV |
TechzoomTV