Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল মার্কেটিং হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
ডিজিটাল মার্কেটিং হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা
Share on FacebookShare on Twitter

বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির। আর আধুনিক যুগের আধুনিকতার সাথে পাল্লা দিয়ে সব কিছুতেই আসছে পরিবর্তন। প্রতিনিয়ত আসছে নতুনত্ব। দিনদিন সৃষ্টি হচ্ছে মানুষের নতুন নতুন কর্মসংস্থান। তবে, আধুনিক সময়ে সেই কর্মসংস্থানের জোয়ার যেনো অনলাইন ভিত্তিক কাজগুলোকে কেন্দ্র করেই। এরকম অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি কাজের মধ্যে একটি রয়েছে ডিজিটাল মার্কেটিং।

ডিজিটাল মার্কেটিং এমন একটি মাধ্যম যার মাধ্যমে কেউ নিজের দক্ষতা প্রকাশ করতে পারে মানুষের কাছে। ডিজিটাল মার্কেটিং এমন একটি মাধ্যম যার মাধ্যমে স্কুল- কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজের জীবন গড়তে পারবে। এবার জেনে নিই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে।

ডিজিটাল মার্কেটিং কি?

আমরা সবাই মার্কেটিং বিষয়টি কম-বেশি বুঝি। এক কথায় বললে, প্রচারের কাজটাই যখন অনলাইন ভিত্তিক প্লাটফর্মকে ঘিরে হয়। অর্থাৎ, ডিজিটাল মাধ্যমে প্রচারের কাজই হচ্ছে ডিজিটাল মার্কেটিং।

এখন জেনে নেয়া যাক ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ:

ডিজিটাল মার্কেটিং-এর অনেক সেক্টর রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সেক্টর হচ্ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM), কন্টেন্ট সৃষ্টি করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল ডিসপ্লে বিজ্ঞাপন, ভাইরাল মার্কেটিং, ইমেইল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং।

ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং কেমন এবং এর গুরুত্ব:
ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং অসাধারণ। সেই সাথে প্রযুক্তির যুগে এর ভীষণ গুরুত্ব রয়েছে। কারণ এই মাধ্যমে আপনি কাজ করতে পারবেন ঘরে বসেই।

অন্যদিকে আপনার পছন্দমতো সময় ঠিক করে কাজ করে ঘরে বসেই উপার্জন করতে পারবেন। আধুনিকতার যুগে ডিজিটাল মার্কেটিং এর ছোঁয়া আগামী পাঁচ বছরে বাংলাদেশে ছড়িয়ে যাবে দ্রুততার সাথে।

সে দিক বিবেচনা করলে যে কেউ এখন থেকেই ডিজিটাল মার্কেটিং এর উপর নিজের দক্ষতা বাড়িয়ে নিজেকে একদিন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটারদের কাতারে নাম লিখাতে পারে। বিশেষ করে যুব সমাজের যারা বেকারত্বের সমস্যায় আছেন তারা চাইলে নিজের জীবন পরিবর্তন করে ফেলতে পারে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে।

আর ডিজিটাল মার্কেটিং এর উপর দক্ষতা থাকলে আপনি শুধু বাংলাদেশি ক্লায়েন্টের কাজ নয়, বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি ক্লায়েন্টের ও কাজ করতে পারবেন ঘরে বসেই।

বাংলাদেশের তরুণ-তরুণীদের একটা বড় অংশ আকৃষ্ট হচ্ছে ফেসবুকের প্রতি। আসলে ফেসবুক কিংবা ইউটিউবে মুভি না দেখে আমরা চাইলে প্রতিদিন একটু একটু করে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি।

ফেসবুকে মানুষের ছবি দেখা কিংবা আমাদের ছবিতে কয়টা লাইক, কমেন্ট আসলো এসব না দেখে আমরা ফেসবুকের মাধ্যমে ফেসবুক মার্কেটিং এর কাজ করে বেশ ভালো অঙ্কের টাকা উপার্জন করতে পারি।

যেমন: এখানে ডিজিটাল মার্কেটিং এর একটি সেক্টর ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর কাজে আপনি দক্ষ হতে পারলে অবশ্যই উপার্জন করা সম্ভব।

মনে করুন ঢাকাতে আপনার এক বন্ধু নতুন রেস্টুরেন্ট ব্যবসায় নেমেছেন, যেহেতু এটা নতুন রেস্টুরেন্টে তাই মানুষজন কম চিনবে। আর যখন আপনার বন্ধু এটা ফেসবুকে শেয়ার করলো যে তিনি নতুন রেস্টুরেন্ট দিয়েছেন তখন আপনি তার সাথে কথা বলে চাইলে তার রেস্টুরেন্টের ফেসবুক মার্কেটিং কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দিলেন।

সেই সাথে আপনার বন্ধুর মাথায় ঢুকিয়ে দিলেন নতুন রেস্টুরেন্টে জনপ্রিয় হওয়ার কিছু কারণ। এই টুকু কাজে আপনি দক্ষ হন, তখন আপনি এই কাজের জন্য টাকা আয় করতে পারবেন।

সময়ের পালাবদলে সাধারণ মানুষ ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং ইত্যাদির পিছনে টাকা খরচ করে নিজের ব্যবসার প্রচার বাড়াবেই।

তেমনি ফেসবুকের পাশাপাশি অন্য সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর কাজ জানলে আপনি ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব এর দিক দিয়ে বিবেচনা করলে ও এককথায় এর গুরুত্ব অপরিসীম।

বিশেষ করে আগামীর দিনগুলোতে। যেমন: ডিজিটাল মার্কেটিং এর অন্যতম আর ও একটি সেক্টর হচ্ছে এসইও। এখন দিনেদিনে মানুষ নিজের ব্যক্তিগত ওয়েবসাইট, প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট, ব্যবসায়ীক ওয়েবসাইট খুলছে আর সেইসব ওয়েবসাইটের জন্য ভিজিটর (পাঠক) এর গুরুত্ব অনেক।

আর সেই সব পাঠককে অর্গানিকভাবে গুগল থেকে নিজের ওয়েবসাইটে আনার জন্য এসইও জরুরি, এসইও ফ্রেন্ডলি কনটেন্ট জরুরি। এই এসইও ডিজিটাল মার্কেটিং এর একটি সেক্টর।

ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কিংবা ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিং কেমন তা বলে শেষ করা যাবে না। তাই ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিংও হবে অন্যতম একটি পেশা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং গ্যালাক্সি এ১২ এর রিভিউ এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এ১২ এর রিভিউ এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

রিয়েলমি ৮ প্রো ‘ইল্যুমিনেটিং ইয়েলো’: ব্ল্যাক জ্যাং ও স্যামজোনের তারুণ্যের চেতনায় উদ্ভাসিত
নির্বাচিত

রিয়েলমি ৮ প্রো ‘ইল্যুমিনেটিং ইয়েলো’: ব্ল্যাক জ্যাং ও স্যামজোনের তারুণ্যের চেতনায় উদ্ভাসিত

নির্বাচিত

ওয়েবের জন্য স্কাইপ আনলো মাইক্রোসফট

ওএলইডি নাকি এলইডি কোন টিভি কিনবেন?
নির্বাচিত

ওএলইডি নাকি এলইডি কোন টিভি কিনবেন?

সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি হবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না: রাসেল
ই-কমার্স

সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি হবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না: রাসেল

আইটেল ভিশন ২ঃ সংক্ষিপ্ত স্পেসিফিকেশন
নির্বাচিত

আইটেল ভিশন ২ঃ সংক্ষিপ্ত স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম
নির্বাচিত

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
অর্থ ও বাণিজ্য

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ ডিসেম্বর ২০২০

ডিজিটাল মার্কেটিং হতে পারে তরুণদের সম্ভাবনাময় পেশা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix