Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক গেমসের বাজারে শীর্ষে মোবাইল, পিছিয়ে পিসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 April 2025
বৈশ্বিক গেমসের বাজারে শীর্ষে মোবাইল, পিছিয়ে পিসি
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী গেমসের বাজারে গত বছর আয়ের দিক থেকে শীর্ষে ছিল মোবাইল গেমিং। ২০২৪ সালে গেমিং বিভাগটির বার্ষিক আয় ছিল ৯০ বিলিয়ন বা ৯ হাজার কোটি ডলারের বেশি। গেমিং ডিভাইসের এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে কনসোল, যা আয় করেছে ৫ হাজার কোটি ডলারের বেশি। পিসি গেমিং আছে শেষ স্থানে। বিভাগটি মোবাইল ও কনসোলের তুলনায় কম আয় করেছে। জার্মানভিত্তিক অনলাইন ডাটা প্লাটফর্ম স্ট্যাটিস্টার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সংস্থাটি বলছে, গেমিং শিল্পে আয় দুটি প্রধান উৎস থেকে আসে। হার্ডওয়্যার (কনসোল, প্রসেসর, স্ক্রিন, কন্ট্রোলার ও অন্যান্য অ্যাকসেসরি), সফটওয়্যার (গেমস, ইন-গেম কেনাকাটা)। এ খাতে জাপানের সনি, চীনের টেনসেন্ট, যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট ও জাপানের আরেক কোম্পানি নিনতেন্দো অন্যতম বড় নাম। যদিও প্রচলিত কনসোল ও পিসি গেমিং কোম্পানিগুলো বিশ্বজুড়ে বেশ পরিচিত, তবে আয়ের ক্ষেত্রে এগিয়ে আছে মোবাইল বিভাগ।

স্ট্যাটিস্টা বলছে, টেনসেন্টের মোবাইল বিভাগ মাসিক ৯ কোটি ৬০ লাখ ডলার আয় করে। ২০১০-এর দশকে ইন্ডি কোম্পানি হিসেবে শুরু করে রোভিও (অ্যাংরি বার্ডস), কিং (ক্যান্ডি ক্রাশ) ও জাইঙ্গার মতো মোবাইল গেম প্রকাশকরা আইপিও (শেয়ারবাজারে তালিকাভুক্ত) পর্যন্ত পৌঁছায়। লাইভ পরিষেবা ও ইন-গেম কেনাকাটার মাধ্যমে গেমিং শিল্পের আয় বাড়ছে। আর এখানে মোবাইল গেমিংয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্মার্টফোন সাশ্রয়ী ও সহজলভ্য হয়ে ওঠার কারণে বিশ্বব্যাপী এর ব্যবহার এখন ঊর্ধ্বমুখী। ফলে মোবাইল গেমের জন্য ব্যবহারকারীর সংখ্যা ও এ খাতের জনপ্রিয়তা বাড়ছে। উন্নত হার্ডওয়্যারের কারণে মোবাইল ডিভাইসগুলোয় এখন উচ্চ মানের ও আকর্ষণীয় গেম খেলা সম্ভব। পাশাপাশি ফোরজি ও ফাইভজি নেটওয়ার্কের মতো মোবাইল ইন্টারনেটের অগ্রগতির ফলে অনলাইন মাল্টিপ্লেয়ার গেমিং আরো সহজ হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মোবাইল গেমিং বিভাগের আয়ের বেশির ভাগই আসে স্মার্টফোন থেকে। সমীক্ষায় দেখা গেছে, স্মার্টফোন গেমিংয়ের মূল প্লাটফর্ম হিসেবে আধিপত্য বজায় রাখলেও ট্যাবলেট এখনো এ বাজারে গৌণ ভূমিকায় রয়েছে। কভিড-১৯ মহামারীর সময় (২০২০-২০২১) ব্যবহারকারীদের গেমিংয়ে ব্যয় ও ইন-অ্যাপ ক্রয় বেড়ে যায়। প্রবণতাটি এখন কিছুটা কমলেও গেমসের প্রতি মানুষের আগ্রহ বজায় রয়েছে। যদিও কর্মী ছাঁটাই ও স্টুডিও বন্ধ হওয়ার মধ্য দিয়ে ২০২৪ সালে কঠিন সময় পার করেছে ভিডিও গেম ইন্ডাস্ট্রি। কিন্তু মেটাপ্লে ও ভিডিও গেম গবেষণা গ্রুপ ডিএফসি ইন্টেলিজেন্সের দুটি আলাদা প্রতিবেদন বলছে, চলতি বছর আবারো ঘুরে দাঁড়াবে খাতটি। নতুন ভিডিও গেম ও কনসোলের কারণে রেকর্ড আয় করবে গেমিং শিল্প।

ডিএফসি ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা ও সিইও ডেভিড কোল বলছেন, ‘গত তিন দশকে ভিডিও গেম শিল্প ২০ গুণের বেশি বেড়েছে। তবে দুই বছর ধরে হার্ডওয়্যার ও সফটওয়্যার বিক্রির মন্দার পর বেশ অনেকটা পিছিয়ে পড়ে খাতটি। চলতি বছর থেকে শুরু করে দশকের শেষ পর্যন্ত স্থিতিশীল হারে বাড়বে ভিডিও গেমের বাজার।’

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের প্রসারের কারণে মোবাইল গেমিং এখন বৈশ্বিক গেমিং শিল্পের ভবিষ্যৎ। কনসোলের চেয়ে সাশ্রয়ী ও সহজলভ্য হওয়ায় বিভাগটি দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। আবার মোবাইল গেমগুলো প্রায়ই ফ্রি হয়, যা বাড়তি ঝামেলা ছাড়া সহজে ডাউনলোড ও ইনস্টল করা সম্ভব।

তাদের মতে, আগামী কয়েক বছরে নতুন কনসোল আসবে ও পিসি গেম ক্রস-প্লাটফর্মে আরো জনপ্রিয় হবে। সেই সঙ্গে গেমিং হার্ডওয়্যারেও বড় পরিবর্তন আসবে। ফলে এখানে প্রতিযোগিতাও বাড়বে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেটের জন্য বাংলা ভাষায় স্থানীয় ডিজিটাল উপাত্ত ভাণ্ডার গড়ে তুলতে হবে
প্রযুক্তি বাজার

ইন্টারনেটের জন্য বাংলা ভাষায় স্থানীয় ডিজিটাল উপাত্ত ভাণ্ডার গড়ে তুলতে হবে

ওয়ালটন এসির রেকর্ড পরিমাণ বিক্রি
প্রযুক্তি বাজার

এসি বিক্রিতে ওয়ালটনের ১২২ শতাংশ প্রবৃদ্ধি

গিগাবাইট অরাস এবং অ্যারো ল্যাপটপ
প্রযুক্তি বাজার

গিগাবাইট অরাস এবং অ্যারো ল্যাপটপ

ওয়ালটন ‘আরএক্স সেভেন মিনি’র প্রি-বুক দিলে ক্যাশব্যাক
নির্বাচিত

এন্ট্রি লেভেলে ওয়ালটনের সেরা ফোন

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!
নির্বাচিত

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!

প্রযুক্তি বাজার

নতুন এইচপি লেজারজেট প্রো ১৫ এ ৪ মোনো লেজার প্রিন্টার রিভিউ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 April 2025

বৈশ্বিক গেমসের বাজারে শীর্ষে মোবাইল, পিছিয়ে পিসি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix