Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাউথইস্ট ব্যাংক থেকে কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
সাউথইস্ট ব্যাংক থেকে কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও
Share on FacebookShare on Twitter

ঢাকার কেরানীগঞ্জে সাউথইস্ট ব্যাংকের আটি বাজার শাখা থেকে কয়েক কোটি টাকা নিয়ে সাইফুল ইসলাম সোহাগ নামে এক্সিকিউটিভ অফিসার উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে ব্যাংকের গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গ্রাহকদের হিসাব থেকে টাকা সরানোর খবর ছড়িয়ে পড়লে গ্রাহকরা ব্যাংকে ওই শাখায় ছুটে আসেন এবং নিজেদের হিসাবের তথ্য জানতে চেষ্টা করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেও কয়েকশ গ্রাহক ব্যাংকটিতে ভিড় করতে দেখা গেছে। অনেকে তাদের ব্যালেন্স চেক করে স্বস্তিতে বাড়ি ফিরলেও শতাধিক গ্রাহক তাদের ব্যালেন্স শূন্য এবং বন্ধ দেখে হতাশা ব্যক্ত করেন।

সুমন নামে এক প্রবাসীর অ্যাকাউন্টে ১ কোটি ১০ লাখ টাকা থাকলেও এসে দেখেন অ্যাকাউন্টে ছয় হাজার টাকা।

ঘাটারচরে নুরুদ্দীন নামে এক প্রবীণ ব্যক্তি জানান, ৪ লাখ ৭৫ হাজার টাকা থাকলেও এখন মাত্র ৪ হাজার টাকা আছে। তবে কীভাবে অ্যাকাউন্ট শূন্য হলো, তা জানেন না তিনি।

গ্রাহক নজরুল ইসলাম জানান, তার হিসাবে ৭ লাখ ৭৩ হাজার টাকা থাকলেও সেখান থেকে টাকা উত্তোলনের এসএমএস পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন অনেকের মতো তার টাকাও উধাও।

বসিলার মোক্তার হোসেন মুক্তির ৩টি অ্যাকাউন্ট থেকে প্রায় কোটি টাকা লাপাত্তা হয়ে গেছে বলে জানান তার মেয়ে।

এক ভুক্তভোগী জানান, ওনার নিজের অ্যাকাউন্ট থেকে ৬০ লাখ টাকা এবং ওনার ভাই জাকির হোসেনের অ্যাকাউন্ট হতে ২ কোটি ১০ লাখ টাকা সরিয়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার আমি বিষয়টি আঁচ করতে পারি। গত বুধ-বৃহস্পতিবার অভিযুক্ত সাইফুল ইসলাম সোহাগ অফিসে থাকা অবস্থায় তদন্ত চলমান ছিল বলে আমি জানতে পেরেছি। পরবর্তীতে সোহাগের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না জেনে আমি ব্যাংকে এসে জানতে পারি।’

আখি আক্তার জানান, তার হিসাবে টাকা না গেলেও অন্য গ্রাহকদের টাকা উধাও হয়ে গেছে। তারাও বেশ চিন্তায় আছেন, কখন যেন তাদের টাকাও উধাও হয়ে যায়।

ব্যাংকের সাবেক ম্যানেজার তসলিম উদ্দিন বলেন, ‘গত ১৮ নভেম্বর বিষয়টি আমাদের নজরে এলে আমাদের হেড অফিসকে অবহিত করি। পরে ব্যাংকের অডিট টিম বিষয়টি নিয়ে কাজ শুরু করে। অভিযুক্ত সাইফুল ইসলাম গত বৃহস্পতিবার পর্যন্ত অফিসে এলেও তার পর থেকে সে আত্মগোপনে চলে যায়। ২৪ নভেম্বর (সোমবার) হতে নতুন ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়।’

নতুন ম্যানেজার কার্তিক হালদার বলেন, ‘সোমবার আমি এখানে আসি। আমাদের অডিট টিম কাজ করছে। তাদের তদন্ত কাজ শেষ হলে দোষীদের সম্পর্কে ও সরিয়ে নেওয়া টাকা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাবে।’

সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২০টি অ্যাকাউন্টের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ব্যাংকের ম্যানেজার কার্তিক হালদার। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

তিনি বলেন, গ্রাহকদের আমি নিশ্চিত করতে চাই, আপনাদের গচ্ছিত টাকা আমাদের কাছে নিরাপদ ছিল, আছে এবং থাকবে।’

ব্যাংকের অডিট ইনভেস্টিগেশনের প্রধান রেজাউল কবির জানান, কোনো গ্রাহকের টাকাই খোয়া যাওয়ার সম্ভাবনা নেই। প্রতারক সোহাগের বিরুদ্ধে মামলা হয়েছে।’ টাকার পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘অডিট শেষে বলা যাবে।’

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ব্যাংকের ম্যানেজার কার্তিক হালদার। এতে তিনি অভিযুক্ত সোহাগ, তার ভাই ও তার স্ত্রীর কাছ থেকে ননজুডিসিয়াল স্টাম্পে স্বাক্ষর নিয়ে কিছু টাকা আদায় করে অবশিষ্ট টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন মর্মে জানিয়ে নিখোঁজ হওয়ায় বিক্ষুব্ধ গ্রাহকের কাছ হতে বাঁচতে নিরাপত্তা চেয়েছেন।

তথ্যটি নিশ্চিত করেছেন অভিযোগের তদন্ত পাওয়া আটি বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আনোয়ারুল ইসলাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সাউথইস্ট ব্যাংকসাউথইস্ট ব্যাংক আত্মসাৎ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি জেড২৮
নির্বাচিত

সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি জেড২৮

১০ হাজার টাকায় ৬.৬ ইঞ্চি ডিসপ্লের ফোন
নির্বাচিত

১০ হাজার টাকায় ৬.৬ ইঞ্চি ডিসপ্লের ফোন

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার লালমনিরহাটে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার লালমনিরহাটে

অনলাইনে মিলছে সারা লাইফস্টাইলের পোশাক
ই-কমার্স

অনলাইনে মিলছে সারা লাইফস্টাইলের পোশাক

ভিভো ভি ২০ স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে ভিভো’র চমকপ্রদ সব সংযোজন

নকিয়া ৩.৪ঃ নকিয়ার সেরা অ্যান্ড্রয়েড?
নির্বাচিত

নকিয়া ৩.৪ঃ নকিয়ার সেরা অ্যান্ড্রয়েড?

Load More

ট্রেন্ডিং টপিক

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল
প্রযুক্তি সংবাদ

এক্স ব্যবহারকারীদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে প্রতারকদের নতুন কৌশল

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য
নির্বাচিত

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৭ নভেম্বর ২০২৫

সাউথইস্ট ব্যাংক থেকে কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

Techzoom.TV |
TechzoomTV