Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 25 February 2026
ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের জনপ্রিয় বি-টু-বি মার্কেটপ্লেস ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ এবার বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সম্মেলন কাতার ওয়েব সামিট ২০২৬-এ অংশ নিয়েছে। কাতারের দোহায় আয়োজিত এই সম্মেলনে প্রিয়শপ তাদের লক্ষ্যটাকে তুলে ধরেছে কীভাবে প্রযুক্তি ব্যবহার করে দেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জীবন বদলে দেওয়া সম্ভব।

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সম্মেলন হিসেবে স্বীকৃত ওয়েব সামিট ২০২৬ এবারও ১৩০টিরও বেশি দেশ থেকে হাজার হাজার অংশগ্রহণকারীকে একত্রিত করেছে দোহায়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, সাস্টেইনিবিলিটি এবং সারা বিশ্বের বৈশ্বিক উদ্যোক্তাদের নিয়ে আলোচনায় জমজমাট ছিল সামিট।

ওয়েব সামিটের এই বিশাল মঞ্চে প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বাংলাদেশের সামগ্রিক মুদি দোকানিদের অবস্থা তুলে ধরেছেন। ৩০,০০০-এরও বেশি উদ্ভাবনকারী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের সামনে তিনি তুলে ধরেন কীভাবে প্রিয়শপের মাধ্যমে দেশের প্রায় ২ লাখ মুদি দোকানি এখন সহজেই পণ্য কিনতে পারছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে, শীর্ষ এফএমসিজি ব্র্যান্ডের পণ্য এখন কীভাবে হাতের নাগালে পাচ্ছে এআই আর্থিক সেবার মাধ্যমে। সাপ্লাই চেইনের স্বচ্ছতার সঙ্গে ফিনটেক উদ্ভাবনের সমন্বয়ে প্রিয়শপ দোকানিদের লজিস্টিক্স, অর্থায়ন এবং বাজার প্রবেশের প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ভূমিকা রাখছে।

“আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের সুবিধাবঞ্চিত মুদি দোকানিরা যেন বিশ্বের সেরা মানের পণ্য, দক্ষতা, মানসিকতা ও সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারেন। বাংলাদেশকে ওয়েব সামিটের মঞ্চে তুলে ধরতে পেরে এবং প্রযুক্তি কীভাবে লক্ষ লক্ষ দোকানির জীবন বদলে দিতে পারে সেই বার্তা বিশ্বের সামনে নিয়ে আসতে পেরে আমরা সত্যিই গর্বিত।” – বলেন প্রিয়শপের সিইও।

প্রিয়শপ ইতোমধ্যে সারা দেশে তার কাজের ছাপ রেখে চলেছে। দোকানিরা এখন কম খরচে ব্যবসা পরিচালনা করতে পারছেন, সহজে ঋণ ও আর্থিক সহায়তা পাচ্ছেন এবং পণ্য সরবরাহে অনেক বেশি সুবিধা ভোগ করছেন। ডিস্ট্রিবিউশন, উন্নত সাপ্লাই চেইন এবং ফিনটেক এর মাধ্যমে দোকানিদেরকে খুব দীর্ঘমেয়াদি ভাবে ব্যবসায়িক যাত্রাটাকে করছে সহজ।

ওয়েব সামিট ২০২৬-এ প্রিয়শপের এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য সত্যিই গর্বের একটি মুহূর্ত। এই উপস্থিতি, বৈশ্বিক প্রযুক্তি ও উদ্ভাবনের মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ়ভাবে চিহ্নিত করেছে। প্রিয়শপ সেই পথেই এগিয়ে যাচ্ছে দেশের লাখো উদ্যোক্তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়েব সামিট ২০২৬প্রিয়শপপ্রিয়শপ ডটকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যের ও নিরাপদ ৫ ভিপিএন
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যের ও নিরাপদ ৫ ভিপিএন

অর্ডার করেছিল একটি ফোন, এলো দশটি
নির্বাচিত

অর্ডার করেছিল একটি ফোন, এলো দশটি

স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট
টেলিকম

স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট

ফোনে বিজ্ঞাপনী মেসেজ আসা বন্ধ করা যাবে সহজেই
কিভাবে করবেন

ফোনে বিজ্ঞাপনী মেসেজ আসা বন্ধ করা যাবে সহজেই

বাজারে এলো বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল
অটোমোবাইল

বাজারে এলো বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল

দশকজুড়ে জনপ্রিয়তায় শীর্ষ অ্যাপ
নির্বাচিত

দশকজুড়ে জনপ্রিয়তায় শীর্ষ অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
প্রযুক্তি সংবাদ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 February 2026

ওয়েব সামিট ২০২৬-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের রিটেইল ইনোভেশনকে তুলে ধরলো প্রিয়শপ

Techzoom.TV |
TechzoomTV