Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালিতে পাওয়া যাবে হিরো মোটর বাইক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 August 2019
ইভ্যালিতে পাওয়া যাবে হিরো মোটর বাইক
Share on FacebookShare on Twitter

এখন থেকে ই-কমার্স ভিত্তিক মার্কেট প্লেস ইভ্যালি ডট কম ডট বিডিতে পাওয়া যাবে বিশ্বেরে এক নাম্বার মোটরসাইকেল উৎপাদনকারী ব্র্যান্ড হিরো। হিরো ব্র্যান্ডের হিরো হাংক, হিরো ইগনাইটর, হিরো প্যাশন এক্স প্রো এবং বিভিন্ন মডেলের বাইক ও স্কুটার আকর্ষণীয় মূল্যে ইভ্যালি মার্কেটপ্লেস থেকে কিনতে পারবেন গ্রাহকেরা।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশে হিরো বাইকের উৎপাদনকারী এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড (এইচএনবিএল) ও একমাত্র পরিবেশক নিলয় মটরস লিমিটেড (এনএমএল), এবং ইভ্যালির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

রাজধানীর নিকুঞ্জে নিটল নিলয় টাওয়ারে নিলয় মটরসের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর পর্ব আয়োজিত হয়। চুক্তিপত্রে নিলয় মটরস লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানটির চীফ মার্কেটিং অফিসার মো. আবু আসলাম, এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড এর (এইচএনবিএল) চীফ ফিনান্সিয়াল অফিসার বিজয় মন্ডল এবং ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল স্বাক্ষর করেন। উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন নিলয় মটরস লিমিটেড এর চীফ ফিনান্সিয়াল অফিসার মোঃ ইকরামুল কবির এবং হেড অফ কর্পোরেট তানিম কোরাইশী।

চুক্তি অনুযায়ী, ইভ্যালি প্ল্যাটফর্ম থেকে হিরো ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটর বাইক, স্পেয়ার পার্টস, ইঞ্জিন অয়েল এবং একসেসোরিজ কিনতে পারবেন গ্রাহকেরা। এরজন্য ইভ্যালিকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক সহায়তা দেবে নিলয় মটরস এবং এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড।

একই সাথে, গ্রাহকদের জন্য হিরো মোটর বাইক ক্রয়ে আকর্ষণীয় অফার রেখেছে ইভ্যালি। সীমিত সময়ের জন্য ১০% ক্যাশব্যাক অফার রেখেছে ইভ্যালি। এছাড়াও ক্রেতাদের জন্য আকর্ষণীয় উপহারও থাকছে ইভ্যালির পক্ষ থেকে।

চুক্তির বিষয়ে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল বলেন, বাংলাদেশের মানুষদের সাধ্যের মধ্যে ব্র্যান্ড বাইক ক্রয়ের স্বপ্ন পূরণ করেছে হিরো এবং নিলয় মটরস। তাদের সাথে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এর ফলে ইভ্যালির বড় এক লয়্যাল গ্রাহক বেইজ সুলভ মূল্যে এবং আকর্ষণীয় অফারে হিরো মোটর বাইক কেনার সুযোগ পাবে।

অন্যদিকে নিলয় মটরসের চীফ মার্কেটিং অফিসার আবু আসলাম বলেন, যাত্রা শুরুর অল্প কিছু সময়ের মাঝেই ই-কমার্স খাতে দারুণ সাড়া ফেলেছে ইভ্যালি। বাংলাদেশের বাজারে হিরো ব্র্যান্ডের মোটর সাইকেল দীর্ঘদিন ধরে গ্রাহকদের পছন্দের শীর্ষে রয়েছে। ইভ্যালির মাধ্যমে আমাদের সেই ফ্যান বেইজ আরও বৃদ্ধি পাবে বলে আমাদের আশা। আমাদের এই একত্রিত পথচলা বাইক লাভারদের দারুণ কিছু উপহার দেবে বলে আমাদের বিশ্বাস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে প্রথম ‘সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ হলেন সালাউদ্দিন সেলিম
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে প্রথম ‘সার্টিফাইড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ হলেন সালাউদ্দিন সেলিম

হুয়াওয়ের সঙ্গে অংশীদারিত্বের মেয়াদ বাড়িয়েছে ভাইবার
নির্বাচিত

হুয়াওয়ের সঙ্গে অংশীদারিত্বের মেয়াদ বাড়িয়েছে ভাইবার

চ্যাটজিপিটির বিকল্প কিছু প্লাটফর্ম
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটির বিকল্প কিছু প্লাটফর্ম

গ্লুকোজ মনিটরিং ফিচার আনছে না অ্যাপল ওয়াচ
প্রযুক্তি সংবাদ

গ্লুকোজ মনিটরিং ফিচার আনছে না অ্যাপল ওয়াচ

গ্রাহকদের জন্য আরও স্মার্ট ও নিরবছিন্ন বিনোদন অভিজ্ঞতা নিশ্চিত করতে উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম
প্রযুক্তি সংবাদ

গ্রাহকদের জন্য আরও স্মার্ট ও নিরবছিন্ন বিনোদন অভিজ্ঞতা নিশ্চিত করতে উন্মোচিত হলো টফি’র নতুন প্ল্যাটফর্ম

তিন মাসের মধ্যে দেনা পরিশোধ শুরু করবো: ইভ্যালির সিইও
ই-কমার্স

তিন মাসের মধ্যে দেনা পরিশোধ শুরু করবো: ইভ্যালির সিইও

Load More

ট্রেন্ডিং টপিক

লাখ টাকার ফোনে এমন কী থাকে যা ২০ হাজার টাকার ফোনে নেই
প্রযুক্তি বাজার

লাখ টাকার ফোনে এমন কী থাকে যা ২০ হাজার টাকার ফোনে নেই

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে
নির্বাচিত

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে
নির্বাচিত

নতুনের মোড়কে পুরোনো ও রিফারবিশড ফোন, প্রতারণা এড়াবেন যেভাবে

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি পরীক্ষা ও নানা প্রতিকূলতা...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 August 2019

ইভ্যালিতে পাওয়া যাবে হিরো মোটর বাইক

Techzoom.TV |
TechzoomTV