Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের রাজস্বে আইফোনের গুরুত্ব কমছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 August 2019
অ্যাপ ডেভেলপমেন্ট প্রকল্প চালু করলো অ্যাপল
Share on FacebookShare on Twitter

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) অ্যাপলের মোট রাজস্বের ৪৮ শতাংশ আইফোন বিক্রি থেকে এসেছে। অথচ প্রথম প্রজন্মের আইফোন উন্মোচনের পর থেকে বরাবরই প্রতিষ্ঠানটির রাজস্বের সিংহভাগ আইফোন বিক্রি থেকে এসেছে। এপ্রিল-জুন প্রান্তিকে প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রান্তিকভিত্তিক মোট রাজস্বে আইফোনের গুরুত্ব অর্ধেকের নিচে নেমেছে। তবে গত প্রান্তিকে অ্যাপলের রাজস্বে আইফোনের গুরুত্ব কমলেও সেবা ও পরিধেয় প্রযুক্তিপণ্যের বাড়তে দেখা গেছে। খবর ব্লুমবার্গ ও সিএনবিসি।

অ্যাপলের হিসাব বছর শুরু হয় অক্টোবর থেকে। সে অনুযায়ী এপ্রিল-জুন অ্যাপলের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক। গত মঙ্গলবার তৃতীয় প্রান্তিকের আর্থিক খতিয়ান প্রকাশ করেছে অ্যাপল। এতে দেখা যায়, এপ্রিল-জুন প্রান্তিকে আইফোন বিক্রি থেকে অ্যাপলের রাজস্ব ২ হাজার ৫৯৮ কোটি ৬০ লাখ ডলারে দাঁড়িয়েছে, যা এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে ৩০০ কোটি ডলার কম। তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রি থেকে রাজস্ব আয়ে বিশ্লেষকদের পূর্বাভাস পূরণে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। এপ্রিল-জুন প্রান্তিকে আইফোন বিক্রি থেকে অ্যাপলের রাজস্ব ২ হাজার ৬৫৪ কোটি ডলারে পৌঁছানোর পূর্বাভাস ছিল।

২০১৮ সালে একযোগে নতুন তিন আইফোন উন্মোচন করেছিল অ্যাপল। এগুলো হলো— আইফোন এক্সএস, আইফোন এক্স ম্যাক্স ও সাশ্রয়ী সংস্করণ আইফোন এক্সআর। বৈশ্বিক বাজারে ডিভাইস তিনটি খুব বেশি সাড়া ফেলতে পারেনি। যে কারণে আইফোন বিক্রিতে ভাটা পড়ে। এছাড়া আইফোনের গুরুত্বপূর্ণ বাজার চীনে খারাপ সময় পার করছে অ্যাপল। চীনা ডিভাইস নির্মাতাদের কারণে চীনের পাশাপাশি বৈশ্বিক বাজারে চাপে রয়েছে প্রতিষ্ঠানটি। যে কারণে আইফোন বিক্রি থেকে এর রাজস্ব ক্রমান্বয়ে কমছে। আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন উন্মোচন করতে পারে অ্যাপল। ডিভাইসগুলো খুব বেশি সাড়া ফেলতে সক্ষম হবে না বলে মনে করা হচ্ছে।

অ্যাপলের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন খাত মিলিয়ে এখন অ্যাপলের কাছে রয়েছে নগদ ২১ হাজার ৬০ কোটি ডলার, যা চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) চেয়ে ৬ দশমিক ৬ শতাংশ এবং এক বছর আগের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬ শতাংশ কম। জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক খতিয়ানে ২২ হাজার ৫৪০ কোটি ডলার নগদ অর্থের মজুদ থাকার তথ্য দিয়েছিল প্রতিষ্ঠানটি।

অ্যাপল নতুন খাতে ব্যবসা বাড়াতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগের পাশাপাশি অধিগ্রহণ ও একীভূতকরণে জোর দিচ্ছে। গত সপ্তাহে ১০০ কোটি ডলারে সেমিকন্ডাক্টর কোম্পানি ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে অ্যাপল। বিভিন্ন কাজে ব্যয় বাড়ার কারণে প্রতিষ্ঠানটির নগদ অর্থের মজুদ কমেছে বলে মনে করা হচ্ছে।

আইফোনকেন্দ্রিক উদ্ভাবন এখন অনেকটা স্থবির হয়ে পড়েছে। আইফোনের বিক্রি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সেবা ব্যবসা বিভাগ ও নতুন অ্যাপল টিভি প্লাস স্ট্রিমিংয়ে বিনিয়োগ বাড়িয়েছে অ্যাপল। যে কারণে প্রতিষ্ঠানটির রাজস্বে অ্যাপ স্টোরসহ বিভিন্ন সেবা খাতের গুরুত্ব বাড়ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কারণে যুক্তরাষ্ট্রে বিনিয়োগে বাধ্য হচ্ছে অ্যাপল। গত বছর নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টেক্সাসের অস্টিন ক্যাম্পাসে ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পাসটিতে ১৫ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করছে অ্যাপল। এছাড়া আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৩৫ হাজার কোটি ডলারের অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ সালে প্রথম প্রজন্মের আইফোন উন্মোচন করেছিল অ্যাপল। এরপর প্রতিষ্ঠানটির মোট রাজস্বের সিংহভাগ আইফোন বিক্রি থেকে এসেছে। ২০১২ সালেও একবার অ্যাপলের মোট রাজস্বে আইফোনের অবদান ৫০ শতাংশের নিচে নামে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল সার্চে বেশি খোঁজা হয়েছে যে আইফোন
নির্বাচিত

গুগল সার্চে বেশি খোঁজা হয়েছে যে আইফোন

ইলন মাস্কের হাতে টুইটার, বেড়েছে চাকরিপ্রার্থীদের আগ্রহ
প্রযুক্তি সংবাদ

টুইটারপ্রধান পদে থাকা নিয়ে ভোটাভুটিতে ইলন মাস্ক

কর্মক্ষেত্রে রোবটে আস্থা বাড়ছে
প্রযুক্তি সংবাদ

কর্মক্ষেত্রে রোবটে আস্থা বাড়ছে

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন
নির্বাচিত

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেলো ওয়ালটন

২ মাসে ১০ লাখ ফাইভজি ফোন বিক্রি করেছে ভিভো
নির্বাচিত

২ মাসে ১০ লাখ ফাইভজি ফোন বিক্রি করেছে ভিভো

রিয়েলমি সি ১৫ঃ ২০২০ সালের বাজেট ফোনের বস!
নির্বাচিত

রিয়েলমি সি ১৫ঃ ২০২০ সালের বাজেট ফোনের বস!

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 August 2019

অ্যাপলের রাজস্বে আইফোনের গুরুত্ব কমছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix