Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
Share on FacebookShare on Twitter

বেড়েছে মানুষের ব্যস্ততা, বেড়েছে বিলাসিতা। হাতের নাগালে মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেট থাকায় যানজট ঠেলে মার্কেটে যাওয়ার প্রবণতা দিন দিন কমতেছে। প্রয়োজণীয় পণ্য মার্কেটে গিয়ে খুঁজে পেতে ব্যাক পেতে হয় অনেক সময়। তাতে সময়ের যেমন অপচয় হয় ঠিক তেমনি ভোগান্তিও হয়। অপরদিকে দেশের বিভিন্ন জেলার আঞ্চলিক পণ্য গুলো নিজ জেলায় চাইলেও পাওয়া যায় না, যার ফলে চাওয়া এবং পাওয়ার অপূর্ণতা থেকেই যায় কিন্তু ইন্টারনেটের সহজলভ্যতার ফলে গ্রামে বসে কয়েক ক্লিকেই পাওয়া যায় পছন্দের পণ্য। ই-কমার্সে ব্যাপ্তি বড় বড় শহরে জনপ্রিয় হলেও একেবারে পিছিয়ে নেই ছোট শহর এবং গ্রাম।

শেরপুর জেলা সর্ব উত্তরের সীমান্তবর্তী বারমারি গ্রামে বসবাস করে মিজানুর রহমান। পেশা স্কুল শিক্ষক। নিজের সময় সেভ করতে প্রতি মাসে কোন না কোন প্রয়োজনীয় পণ্য অনলাইন থেকে ক্রয় করেন। মিজানুর রহমান বলেন, স্কুল, কোচিং এবং টিউশন রেখে শহরে যাওয়ার সময়ই হয় না। শহরে গেলে পছন্দের পণ্য খুঁজে সময়ের অপচয় হয়। আবার বিভিন্ন অঞ্চলের পণ্য চাইলেও আমার শহরে পাওয়া যায় না। তা সংগ্রহ করার সহজ উপায় হলো ই-কমার্স। তিনি অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অগ্রিম পেমেন্ট করে থাকেন।

জান্নাতুল ফেরদৌসির বসবাস শেরপুর জেলার ঝগরাড়চর গ্রামে। তার অভ্যাস হলো, তিনি যে ড্রেস ব্যবহার করবেন তা পরিচিত কারো থাকতে পারবেনা তাই তিনি ইউনিক ডিজাইনের ড্রেস ক্রয়ের জন্য নির্ভর হন ই-কমার্সে।

শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিমও প্রতিমাসে অনলাইনে বই ক্রয় করে থাকেন। অনলাইনে কেনাকাটা সম্পর্কে তিনি বলেন, নতুন নতুন বই গুলো জেলা শহরে আসতে অনেক সময় লাগে আর অনলাইনে অর্ডার করলে ২-৩ দিনে হোম ডেলিভারি দিয়ে যায়।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ বলেন, বাংলাদেশে ই-কমার্সের সম্ভাবনা এবং ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। যত দিন যাবে ই-কমার্স ততই বৃদ্ধি পাবে। বাংলাদেশে এখন যাদের বয়স ৪০ এর নিচে, তারা ইন্টারনেট, কম্পিউটার, স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত। ফলে তারা অনলাইনে পণ্য কিনতে চেষ্টা করেন, কারণ তারা সময়ের মূল্য বোঝেন। তাদের কাছে স্বাচ্ছন্দ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুধু মিজানুর রহমান, জান্নাতুল ফেরদৌসি বা সাজ্জাদুল করিম নয়, শহরের পাশাপাশি গ্রামগঞ্জ থেকে শত শত মানুষ তাদের প্রয়োজনীয় সামগ্রী ই-কমার্স থেকে নিয়মিত কেনাকাটা করেন। কেনাকাটার শীর্ষ পণ্য গুলোর মধ্যে রয়েছে ইলেক্ট্রনিক ডিভাইস, বই, ড্রেস, শার্ট-প্যান্ট, ঘড়ি ইত্যাদি। ক্রেতাদের থেকে জানা যায় গ্রামগঞ্জে গোসারি আইটেম গুলোর ডেলিভারি শুরু হলে প্রতিদিনকার কেনাকাটা হবে অনলাইনে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সউইসার্চ ইংলিশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

এখন থেকে ১৪ বছর বয়সিরাও খুলতে পারবে বিকাশ অ্যাকাউন্ট
নির্বাচিত

এখন থেকে ১৪ বছর বয়সিরাও খুলতে পারবে বিকাশ অ্যাকাউন্ট

রাইডারদের মাসিক কিস্তিতে ই-বাইক দেবে ফুডপ্যান্ডা
ই-কমার্স

রাইডারদের মাসিক কিস্তিতে ই-বাইক দেবে ফুডপ্যান্ডা

১২ দিনের ব্যাটারি লাইফ সহ আসছে রেডমি ওয়াচ
নির্বাচিত

১২ দিনের ব্যাটারি লাইফ সহ আসছে রেডমি ওয়াচ

৪০৫ কোটি টাকা ফিরিয়ে দিলেন গুগলের সিইও
নির্বাচিত

৪০৫ কোটি টাকা ফিরিয়ে দিলেন গুগলের সিইও

ইনস্টাগ্রামে কেনাকাটা করতে ‘ইনস্টাগ্রাম শপ’ চালু
ই-কমার্স

ইনস্টাগ্রামে কেনাকাটা করতে ‘ইনস্টাগ্রাম শপ’ চালু

নোভা ১১-এর নতুন সংস্করণ আনবে হুয়াওয়ে
নির্বাচিত

নোভা ১১-এর নতুন সংস্করণ আনবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করছে সনি
প্রযুক্তি সংবাদ

ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করছে সনি

স্মার্টফোনের দাম বাড়লে ব্যাহত হতে পারে ডিজিটাল অন্তর্ভুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের দাম বাড়লে ব্যাহত হতে পারে ডিজিটাল অন্তর্ভুক্তি

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো
প্রযুক্তি পরামর্শ

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন
প্রযুক্তি সংবাদ

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ সেপ্টেম্বর ২০১৯

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে

Techzoom.TV |
TechzoomTV