Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজে পাওয়া যাবে ১ টাকায় গাড়ি ও মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 October 2019
দারাজে পাওয়া যাবে ১ টাকায় গাড়ি ও মোটরসাইকেল
Share on FacebookShare on Twitter

বাংলাদেশি ক্রেতাদের জন্য ১১/১১ ক্যাম্পেইনে দারাজে পাওয়া যাবে ১ টাকায় গাড়ি ও মোটরসাইকেল । বাংলাদেশে দ্বিতীয়বারের মতন ‘বিশ্বের বৃহত্তম সেল ডে’ তে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার সহায়তায় এ সুযোগ দিবে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দারাজ। আগামী ১১ নভেম্বর ২৪ ঘণ্টায় এই বিশেষ অফার নিতে পারবেন দারাজের ক্রেতারা।

ইলেভেন ইলেভেন (১১.১১) বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট যা অ্যামাজন প্রাইম ডে-এর তুলনায় প্রায় ১৮ গুণ ও ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়।

দারাজ জানায়, ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ১১-১১ নামের একটি ক্যাম্পেইন চালু করে। সম্প্রতি চার দেশে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটি দারাজকে কিনে নেয়ায় প্রায় এক দশক পর এই সুযোগ নিতে পারছেন বাংলাদেশের ক্রেতারা।

এক দিনের এই ইভেন্টে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে দারাজ যেখানে থাকছে ৭০ লক্ষ্যেরও অধিক পণ্য ও সাথে বিশাল ডিসকাউন্ট। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১১ টাকা ডিল, প্রি-সেল ডিসকাউন্ট, ১ টাকা গেম, ডাবল টাকা ভাউচার, শেক শেক ভাউচার, হ্যাপি আওয়ার ভাউচার, রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত বিগ সেল টাইম ও দারাজ ব্র্যান্ডের বিভিন্ন রকমের পণ্য যেমন দারাজের মগ, টি-শার্ট, চাবির রিংসহ অন্যান্য আকর্ষণীয় অফার। এছাড়াও ১১ই নভেম্বর বিশেষ বিশেষ ব্র্যান্ডের উপর সেলারদের পক্ষ্ থেকে প্রথমবারের মতন থাকছে ফ্রি ডেলিভারি। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে প্রি-সেল ক্যাম্পেইন যা চলবে ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত যেখানে তারা ১১.১১ ক্যাম্পেইনের চেয়েও কম মূল্যে উপভোগ করতে পারবেন নির্ধারিত কিছু পণ্য।

১১.১১ ক্যাম্পেইন উপলক্ষ্যে দারাজ (daraz.com.bd) অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১৫% পর্যন্ত মূল্যছাড় (ক্যাপঃ ১,০০০ টাকা) ও ইউ সি বি ব্যাংক, মারকেন্টাইল ব্যাংক এবং ঢাকা ব্যাংক ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে পাওয়া যাবে ১৫% পর্যন্ত মূল্যছাড় (ক্যাপঃ ২,০০০ টাকা)। এছাড়াও দারাজে ১১ই নভেম্বর থেকে ১৫ই নভেম্বের পর্যন্ত বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ১৫% (প্রতি কাস্টমার সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত, প্রতিদিন ৩০০ টাকা পর্যন্ত) ক্যাশব্যাক সুবিধা।

দারাজ বাংলাদশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন: “গত বছর নভেম্বরের ১১ তারিখ দারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে বাংলাদেশের মানুষ শপিং করেছিল ৪৫ কোটি টাকার অধিক মূল্যের! মাত্র ৩০ মিনিটে আপনারা কিনে নিয়েছিলেন ৬ কোটি টাকার বেশি মূল্যের POCOPHONE. পুরো দিনজুড়ে আপনাদের অর্ডার ছিল ১ লাখ ২০ হাজার। আর এবার আমরা আরও বড় করে পালন করছি ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন। আমরা সাড়ে তিন হাজার দারাজ কর্মী এবং পনেরো হাজার সেলার প্রস্তত আপনার জন্য”।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের ইস্যুতে যেকোন লড়াইয়ের জন্য প্রস্তুত চীন
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ইস্যুতে যেকোন লড়াইয়ের জন্য প্রস্তুত চীন

বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা বিষয়টি পজিটিভলি দেখছি: রাসেল
ই-কমার্স

বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা বিষয়টি পজিটিভলি দেখছি: রাসেল

সাশ্রয়ী আইফোনের বিভিন্ন ফিচার সর্ম্পকে জেনেনিন
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী আইফোনের বিভিন্ন ফিচার সর্ম্পকে জেনেনিন

দুই দশক পর বন্ধ হচ্ছে স্কাইপ
প্রযুক্তি সংবাদ

দুই দশক পর বন্ধ হচ্ছে স্কাইপ

নতুন আইফোনে চমক আনছে অ্যাপল, কত পড়বে দাম
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোনে চমক আনছে অ্যাপল, কত পড়বে দাম

হয়রানি কমাতে প্রতিবন্ধীদের জন্য জব পোর্টাল তৈরি করা হয়েছে: পলক
প্রযুক্তি সংবাদ

হয়রানি কমাতে প্রতিবন্ধীদের জন্য জব পোর্টাল তৈরি করা হয়েছে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 October 2019

দারাজে পাওয়া যাবে ১ টাকায় গাড়ি ও মোটরসাইকেল

Techzoom.TV |
TechzoomTV