Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জামদানী শাড়িকে ই-কমার্সের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে চাইঃ কাকলী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
জামদানী শাড়িকে ই-কমার্সের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে চাইঃ কাকলী
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে শাড়িপ্রেমী নারীদের পছন্দের তালিকায় রয়েছে জামদানি শাড়ি। নান্দনিক ডিজাইন এবং দামে বেশি হওয়ার কারণে আভিজাত্য এবং রুচিশীলতা মানুষের জামদানি বেশি পছন্দ। বলা যায়, জামদানী শাড়ির প্রতি প্রতিটি নারীরই আলাদা একটা ভালোবাসা রয়েছে। দেশের ২০০ বছরের ঐতিহ্য জামদানি নিয়ে বেশ কিছু দিন থেকে কাজ করছেন নারী উদ্যোক্তা কাকলী রাসেল তালুকদার। টেকজুমের সঙ্গে একান্ত আলাপে তিনি জানিয়েছেন জামদানী নিয়ে তার কার্যক্রম ও পরিকল্পনা। সাক্ষাৎকার নিয়েছেন মো. দেলোয়ার হোসেন।

 

টেকজুম : পেশা হিসেবে ই-কমার্সকে গ্রহণ করার কারণ?

কাকলী রাসেল তালুকদার : লেখাপড়া শেষ করে ই-কমার্স শিক্ষক হিসেবে ৫ বছর কর্মরত ছিলাম। তারপর আমি এক সন্তানের মা হই। তাকে দেখাশুনা করার জন্য ২ বছর বাসায় থাকতে হয়েছে। সন্তান দেখাশোনা এবং ঘরে বসে ক্যারিয়ার ডেভেলপ করতে ই-কমার্স বেছে নিয়েছি।

 

টেকজুম : বিশ্ব বাজারে তাকালে দেখা যায় উদ্যোক্তারা ওয়েবসাইট দিয়ে ব্যবসা শুরু করে কিন্তু আপনার শুরুটা হয়েছে ফেসবুক পেজ দিয়ে এর কারণ টা ব্যাখ্যা করবেন।

কাকলী রাসেল তালুকদার :  আমাদের দেশে প্রায় সকলের ফেসবুক একাউন্ট রয়েছে। কোন প্রকার টেকনিক্যাল জ্ঞান ছাড়াও ফেসবুক ব্যবহার করা যায়। ফেসবুকের মাধ্যমে খুব সহজে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছান যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা  যে পরিমাণ সময় ফেসবুক ব্যবহার করে তার চার ভাগের একভাগ সময়ও সে অন্য ওয়েবসাইটে ব্যবহার করে না। তাছাড়াও ফেসবুক দিয়ে শুরু করতে তেমন বাজেটের প্রয়োজন হয় না। সবদিক বিবেচনা করে বিজনেসের শুরুতে ফেসবুক পেজকে গুরুত্ব দিয়েছি।

 

টেকজুম : আপনার পেজের নাম “কাকলী’স এটিয়্যার” । কিন্তু আপনার কাস্টমারের কাছে পরিচিত হচ্ছেন উই গ্রুপের মাধ্যমে। এর পিছনে কারণ কি?

কাকলী রাসেল তালুকদার : আমার পেজের পাশাপাশি গ্রুপও আছে। আমার যখন বিজনেস ছিল না তখন আমি বিভিন্ন পেজ এবং গ্রুপে ঘুরাঘুরি করতাম এবং দেখতাম পেজ গুলো একরে পর এক সেলস পোস্ট দিয়ে যাচ্ছে আর লাইভ শেয়ার করছে। কাস্টমার এবং সেলারের মাঝে সুসম্পর্ক গড়ে উঠছে না। জানাশোনা হচ্ছে না। তখন পেজ এগুলোকে এড়িয়ে যেতাম। কোনটা অথেন্টিক পেজ বা কারা পণ্য সম্পর্কে ভালো বুঝেন কিছুই জানতে পারতাম না। আবার কার থেকে পণ্য ক্রয় করতাম কিছুই জানতাম না। সে কারণেই আমি ব্যতীক্রম খুজতে ছিলাম। যেখানে কাস্টমার এবং সেলারের মাঝে সুসম্পর্ক থাকবে। পণ্য সম্পর্কে জানতে পারবে। এটা একমাত্র উইতে পেয়েছি। এখানে কেউ পণ্য সম্পর্কে জানাতে পেরে উপকৃত হচ্ছে আবার কেউ তাদের পণ্য সম্পর্কে জানতে পেরে উকৃত হচ্ছে। উইতে কোন লাইভ শেয়ার নাই। সেলস পোস্ট নাই। তাই আমি এখানে নিয়মিত সময় দিচ্ছি।

 

টেকজুম : উই গ্রুপে সময় দেওয়ার আগে এবং পরে আপনার  ব্যবসার অবস্থা কি?

কাকলী রাসেল তালুকদার : অনলাইন বিজনেসে আস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। উইতে যুক্ত হবার  আগে পরিচিত আত্মীয়-স্বজন আমার থেকে জামদানি অর্ডার করতো। উইতে সক্রিয় হবার পর গ্রুপে সকল সদস্যদের  জামদানি সম্পর্কে জানাতে পারছি। অন্যদিকে রাজিব আহমেদ স্যার যখন জামদানি নিয়ে উই গ্রুপে পোস্ট দেয় তখন সব সদস্যদের মাথায় ঢুকে যায় এবং আস্থা নিয়ে আর কোন সন্দেহ থাকে না। এখন মানুষ আমার পোস্ট দেখে বা প্রোফাইল ঘেটে জামদানি অর্ডার দিচ্ছে। কাউকে বলতে হচ্ছে না অর্ডার দেন। সেলস পোস্ট না দিয়েও কিন্তু বিক্রি হচ্ছে বরং বিক্রি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

 

টেকজুম : ই-কমার্স উদ্যোক্তাদের বুস্ট করা টাই মনে হয় প্রথম চিন্তা কিন্তু আপনি বুস্ট এড়িয়ে চলেন তার কারণ জানতে চাই।

কাকলী রাসেল তালুকদার : আমি শুরু থেকেই চেয়েছি আমার পেজটা অর্গানিক ভাবে বড় হোক। বুস্ট করে লাইক কমেন্ট বাড়ানো যাবে কিন্তু অথেন্টিক ক্রেতা যে বৃদ্ধি পাবে তার  কোন গ্যারান্টি নাই। উইতে জামদানি নিয়ে নিয়মিত পোস্ট কমেন্ট করার কারণে ফ্রি মার্কেটিং হয়ে যাচ্ছে এবং কাস্টমার তৈরি হচ্ছে। এখন কাস্টমাররাই নিয়মিত পোস্ট দেয় জামদানি নিয়ে।

 

টেকজুম : ক্রেতাদের নিয়ে আপনার ভাবনা কি? 

কাকলী রাসেল তালুকদার : আমি চাই আমার কাছে থেকে পণ্য কেনার পরে ক্রেতা আবার আসুক । সবাই যে কাস্টমার হবে তা নয়। অনেকে তথ্য ও পরামর্শের জন্যেও আসে। আমি তাদের আমার সাধ্যমতো পরামর্শ দেবার চেষ্টা করি। আর উই গ্রুপে স্যার সহ অন্যান্যরা বার বার পোস্ট দেওয়ায় নতুন কাস্টমারদের মাথায় জামদানি ঢুকে গেছে। নিজেরাই পেজ ভিজিট করে বা আমাকে খোঁজ করেন প্রয়োজনে বা শখের বসে জামদানি কিনছেন।

 

টেকজুম : নতুন উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কি?

কাকলী রাসেল তালুকদার : যারা ব্যবসা শুরু করছে তাদেরকে বলব প্রতিনিয়ত জানার চেষ্টা করতে এবং কাস্টমারদের জানাতে। তারা যত বেশি কাস্টমারদের জানাবেন তত বেশি কাস্টমার তৈরি হবে। আর যারা ব্যবসা শুরু করতে ইচ্ছুক তাদের খুঁজে বের করতে হবে, কোন পণ্যের প্রতি তার বেশি আগ্রহ রয়েছে এবং প্রোডাক্ট সোর্সিং সহজে করা যাবে। এমন নয় যে একটা পণ্য এখন অনলাইনে দেদারসে বিক্রি হচ্ছে সেটা নিয়ে কাজ শুরু করে দিতে হবে। ব্যবসা শুরু করার আগে অন্তত ৬ মাস পড়াশোনা করতে হবে।

 

ফেসবুকের মাধ্যমে দেশি পণ্যের প্রচারে ই-কমার্স অ্যাসোশিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ বলেন, “ ই-কমার্স কাস্টমার একদিনে তৈরি হয় না। যদি এমনটাই হতো তাহলে সবাই একটা করে পেজ বা গ্রুপ করে শুধু লিংক শেয়ার আর লাইভ করে যেতো। এভাবে কিন্তু ১% সেলসও হয় না। পণ্য নিয়ে যত বেশি পোস্ট কমেন্টের মাধ্যমে আলোচনা হবে তত বেশি মানুষের মাথায় ঢুকে যাবে।“

 

তিনি আরও বলেন, “ দেশি পণ্যের জন্য উইমেন এন্ড ই-কমার্স (উই) গ্রুপ সেরা প্লাটফর্ম। আমরা গত ১৫ দিন আগে বিয়ের ছবির একটা ঢেউ তোলেছি। সেখানে সাধারণ সদস্যরা তাদের বিয়ের ১ হাজারের অধিক ছবি শেয়ার করেছে। কাউকে বলা হয়নি কেনাকাটা করতে। এতে করে আস্থা জায়গা তৈরি হয়েছে। এটাই ফেসবুকের শক্তি। যারাই দেশি পণ্য নিয়ে কাজ করতে চায় তাদের উচিত প্রচুর পরিমাণে পণ্য সম্পর্কে পোস্ট করা। তাহলে সেলস এমনিতেই বেড়ে যাবে।

Tags: উই

এই বিভাগ থেকে আরও পড়ুন

একশপের সাথে ধামাকাশপিংয়ের কার্যক্রম শুরু
ই-কমার্স

একশপের সাথে ধামাকাশপিংয়ের কার্যক্রম শুরু

সৃজনশীলতা ও উদ্ভাবন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের প্রধানতম ভিত্তি: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: মোস্তাফা জব্বার

পাঞ্চহোল ডুয়েল সেলফি ক্যামেরাসহ আসবে রেডমি কে৩০
নির্বাচিত

পাঞ্চহোল ডুয়েল সেলফি ক্যামেরাসহ আসবে রেডমি কে৩০

গ্রাহককে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর বিটিআরসি
নির্বাচিত

গ্রাহককে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর বিটিআরসি

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স
নির্বাচিত

গুগল প্লে স্টোরের নিরাপত্তায় অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স

স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার
নির্বাচিত

স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সোশ্যাল মিডিয়া

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix