Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের
Share on FacebookShare on Twitter

গোটা বিশ্ব আজ করোনাভাইরাসের আক্রমণে এক জটিল সংকটে রয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাই সংকট সমাধানে যারা অনলাইনে নিত্যপণ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিক্রয় এবং ডেলিভারির সঙ্গে জড়িত, তাদের সেবা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)।

মঙ্গলবার (১৪ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরইমধ্যে অনলাইনভিত্তিক সেবা ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মীদের নিরাপত্তা বিধান করে সঠিক দামে সর্বোচ্চ সেবা প্রদানের অনুরোধ করা হয়েছে। সম্ভাব্য ক্ষেত্রে সদস্য কোম্পানিদেরকে তাদের কর্মীদের বাসায় বসে কাজ করার অনুমতি দিতে বলা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ই-ক্যাবের চলমান আট বিভাগের মেলা, ই-বাণিজ্য প্রশিক্ষণ এবং আসন্ন এজিএম স্থগিত করা হয়েছে। ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির যাবতীয় সভা এবং সব স্ট্যান্ডিং মিটিংগুলো অনলাইনে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

ই-ক্যাবের সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল বলেন, ‘জরুরি প্রয়োজনে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেজন্য আমরা ই-ক্যাব থেকে কিছু উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা যারা ঘরে বসে আমাদের এই কাজগুলোতে শরিক হতে চান তারা জানাবেন। আশাকরি দেশের দুর্যোগ পরিস্থিতিতে আমরা সবাই একত্রে কাজ করতে পারব।’

ই-ক্যাবের নেওয়া উদ্যোগ

১. বাংলাদেশ পোস্টঅফিসসহ দেশের সব ডেলিভারি কোম্পানিগুলো একত্রে একটি নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি এবং প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দেওয়া যায়।

২. ডেলিভারি কাজে যারা বিভিন্ন লজিস্টিক ও ই-কমার্স কোম্পানিতে কাজ করছেন তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া এবং ওয়্যারহাউজগুলোকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত রাখার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ।

৩. গুরুত্বপূর্ণ সেফটি ইকুইপমেন্ট প্রস্তুতকারী এবং সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর একটি ডাটাবেজ তৈরি করা হচ্ছে। যারা উৎপাদন ও বিক্রয় করেন তাদের মধ্যে সংযোগ তৈরি করা যায়।

৪. ই-কমার্স সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ডেডিকেটেড হেল্পসেন্টার তৈরি করা হবে। যাতে জরুরি অবস্থায় বিভিন্ন তথ্য ও পরামর্শ পাওয়া যায়।

৫. একটি ই-বিজনেস সাপোর্ট সেন্টার তৈরি হচ্ছে, যার মাধ্যমে ঘরে বসে মানুষ ই-লার্নিং এবং ই-বিজনেস সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সেবা পাবে।

৬. ভোক্তাদের স্বার্থ সুরক্ষার জন্য একটি কমপ্লেন সেন্টার তৈরি করা হচ্ছে।

৭. মানুষকে ডিজিটাল লেনদেনে সচেতন করে তোলার জন্য একটি অনলাইন ভলান্টিয়ার টিম তৈরি করা হচ্ছে।

৮. ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য সরকারি-বেসরকারি ফান্ড এবং ডোনেশন কালেকশন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

৯. একটি ই-কমার্স রিসার্চ টিম তৈরি করা হচ্ছে, যারা বিভিন্ন ডাটা এনালাইসিস করে জরুরি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।

১০. জরুরি অবস্থায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য এটুআই, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ পোস্ট অফিস, স্বাস্থ্য অধিদফতরসহ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-ক্যাব

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে কারনে পছন্দের শীর্ষে  রিয়েলমি ৮ প্রো
নির্বাচিত

যে কারনে পছন্দের শীর্ষে রিয়েলমি ৮ প্রো

গুগলকে টেক্কা দিতে সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই!
নির্বাচিত

গুগলকে টেক্কা দিতে সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই!

দেখেনিন শাওমি  রেডমি নোট ১২প্রো আপনার জন্য কেমন হবে
নির্বাচিত

দেখেনিন শাওমি রেডমি নোট ১২প্রো আপনার জন্য কেমন হবে

বিকাশে অ্যাড মানি করলেই ১০০ টাকা ক্যাশব্যাক
ছাড় ও অফার

বিকাশ অ্যাপের নতুন যত সেবা

‘লিডার’ স্বীকৃতি পেয়েছে হুয়াওয়ে
নির্বাচিত

আয় ৯ শতাংশ বৃদ্ধির বিষয়ে আশাবাদী হুয়াওয়ে

চুয়াডাঙ্গা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ গ্রেফতার ৪
ই-কমার্স

চুয়াডাঙ্গা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ গ্রেফতার ৪

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৩ এফই ফোন অ্যানড্রয়েড ১৭ আপডেট পাচ্ছে

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’
মোবাইল এরিনা

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭
নির্বাচিত

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

বাংলাদেশের মোবাইল ফোন বাজারে হেলিও এখন একটি জনপ্রিয়...

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মার্চ ২০২০

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের

Techzoom.TV |
TechzoomTV