Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন সিক্সটিনের ক্যামেরা কন্ট্রোল বাটন কাজ করে যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 23 September 2024
আইফোন সিক্সটিনের ক্যামেরা কন্ট্রোল বাটন কাজ করে যেভাবে
Share on FacebookShare on Twitter

আইফোন সিক্সটিন ও সিক্সটিন প্লাসকে কেন্দ্র করে সম্প্রতি টেক জায়ান্ট অ্যাপল তাদের সর্বশেষ আইফোন লাইনআপ উন্মোচন করেছে। এ বছরের মডেলগুলোয় অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অ্যাপল ইন্টেলিজেন্সসহ নিয়ে আসা এবং বাহ্যিক ডিজাইনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে কোম্পানিটি। আইফোন সিক্সটিন সিরিজে একটি অ্যাকশন বাটন ও নতুন একটি ক্যামেরা কন্ট্রোল বাটন যুক্ত করা হয়েছে, যা ছবি ও ভিডিও ধারণের প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে বলে দাবি কোম্পানিটির। অ্যাপলের তথ্য ও প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে করে আকর্ষণীয় এ ক্যামেরা কন্ট্রোল ফিচারটি কী কী করতে পারে, তার একটি সহজ সারসংক্ষেপ দিয়েছে প্রযুক্তিসংশ্লিষ্ট ওয়েবসাইট স্ল্যাশ গিয়ার।

বাটনটি কাজ করে যেভাবে
আইফোন সিক্সটিনের ক্যামেরা কন্ট্রোল বাটনটি একটি ফিজিক্যাল বোতাম যা চাপলে ক্লিক করে। এতে ম্যাকবুকের ট্র্যাকপ্যাডের মতো একটি বিশেষ ফোর্স সেন্সরও আছে। এটি অর্ধ-চাপ দেয়ার সুযোগ দেয়, যা ডিজিটাল ক্যামেরা ব্যবহারকারীদের কাছে পরিচিত। এর ভেতরে একটি হ্যাপটিক মোটর আছে, যা দুই স্তরের শাটার বোতামের অনুভূতি প্রদান করে। এছাড়া ট্যাপ ও সোয়াইপ জেসচার শনাক্ত করতে এ বাটনে একটি ক্যাপাসিটিভ সেন্সর রয়েছে। এটি ছবি বা ভিডিওর জন্য বাটনের কার্যকারিতা আরো উন্নত করে। বাটনটি আইফোনের অ্যালুমিনিয়াম বা টাইটানিয়াম ফ্রেম থেকে বাইরে বেরিয়ে আসে না, অর্থাৎ বাড়তি নয়। ফলে পকেটে থাকাকালীন অজান্তে চাপ পড়ার সম্ভাবনা থাকে না।

ভিডিও ও ছবি তুলতে বাটনের ব্যবহার
ছবি ও ভিডিওর জন্য বেশকিছু কার্যকরী ফাংশন রয়েছে বাটনটির। এটি একবার চাপলেই ক্যামেরা অ্যাপটি খুলবে এবং আবার চাপলে ছবি তোলা যাবে। যদি বোতামটি চাপ দিয়ে ধরে রাখা হয়, তবে ভিডিও রেকর্ডিং শুরু হবে। যদিও লক স্ক্রিন থেকে বা কাস্টমাইজ করা শর্টকাট দিয়ে দ্রুত ক্যামেরা অ্যাপটি খোলা না যায়, এক্ষেত্রে বাটনটি সবচেয়ে কার্যকরী। হালকা চাপ দিয়ে আঙুল টেনে জুম ইন বা জুম আউট করা যাবে। দুবার চাপ (ডাবল ট্যাপ) দিলে আরো কিছু অপশন দেখা যাবে, যেমন বিভিন্ন ফোকাল লেন্থে সুইচ করা বা এক্সপোজার ও ডেপথ সেটিংস।

এছাড়া আইফোন সিক্সটিন প্রোতে দুই স্তরের শাটার বাটন আছে, যা ফোকাস ও এক্সপোজার লক করতে সাহায্য করবে। এসব সুবিধা তৃতীয় পক্ষের ক্যামেরা অ্যাপস, যেমন স্ন্যাপচ্যাট বা কিনোতেও কাজ করবে।

ভিজুয়াল ইন্টেলিজেন্স ফিচার
অ্যাপল নতুন ডিভাইসের সঙ্গে ভিজুয়াল ইন্টেলিজেন্স ফিচার উপস্থাপন করেছে, যা আইফোনের নতুন ক্যামেরা কন্ট্রোল ফিচারের মাধ্যমে করে। মূলত এটি গুগুল লেন্স ও চ্যাটজিপিটি ভিশনের আরো সুবিধাজনক সংস্করণ। ফলে তথ্য পেতে আলাদা অ্যাপ খুলতে হবে না। ডিভাইসটি লক থাকা অবস্থায় ক্যামেরা কন্ট্রোল বাটনটি চাপ দিয়ে ধরে রাখলে সামনে থাকা যেকোনো কিছুর ছবি তোলা যাবে এবং আইফোন ওই ছবির বিষয় সম্পর্কে তথ্য দেবে। যেমন ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স কুকুরের জাত শনাক্ত করেছে, পোস্টার স্ক্যান করেছে ও স্বয়ংক্রিয়ভাবে একটি ক্যালেন্ডার ইভেন্ট তৈরি করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘জুমবম্বিং’ ঠেকাতে জুমে আসছে ‘পাসওয়ার্ড ও ওয়েটিং রুম’
প্রযুক্তি সংবাদ

‘জুমবম্বিং’ ঠেকাতে জুমে আসছে ‘পাসওয়ার্ড ও ওয়েটিং রুম’

আসছে রিয়েলমি জিটি ৫জি
নির্বাচিত

আসছে রিয়েলমি জিটি ৫জি

অ্যাপল, ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল ইলোন মাস্কের এক্সএআই

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’
প্রযুক্তি সংবাদ

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

ফেসবুক আইডির পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে জনপ্রিয় এই অ্যাপ
নির্বাচিত

ফেসবুক চালাতে দিতে হবে টাকা!

ডার্ক ওয়েবে ফাঁস হল ৭০ লক্ষ ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য
প্রযুক্তি সংবাদ

ডার্ক ওয়েবে ফাঁস হল ৭০ লক্ষ ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি
নির্বাচিত

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 September 2024

আইফোন সিক্সটিনের ক্যামেরা কন্ট্রোল বাটন কাজ করে যেভাবে

Techzoom.TV |
TechzoomTV