Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে জমজমাট করোনা সুরক্ষা পণ্যের ব্যবসা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
অনলাইনে জমজমাট করোনা সুরক্ষা পণ্যের ব্যবসা
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে এর থেকে সুরক্ষা পণ্যের চাহিদা বেড়েছে কয়েক গুণ। সাধারণ ছুটিতে পুরো দেশ প্রায় অচল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-কমার্স সাইটগুলোতে জমে উঠেছে মাস্ক, হ্যান্ড হ্যানিটাইজার এবং পার্সোনাল প্রটেশকন ইকুইপমেন্টের (পিপিই) ব্যবসা। বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। এসবের মান নিয়ে প্রশ্ন থাকলেও প্রয়োজন এবং বাস্তবতার কারণে অনেকেই অনলাইন কেনাকাটায় নির্ভরশীল হয়ে পড়েছেন।

করোনাভাইরাসের (কোভিড-১৯) এখনো পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কার না হওয়ায় সতর্কতাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। আর রক্ষাকবচ হিসেবে ধরা হচ্ছে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজারকে। রোগীর কাছে যারা থাকবেন তাদের জন্য পিপিই।

গত মাসের শুরুতে দেশে যখন করোনো শনাক্ত হয় তখন আকাশচুম্বী দামে বিক্রি হয়েছে এসব পণ্য। ২০ টাকার মাস্ক বিক্রি হতে দেখা গেছে ২০০ টাকা পর্যন্ত। হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যাক্সিসলও বিক্রি হয়েছে তিন থেকে চারগুণ দামে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং সম্প্রতি বেশ কিছু প্রতিষ্ঠান এসব পণ্যের উৎপাদন শুরু করায় কমে এসেছে দাম।

কিছুদিন আগেও বাজারে পিপিইর দেখা মেলেনি। দেশের ৯০ হাজার চিকিৎসক, নার্স এবং হাসপাতাল সংশ্লিষ্টদের জন্য অত্যাবশ্যকীয় এই পোশাকটি আমদানি করা হয় চীন থেকে। যদিও এখনো রয়েছে সংকট। এমন অবস্থায় দেশে শুরু হয়েছে উৎপাদন। এখন চাইলেও কেউ পিপিই কিনতে পারছে।

চিকিৎসক, নার্স ও হাসপাতাল সংশ্লিষ্টদের ছাড়া অন্যান্য পেশাজীবীরাও অনেকেই এখন পিপিই ব্যবহার করছেন। এমনকি করোনাভাইরাস আতঙ্কে পিপিই ব্যবহার করতে দেখা গেছে সাধারণ মানুষকেও। আর এই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে দেশের বেশ কিছু ছোট-মাঝারি গার্মেন্টস পিপিই তৈরি শুরু করেছে। সাধারণ ছুটির কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তা বিক্রি করা হচ্ছে অনলাইনে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চোখে পড়ছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পিপির পসরা। কোনো কোনো প্রতিষ্ঠান একাই এই পণ্যগুলো বিক্রি করছে। কেউবা একটি আইটেম বিক্রি করছে। এমন বেশ কিছু প্রতিষ্ঠানের ফেসবুক পেইজ ঘুরে দেখা যায়, দেশে তৈরি অতি নিম্নমানের মাস্ক বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। একটু উন্নত মানের মাস্ক নিতে ক্রেতাদের গুণতে হচ্ছে দেড় থেকে দু’শ টাকা। সঙ্গে রয়েছে ডেলিভারি চার্জ। হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে ৫০ মিলিলিটারের প্রতি বোতল বিক্রি হচ্ছে একশ থেকে ১২০ টাকায়। একত্রে চার থেকে পাঁচটি নিলে দাম পড়ছে প্রতিবোতল ৮০ টাকায়।

পিপিইর একটি নির্দিষ্ট মান রয়েছে। তবে সেটি অনুসরণ না করেই কেবল পানি প্রতিরোধক বিভিন্ন কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে পিপিই। ‘রবি শপ’ নামের একটি ফেসবুক পেইজে দেখা যায়, ৮০ জিএসএম’র পানি প্রতিরোধক কাপড় দিয়ে ফ্রি সাইজে তৈরিকৃত পিপিই বিক্রি করা হচ্ছে। যার দাম নেয়া হচ্ছে এক হাজার টাকা। প্রতিষ্ঠানটির বিক্রি করা পিপিই করোনাভাইরাস প্রতিরোধ কি না রবি শপের ফেসবুকে পেইজে এমন প্রশ্ন করা হলে উত্তরে তারা বলেন, ‘হ্যাঁ, পানি ঢুকবে না, ভাইরাস ঢুকবে না, ময়লা ঢুকবে না, বারবার ওয়াশ করে পরতে পারবেন।‘

৬০ জিএসএম এর কাপড় দিয়ে পিপিই তৈরি করে বিক্রি করছে রুমে ফ্যাশন নামের একটি গার্মেন্টস। দাম নেয়া হচ্ছে ৭৫০ থেকে এক হাজার ২৫০ টাকা। ৪০ জিএসএম এর কাপড়ে তৈরি পিপিই বিক্রি করতে দেখা গেছে সেফটেক নামের অপর একটি প্রতিষ্ঠানকে। একটি পিপিই, গ্লোভস, সার্জিক্যাল মাস্ক ও সু কভারসহ বিক্রি করছে ৭৫০ থেকে এক হাজার ২৫০ টাকায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন প্লাজায় বিকাশ পেমেন্টে ১০% ডিসকাউন্ট
ছাড় ও অফার

ওয়ালটন প্লাজায় বিকাশ পেমেন্টে ১০% ডিসকাউন্ট

গ্যালাক্সি নোট ১০ এর থেকেও কমদামে আসছে নোট ২০
প্রযুক্তি সংবাদ

চিপ সংকটে পেছাতে পারে গ্যালাক্সি নোট উৎপাদন

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১১-তে যেসব পরিবর্তন আসছে…

দারাজ নিয়ে এলো বছরের শেষ ক্যাম্পেইন ১২.১২ সেল
ই-কমার্স

দারাজ নিয়ে এলো বছরের শেষ ক্যাম্পেইন ১২.১২ সেল

ঘণ্টায় ৩১২ কিলোমিটার যাবে পোর্শের নতুন গাড়ি
অটোমোবাইল

ঘণ্টায় ৩১২ কিলোমিটার যাবে পোর্শের নতুন গাড়ি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোন
নির্বাচিত

চট্টগ্রামকে স্মার্ট সিটি রূপান্তরে একসাথে কাজ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
টেলিকম

প্রত্যন্ত এলাকা বিদ্যুৎহীন, বিঘ্নিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি
নির্বাচিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ এপ্রিল ২০২০

অনলাইনে জমজমাট করোনা সুরক্ষা পণ্যের ব্যবসা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix