Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাইডারদের নিরাপত্তার জন্য বীমার ব্যবস্থা করল ফুডপ্যান্ডা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 12 May 2020
রাইডারদের নিরাপত্তার জন্য বীমার ব্যবস্থা করল ফুডপ্যান্ডা
Share on FacebookShare on Twitter

সারা দেশ জুড়ে লকডাউনের কারণে অর্থনৈতিক সংকটে পড়া ডেইলি ওয়ার্কারদের সাহায্য করার জন্য একটি উদ্যোগ হাতে নিয়েছে অনলাইনভিত্তিক খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা। তাদের এই নতুন উদ্যোগে সহায়তা করছে তৃতীয় পক্ষের একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাইডাররা তাদের বীমার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবে।

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী এই বীমার আওতায় থাকা প্রত্যেকটি রাইডার এক বছরের মধ্যে যদি স্বাভাবিকভাবে বা দুর্ঘটনাজনিত কারণে মারা যান, সম্পূর্ণ পঙ্গুত্ব বা স্থায়ী আংশীক পঙ্গুত্ব বরণ করেন, দুর্ঘটনার শিকার হন, হাসপাতালে ভর্তি হন অথবা বহিরাগত বিভাগে চিকিৎসা নেন তাহলে তিনি এই বীমা থেকে ৫ লাখ টাকারও বেশি আর্থিক সুবিধা পাবেন।

এ ধরনের একটি উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা জানিয়ে ফুডপান্ডা বাংলাদেশ-এর সিইও আম্বারিন রেজা বলেন, ‘আমাদের রাইডাররা গ্রাহকদের দোরগোড়ায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য পৌঁছে দিচ্ছে। সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন তারা। শুধু স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতকরণই নয়, তাদের বীমার আওতায় এনে পরিবার ও জীবনের নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। রাইডারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদানের পাশাপাশি বীমার এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে তাদের সামগ্রিক মঙ্গলের জন্য। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের কারণে অনেকেই বাড়িতে বসে কাজ করার সুবিধা পেলেও এমন অনেকে আছেন যারা সামনে থেকে এই সময়ে মানুষের স্বার্থে মাঠ পর্যায়ে যুদ্ধ করে যাচ্ছেন। সকল প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, আইন-শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যকর্মী ও রাইডাররা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে তারাই আমাদের প্রথম সারির হিরো।’

কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের মাঝে ফুড প্যাকেজ ও রেশন বিতরণ করে আসছে ফুডপান্ডা। দেশের এই কঠিন সময়ে তাদের কর্মচারীদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। ফুডপান্ডার প্রধান প্রতিষ্ঠান ডেলিভারি হিরো, বিশ্বজুড়ে তাদের সহায়ক প্ল্যাটফর্মের রাইডারদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য ৩ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে, যা বর্তমান মহামারি দ্বারা প্রভাবিত যে কোনো রাইডারের ক্ষেত্রে আর্থিকভাবে সাহায্য করবে।

গ্রাহকদের সুরক্ষার্থে ইতোমধ্যে ফুডপ্যান্ডা তাদের রাইডারদের জন্য সংস্পর্শবিহীন খাবার ডেলিভারির ব্যবস্থা করেছে। খাবার ডেলিভারির ক্ষেত্রে রাইডারদেরকে একটি নির্দিষ্ট স্থানে খাবার পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া সকল রাইডারদেরকে ফেসমাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে, পাশাপাশি বাসা এবং কর্মস্থলে প্রতিনিয়ত সঠিক নিয়মে হাত ধোয়া নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিঙ্গাপুরে নতুন এআই গবেষণাগার খুলছে গুগল ডিপমাইন্ড
প্রযুক্তি সংবাদ

সিঙ্গাপুরে নতুন এআই গবেষণাগার খুলছে গুগল ডিপমাইন্ড

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল বিডিঅ্যাপস
প্রযুক্তি সংবাদ

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল বিডিঅ্যাপস

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট
প্রযুক্তি সংবাদ

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট

সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের হাতে বীমার চেক তুলে দিলো সহজ
প্রযুক্তি সংবাদ

সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের হাতে বীমার চেক তুলে দিলো সহজ

মাহিন্দ্রার নতুন গাড়ির রূপ দেখলে অবাক হবেন
অটোমোবাইল

মাহিন্দ্রার নতুন গাড়ির রূপ দেখলে অবাক হবেন

টেকনো স্পার্ক ৭ প্রো ফোনের দাম ও স্পেসিফিকেশন
নির্বাচিত

টেকনো স্পার্ক ৭ প্রো ফোনের দাম ও স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি
নির্বাচিত

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 May 2020

রাইডারদের নিরাপত্তার জন্য বীমার ব্যবস্থা করল ফুডপ্যান্ডা

Techzoom.TV |
TechzoomTV