Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালিতে পাওয়া যাবে পারটেক্স ফার্নিচারের পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১০ জুন ২০২০
ইভ্যালিতে পাওয়া যাবে পারটেক্স ফার্নিচারের পণ্য
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’তে পাওয়া যাবে পারটেক্স ফার্নিচারের পণ্য। দেশের জনপ্রিয় এই ফার্নিচার ব্র্যান্ডের নানান পণ্য এখন থেকে সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় অফারে পাওয়া যাবে ইভ্যালিতে।

বুধবার (১০ জুন) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়, পারটেক্স ফার্নিচারের বিভিন্ন আসবাবপত্র যেমন খাট, সোফা সেট, কিচেন ক্যাবিনেট, দরজা, ডাইনিং টেবিল, ইন্ডাস্ট্রিয়াল এবং অফিস ফার্নিচার পণ্য পাওয়া যাবে ইভ্যালিতে। এলক্ষ্যে সম্প্রতি পারটেক্স ফার্নিচারের তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএফআইএল) এর চিফ অপারেটিং অফিসার সুশীল চন্দ্র ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, অনুমোদিত অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস হিসেবে ইভ্যালিতে পারটেক্স ফার্নিচারের বিভিন্ন পণ্য বিক্রি হবে। আর ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া এবং তাদের বিক্রয়োত্তর সেবা দেবে পারটেক্স ফার্নিচার।

আকর্ষণীয় অফারের সাথে পণ্যগুলো গ্রাহকদের জন্য ইভ্যালিতে ‘লাইভ’ করা হবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, দেশের সার্বিক অবস্থা ঠিকঠাক থাকলে আগামী ১৩ জুন থেকে পারটেক্স ফার্নিচারের পণ্যগুলো লাইভ করার পরিকল্পনা নিয়েছি আমরা। ফার্নিচার জগতের অন্যতম শীর্ষ এবং গ্রাহক প্রিয় এই ব্র্যান্ডকে ইভ্যালির সাথে পেয়ে আমরা আনন্দিত। একই সাথে তারাও ইভ্যালির মাধ্যমে প্রায় ২৫ লাখ নিবন্ধিত গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারবেন। অন্যদিকে পারটেক্সের সাথে আমাদের নতুন এই পথচলার শুরুটাকে গ্রাহকদের মাঝে আরও আকর্ষণীয় করে তুলতে পণ্যের ওপর বিশেষ অফার থাকবে ইভ্যালির পক্ষ থেকে।

অন্যদিকে পিএফআইএল এর চিফ অপারেটিং অফিসার সুশীল চন্দ্র ঘোষ বলেন, অনলাইন মার্কেটপ্লেস হিসেবে ইভ্যালি খুব দ্রুতই গ্রাহকদের মাঝে সাড়া ফেলেছে। কোভিড-১৯ করোনার এই দুর্যোগের সময়ে ইভ্যালি বিভিন্ন ধরনের পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছে দিয়ে গ্রাহকদের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে। একই সাথে ই-কমার্সের প্রয়োজনীয়তাও আমরা নতুন করে উপলব্ধি করতে পেরেছি। এমন সময়ে গ্রাহকদের চাহিদা পূরণে প্রযুক্তি তথা অনলাইন প্ল্যাটফর্ম এর সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবহার করা জরুরি আর সেক্ষেত্রে ইভ্যালিকে পেয়ে আমরা আনন্দিত। আশা করি আমাদের দুই পক্ষের মিলিত পদক্ষেপে গ্রাহকেরা দারুণ সব পণ্য ও সেবা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ইভ্যালির হেড অব বিজনেস সিরাজুল ইসলাম রানা, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ইব্রাহিম স্বপন ও রাহাত ইসলাম রাহিন এবং পারটেক্স-স্টার গ্রুপের চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, হেড অব মার্কেটিং কমিউনিকেশনস তারেজ আজিজ ও পিএফআইএল এর ভারপ্রাপ্ত বিজনেস কন্ট্রোলার মোহাম্মদ জাবেদ হুসাইন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়ার ৬ জিবি ফোন, সাথে ৬টি ক্যামেরা
নির্বাচিত

নকিয়ার ৬ জিবি ফোন, সাথে ৬টি ক্যামেরা

বাংলাদেশেও বিক্রি বাড়ছে ভিভো ফোনের
নির্বাচিত

বাংলাদেশেও বিক্রি বাড়ছে ভিভো ফোনের

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের
ই-কমার্স

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের

ই-ক্যাব নির্বাচনে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন
অর্থ ও বাণিজ্য

ই-ক্যাব নির্বাচনে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

দারাজের নতুন ক্যাম্পেইন অ্যাম্বাসেডর সাকিব আল হাসান
ই-কমার্স

দারাজের নতুন ক্যাম্পেইন অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

আইকিউওও ব্র্যান্ডের এই ফোনে পাবেন ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
নির্বাচিত

আইকিউওও ব্র্যান্ডের এই ফোনে পাবেন ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

Load More

ট্রেন্ডিং টপিক

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন
প্রযুক্তি সংবাদ

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক
অর্থ ও বাণিজ্য

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

স্মার্টফোন যতই উন্নত হোক, পেশাদার ক্যামেরার বিকল্প নয় কেন?
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন যতই উন্নত হোক, পেশাদার ক্যামেরার বিকল্প নয় কেন?

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
কিভাবে করবেন

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম ২০২৮...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ জুন ২০২০

ইভ্যালিতে পাওয়া যাবে পারটেক্স ফার্নিচারের পণ্য

Techzoom.TV |
TechzoomTV