Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খাবারের হোম ডেলিভারি করবে ইভ্যালি ফুড এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 June 2020
খাবারের হোম ডেলিভারি করবে ইভ্যালি ফুড এক্সপ্রেস
Share on FacebookShare on Twitter

রাজধানীর বিভিন্ন স্বনামধন্য রেস্টুরেন্টের মজাদার সব খাবার হোম ডেলিভারি করবে ইভ্যালি ফুড এক্সপ্রেস শপ। ‘ই-ফুড’ নামের এই সেবার মাধ্যমে সিক্রেট রেসিপি, তর্কা, শেফস টেবিল এর প্রায় ৩৫টিরও বেশি প্রিমিয়াম রেস্টুরেন্টসহ ৭০টিরও বেশি রেস্টুরেন্টের খাবার পাওয়া যাবে বাড়িতেই। আর এই সবকিছুই হবে সর্বনিম্ন ৩০ মিনিট থেকে সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে।

মঙ্গলবার (১৬ জুন) আনুষ্ঠানিকভাবে ই-ফুড সেবার চালু করে ইভ্যালি। প্রাথমিকভাবে রাজধানীর উত্তরা, গুলশান এবং ধানমণ্ডি এলাকার গ্রাহকেরাই পাবেন ই-ফুড এর এই সেবা। তবে আগামী এক সপ্তাহের মাঝে পুরো ঢাকা শহরকেই এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানায় দেশের অন্যতম শীর্ষ অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি।

সেবাটি চালু করার লক্ষ্যে সম্প্রতি সিক্রেট রেসিপি, শেফস টেবিল, তর্কা এর মতো স্বনামধন্য এবং জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর সাথে পৃথক পৃথকভাবে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করে ইভ্যালি।

ইভ্যালির সাথে এই সমঝোতা চুক্তিপত্রে সিক্রেট রেসিপি’র পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে প্রতিষ্ঠানটির ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠান পিপেরনি লিমিটেড এর হেড অব বিজনেস কে এস এম মোহিত উল বারি। এসময় ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা জে এম তসলিম কবীর উপস্থিত ছিলেন।

শেফস টেবিল এর পক্ষে এর মালিকানা প্রতিষ্ঠান ইউনিমার্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মর্তুজা জামান চুক্তিপত্রে স্বাক্ষর। এসময় ইউনিমার্টের মহাব্যবস্থাপক শরফুদ্দিন রশিদ আক্তার উপস্থিত ছিলেন।

অন্যদিকে তর্কা এর স্বত্বাধিকারী আশফাক রহমান আসিফ প্রতিষ্ঠানটির পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

প্রতিষ্ঠানগুলোর সাথে ইভ্যালির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় ইভ্যালির হেড অব বিজনেস সিরাজুল ইসলাম রানা এবং ই-ফুড বিভাগের প্রধান মুশতাহিদুল ইসলাম বাধন উপস্থিত ছিলেন।

ই-ফুড সম্পর্কে মোহাম্মদ রাসেল বলেন, কঠিন এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবাকে আকর্ষণীয় করে তাদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন রকম সার্ভিস নিয়ে কাজ করছে ইভ্যালি। তারই একটি অংশ এই এক্সপ্রেস ফুড শপ বা ই-ফুড। আমরা চাই নগরবাসী যেন ঘরে থেকেই রেস্টুরেন্টের খাবারের স্বাদ উপভোগ করতে পারেন। এরজন্য প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি মেনে হাতের স্পর্শহীন খাবার তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্ডার করলে খাবার এবং রেস্টুরেন্ট থেকে গ্রাহকের অবস্থান অনুযায়ী সর্বনিম্ন ৩০ মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে ফুড ডেলিভারি করা হবে। নির্ধারিত পরিমাণে ফুড অর্ডার করলে শর্ত সাপেক্ষে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। বিভিন্ন সময় ইভ্যালি থেকে পাওয়া ক্যাশব্যাক ব্যালেন্স দিয়েও ফুড অর্ডার করা যাবে। আর বিকাশে নতুন পেমেন্ট করলে ২০ শতাংশ হারে ক্যাশব্যাক দেবে ইভ্যালি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাস্কের প্রস্তাব ‘গ্রহণ করতে যাচ্ছে’ টুইটার
নির্বাচিত

মাস্কের প্রস্তাব ‘গ্রহণ করতে যাচ্ছে’ টুইটার

প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠানের সিইও শাহরিয়ার খান গ্রেপ্তার
ই-কমার্স

প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠানের সিইও শাহরিয়ার খান গ্রেপ্তার

এআইয়ের সহায়তায় যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়াচ্ছে রাশিয়া-চীন: মাইক্রোসফট
নির্বাচিত

এআইয়ের সহায়তায় যুক্তরাষ্ট্রে সাইবার হামলা বাড়াচ্ছে রাশিয়া-চীন: মাইক্রোসফট

বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ট্রেজারার সাজেদ উল ইসলাম
নির্বাচিত

বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ট্রেজারার সাজেদ উল ইসলাম

নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াও কল করা যাবে অপো ফোনে
নির্বাচিত

নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াও কল করা যাবে অপো ফোনে

স্মার্ট টিভির ‘গোয়েন্দাগিরি’ থেকে বাঁচবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্ট টিভির ‘গোয়েন্দাগিরি’ থেকে বাঁচবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চকরিয়ায় চোরাই ফোনের আইএমইআই পরিবর্তনের চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 June 2020

খাবারের হোম ডেলিভারি করবে ইভ্যালি ফুড এক্সপ্রেস

Techzoom.TV |
TechzoomTV