Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পণ্য-সেবা লেনদেনের ৭০ শতাংশ হতে পারে ই-কমার্সে: মাহতাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
পণ্য-সেবা লেনদেনের ৭০ শতাংশ হতে পারে ই-কমার্সে: মাহতাব উদ্দিন
Share on FacebookShare on Twitter

ই-কমার্সের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, পণ্য-সেবা লেনদেনের ৭০ শতাংশ ই-কমার্স প্ল্যাটফর্মে হতে পারে যা বর্তমানে ৫ শতাংশের মতো। সম্ভাবনাময় এই খাততে এগিয়ে নিতে প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার।

গতকাল রবিবার, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ই-ক্যাব ও রবি’র উদ্যোগে আয়োজিত ‘অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে প্রয়োজন সমৃদ্ধ ই-কমার্স’ শীর্ষক ওয়েবইনারে এ কথা বলেন তিনি।

রবির সিইও বলেন, গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হলে ই-কমার্সে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা, মেশিন লার্নিং ম্যাকানিজম, ভিআর, এআর ইত্যাদি প্রযুক্তির ব্যবহার জরুরী। এক্ষেত্রে বহির্বিশ্ব থেকে আমাদের পিছিয়ে থাকলে হবেনা, বরং আমাদের থাকতে হবে অগ্রণী ভূমিকায়।

ডিজিটাল পেমেন্টের ওপর গ্রাহকদের আস্থা বাড়ানোর লক্ষ্যে পণ্যের মান নিশ্চিত করার ওপর জোর দেন মাহতাব। এক্ষেত্রে আলীবাবা, ইবে’র উদাহরণ টেনে ভিজ্যুয়াল চ্যাট সহায়ক হতে পারে বলে মত দেন তিনি।

রবি’র সিইও আরেকটি বিষয়ের ওপর জোর দেন, পণ্যের বৈচিত্রে। তিনি বলেন, আমাদের দেশের ই-কমার্স প্ল্যাটফর্মগুলো যে পণ্য বিক্রি করে তার ৮০-৮৫% হচ্ছে গ্যাজেট, বাকী ১৫-২০% হচ্ছে ফ্যাশন সম্পর্কিত পণ্য। অথচ বহির্বিশ্বে সব কিছু বিক্রি হয় ই-কমার্সে। আমাদের ধীরে ধীরে ওই লক্ষ্যের দিকে এগুতে হবে। আবার শুধু ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ই-কমার্স প্ল্যাটফর্মের ৮৫ শতাংশ পণ্য বিক্রি হয়। এক্ষেত্রে সাপ্লাই চেইন ব্যবস্থাপনা আরো উন্নত করে পুরো দেশকে ই-কমার্সের আওতায় আনার সুযোগ রয়েছে।

ডিজিটাল কমার্স পলিসি ২০১৮-কে সাধুবাদ জানিয়ে এর বাস্তবায়নের উপর জোর দেয়ার আহ্বান জানান বহুজাতিক টেলিকম কোম্পানির এই দেশীয় সিইও। পাশাপাশি ই-কমার্সের বিকাশে নতুন উদ্যোক্তাদের জন্য ভ্যাট-ট্যাক্স-শুল্ক ইত্যাদি ক্ষেত্রে ছাড় এবং প্রণোদনা দেয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।

রবি’র উদোগে ডিজিটাল উদ্যোক্তা গড়ে তোলার প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারের পরবর্তী পর্বে ই-ক্যাবকে যুক্ত করার আশাবাদও জানিয়েছেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও।

ওয়েবইনারে ই-ক্যাব’র প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, করোনা মাহামারীর ফলে ই-কমার্সের প্রয়োজন ও চাহিদা বেড়েছে। এ পরিস্থিতি কবে শেষ হবে তা অনিশ্চিত। তাই আমাদের অর্থনীতিকে সচল রাখতে ই-কমার্সকে চাঙ্গা রাখতে হবে। এতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস’র জন্যও একটা বড় সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, আগামী বছর আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করব। তখন আমরা আমাদের দেশের ই-কমার্সের সাফল্য ও অগ্রগতি তুলে ধরতে চাই। ই-কমার্সের মাধ্যমে শুধু অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে তা নয়; নারীর আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষমতায়নের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ছে।

ই-ক্যাব’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, করেনা মহামারীতে ই-কমার্সের চাহিদা বেড়েছে। কার্যত লকডাউনের সময় খাদ্য ও ঔষধ সরবরাহের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো। আমের মৌসুমে গ্রাহকের হাতে পণ্য পৌঁছে দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে এই ই-কমার্স। ঈদের সময় কোরবানির গরুও গ্রাহকরা কিনেছেন ই-কমার্স প্ল্যাটফর্মগুলো থেকে। এর ফলে গ্রামের মানুষও কিন্তু ই-কমার্সে যুক্ত হয়েছেন। সম্প্রতি পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি হওয়ায় টিসিবি’র সাথে চুক্তির মাধ্যম আমরা ন্যায্য মূল্যে পণ্যটি গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছি।

তিনি আরো বলেন, আজকের পৃথিবীতে অর্থনৈতিক অগ্রগতির জন্য দরকার ডিজিটাল অর্থনীতির বিকাশ। এ লক্ষ্যে আমাদের দেশের ডিজিটাল উদ্যোক্তাদের এগিয়ে নেয়ার বিকল্প নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার লক্ষ্য ‘উদ্ভাবনী বাংলাদেশ’ বিনির্মাণ: পলক
প্রযুক্তি সংবাদ

এবার লক্ষ্য ‘উদ্ভাবনী বাংলাদেশ’ বিনির্মাণ: পলক

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি

৮ কোটি আইফোন ১২ তৈরি করছে অ্যাপল
লিড স্টোরি

নতুন আইফোন কিনতে লাইন

১০ সেপ্টেম্বর আসছে নতুন আইফোন
লিড স্টোরি

১০ সেপ্টেম্বর আসছে নতুন আইফোন

তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তি দিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তি দিয়ে ডিজিটাল ইকনোমি গড়ে তুলতে হবে: পলক

ডিজিটাল কমার্স মানুষের প্রয়োজনের সাথে  ওতপ্রোতভাবে মিশে গেছে: টেলিযোগাযোগ মন্ত্রী
নির্বাচিত

ডিজিটাল কমার্স মানুষের প্রয়োজনের সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে: টেলিযোগাযোগ মন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল
নির্বাচিত

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল
পাঁচমিশালি

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

টানা চার মাস কমল টয়োটার গাড়ি বিক্রি
অটোমোবাইল

টানা চার মাস কমল টয়োটার গাড়ি বিক্রি

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক
প্রযুক্তি সংবাদ

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ সেপ্টেম্বর ২০২০

পণ্য-সেবা লেনদেনের ৭০ শতাংশ হতে পারে ই-কমার্সে: মাহতাব উদ্দিন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix