Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোলসেল ক্লাবের সাথে অংশীদারিত্বে ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 16 October 2020
Share on FacebookShare on Twitter

বিস্তৃত পরিসীমার পণ্যসম্ভারের মাধ্যমে ক্রেতাদের লাইফস্টাইলের মানোন্নয়নে হোলসেল ক্লাবের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি। দেশের শীর্ষস্থানীয় এ ই-কমার্স প্ল্যাটফর্মটি সর্বোত্তম উপায়ে উচ্চ মানসম্পন্ন পণ্যের মাধ্যমে ক্রেতাদের সেবাদানে নিরলস কাজ করে যাচ্ছে। আর এরই ধারাবাহিকতায় হোলসেল ক্লাবের সাথে চুক্তি করে প্রতিষ্ঠানটি।

এ অংশীদারিত্বের ফলে, ইভ্যালি থেকে অর্ডারের মাধ্যমে ক্রেতারা তাদের পছন্দের হোলসেল ক্লাব পণ্যের সময়মতো ও ঝামেলাবিহীন ডেলিভারি সেবা উপভোগ করতে পারবেন। নিজেদের লাইফস্টাইলে নতুন মাত্রা যোগ করতে ক্রেতারা ৩৫ হাজারেরও বেশি পণ্যের সম্ভার থেকে নিজেদের পছন্দের পণ্য কিনতে পারবেন। এসব পণ্যের মধ্যে রয়েছে: বিশ্বমানসম্পন্ন ইলেক্ট্রনিকস সামগ্রী, ফার্নিচার এবং ক্রোকারিজ সহ অন্যান্য হোমওয়্যার।

দেশের প্রথম ও একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাব, যেখানে ক্রেতারা এক ছাদের নিচেই তাদের প্রয়োজনীয় সকল পণ্য খুঁজে পাবেন। ক্রেতারা যাতে তাদের পছন্দ এবং সামর্থ অনুযায়ী সঠিক পণ্যটি বেছে নিতে পারেন এজন্য স্থানীয় ও আন্তর্জাতিক পণ্য বিক্রির মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক ব্যবসার পরিবেশ তৈরির লক্ষ্য হোলসেল ক্লাবের। প্রতি মুহূর্তে উন্নত গ্রাহক অভিজ্ঞতায় নিজেদের প্রচেষ্টার কারণে যমুনা ফিউচার পার্কে দেড় লাখ স্কয়ার ফিটের এ আউটলেট গত বছরের ১৫ অক্টোবর যাত্রা শুরুর পর থেকে ক্রেতাদের প্রথম পছন্দ হিসেবে বিবেচিত হচ্ছে।

৪০ লাখের বেশি নিবন্ধিত ক্রেতা ও ২০,০০০ সাপ্লায়ার ব্র্যান্ড নিয়ে দেশের দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি। ইভ্যালি’কে দেশের প্রথম ‘ইউনিকর্ন’ স্টার্টআপ বলে মনে করা হচ্ছে, যার ধারাবাহিকতায় অনেক সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। বই, ওয়্যারেবল, ইলেকট্রনিক গ্যাজেট, গাড়ি এমনকি রিয়েল স্টেট থেকে শুরু করে বিস্তৃত পরিসীমার পণ্যের মাধ্যমে গর্বের সাথে ক্রেতাদের সেবা দিয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি। ইভ্যালি’র লক্ষ্য ক্রেতাদের উন্নত শপিং অভিজ্ঞতা নিশ্চিত করা। এছাড়াও, ডিজিটাল বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এ অংশীদারিত্বের বিষয়ে ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ‘যাত্রার শুরু থেকেই আমরা গ্রাহক-কেন্দ্রিক ভাবনা নিয়ে এগিয়েছি এবং তাদের জীবন আগের চেয়ে সহজ করে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। হোলসেল ক্লাবের সাথে আমাদের অংশীদারিত্ব ক্রেতাদের সুবিধামতো বাসা থেকে উন্নত শপিং অভিজ্ঞতাদানে আমাদের অঙ্গীকারকে দৃঢ় করেছে। এজন্য, আমরা হোলসেল ক্লাবের সাথে অংশীদারিত্ব করতে পেরে আনন্দিত। ইভ্যালি ও হোলসেল ক্লাবের উদ্দেশ্য একই – ক্রেতাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা।’

যমুনা গ্রুপের পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ বলেন, ‘বৈশ্বিক মহামারির কারণে সবাই নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্রেতাদের এ সঙ্কট থেকে উত্তরণে সহায়তায় হোলসেল ক্লাবের উদ্ভাবনী অনেক অফার নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। আমাদের পণ্য আর ইভ্যালির সেবার মাধ্যমে ক্রেতাদের লাইফস্টাইলের মানোন্নয়নে ইভ্যালির সাথে আমাদের অংশীদারিত্ব তেমনই এক উদ্যোগ। আমার বিশ্বাস, এ অফারের মাধ্যমে ক্রেতাদের মুহূর্তগুলো আরও আনন্দময় হবে।’

ইভ্যালি’র চেয়ারম্যান শামীমা নাসরিন এবং হোলসেল ক্লাবের পরিচালক সারীয়াত তাসরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হোলসেল ক্লাবের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার মো. আবদুল মতিন তারেক, প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. লোকমান হোসেন এবং ইভ্যালি’র বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার জাহেদুল ইসলাম হিময়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঘুমের অনিয়ম হলে জানাবে স্মার্টওয়াচ
নির্বাচিত

ঘুমের অনিয়ম হলে জানাবে স্মার্টওয়াচ

ওয়্যারেবল এআই স্টার্টআপ কিনে নিল মেটা
প্রযুক্তি সংবাদ

ওয়্যারেবল এআই স্টার্টআপ কিনে নিল মেটা

কর্মীদের অগ্রিম বেতন দিয়ে লকডডাউন হলো অনলাইন শপ রকমারি
ই-কমার্স

কর্মীদের অগ্রিম বেতন দিয়ে লকডডাউন হলো অনলাইন শপ রকমারি

ভক্তদের নিয়ে ও ফ্যানস নাইট উদযাপন করতে যাচ্ছে অপো
নির্বাচিত

ভক্তদের নিয়ে ও ফ্যানস নাইট উদযাপন করতে যাচ্ছে অপো

বাজারে এলো ওয়ালটনের নতুন স্পিকার
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো ওয়ালটনের নতুন স্পিকার

বিদ্যুৎ উৎপাদনের পথে বড় আবিষ্কার নতুন ‘ফিউশন’ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

বিদ্যুৎ উৎপাদনের পথে বড় আবিষ্কার নতুন ‘ফিউশন’ প্রযুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!
সোশ্যাল মিডিয়া

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 October 2020

হোলসেল ক্লাবের সাথে অংশীদারিত্বে ইভ্যালি

Techzoom.TV |
TechzoomTV