Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফুডপান্ডার সাড়ে তিন কোটি টাকার ভ্যাট ফাঁকি!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ অক্টোবর ২০২০
ফুডপান্ডার সাড়ে তিন কোটি টাকার ভ্যাট ফাঁকি!
Share on FacebookShare on Twitter

দেশে অনলাইন খাবার সরবরাহকারী অন্যতম প্রতিষ্ঠান ফুডপান্ডার বিরুদ্ধে ব্যাপক ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে। ভ্যাট গোয়েন্দা অধিদফতরের অভিযানে তাদের ৩ কোটি ৪০ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। বুধবার (২৮ অক্টোবর) ফুডপান্ডার বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেছে ভ্যাট গোয়েন্দা।

ফুডপান্ডা প্রায় পাঁচ হাজার ফুডস্টোর থেকে খাবার সংগ্রহ করে ভোক্তার কাছে বাইকারদের মাধ্যমে সরবরাহ করে থাকে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ফুডপান্ডার চুক্তি রয়েছে, যার আওতায় ফুডপান্ডা কমিশন পায়।

ভ্যাট ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে গত ১৫ অক্টোবর ফুডপান্ডার অফিসে অভিযান চালান ভ্যাট গোয়েন্দারা। এতে তারা ব্যাপক ভ্যাট ফাঁকির প্রমাণ পায়। ভ্যাট গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক নাজমুন্নাহার কায়সার ও সহকারী পরিচালক মো. মহিউদ্দীন অভিযানটি পরিচালনা করেন। এ সময় ভ্যাট সংক্রান্ত নথিপত্র দেখাতে পারেননি ফুডপান্ডার কর্মকর্তারা। তল্লাশির একপর্যায়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তার ল্যাপটপে মাসভিত্তিক বিক্রয়ের কিছু গোপন তথ্য পাওয়া যায়। আরও কিছু বাণিজ্যিক দলিল জব্দ করা হয়।

ফুডপান্ডা প্রতিষ্ঠানটি মূলত ইলেকট্রনিক নেটওয়ার্ক (অনলাইন প্ল্যাটফর্ম) ব্যবহার করে পণ্য বিক্রয় করে থাকে, যার প্রকৃত সেবার কোড এস-০৯৯.৬০। এই কোডের আওতায় ভ্যাট ৫ শতাংশ এবং বাড়ি ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। কিন্তু তারা তথ্যপ্রযুক্তি সেবা অর্থাৎ সেবার কোড এস-০৯৯.১০-এর আওতায় নিবন্ধন নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এই কোড কোনোভাবেই তাদের ব্যবসার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানান কর্মকর্তারা। তারা বাড়ি ভাড়ার ওপর অবৈধভাবে শূন্য হারে ভ্যাট সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তা ব্যবহার করে আসছে।

দাখিলপত্র পর্যালোচনায় দেখা যায়, প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানি হওয়া সত্ত্বেও পণ্য ক্রয়ের ওপর কোনও উৎসে মূসক পরিশোধ করেনি।

ভুল সেবা কোড ব্যবহার, প্রকৃত বিক্রয় তথ্য গোপন এবং উৎসে ভ্যাট না দেওয়ায় ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আজ বুধবার ভ্যাট গোয়েন্দা মামলা দায়ের করেছে। মামলাটি নিষ্পত্তির জন্য ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে পাঠানো হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপের ছবি-ফাইল ডাউনলোড হবে না
নির্বাচিত

ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ চালানো যাবে

স্মার্টফোন দুনিয়ায় ২০২৬-এর মহাবিপ্লব: ক্যামেরা ও ব্যাটারিতে আইফোন-স্যামসাংয়ের হাড্ডাহাড্ডি লড়াই
নির্বাচিত

বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে ৭ শতাংশ

৫০টি ফ্রি রিটার্ন এয়ার টিকিট দেবে ২৪ টিকিট ডটকম
ই-কমার্স

৫০টি ফ্রি রিটার্ন এয়ার টিকিট দেবে ২৪ টিকিট ডটকম

স্যামসাংয়ের আসন্ন ফোল্ডেবল ফোনের প্রি-অর্ডার চাঙ্গা
নির্বাচিত

স্যামসাংয়ের আসন্ন ফোল্ডেবল ফোনের প্রি-অর্ডার চাঙ্গা

হাই কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে আসছে এমএসআই
নির্বাচিত

হাই কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে আসছে এমএসআই

প্লেস্টেশনে থাকছে না ফেসবুক সুবিধা
নির্বাচিত

ভুয়া সংবাদ ঠেকাতে কঠোর লড়াইয়ের ঘোষণা ফেসবুকের

Load More

ট্রেন্ডিং টপিক

র‍্যামের চাহিদা ও এআই বুমে বাড়ল স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

র‍্যামের চাহিদা ও এআই বুমে বাড়ল স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোনের দাম

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত
বিবিধ

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

দরপতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
নির্বাচিত

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক...

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ অক্টোবর ২০২০

ফুডপান্ডার সাড়ে তিন কোটি টাকার ভ্যাট ফাঁকি!

Techzoom.TV |
TechzoomTV