Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১ লক্ষ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেবে ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
১ লক্ষ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেবে ইভ্যালি
Share on FacebookShare on Twitter

দেশের এক লক্ষ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে একত্রে কাজ করার উদ্যোগ নিয়েছে ইভ্যালি এবং ফেয়ার ইলেকট্রনিক্স। বিশ্বসেরা টিভি প্রস্তুতকারী প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ব্র্যান্ডের টিভি আকর্ষণীয় মূল্যছাড় এবং অফারে কেনা যাবে ই-কমার্স ভিত্তিক দেশিয় মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি থেকে।

এলক্ষ্যে মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে ইভ্যালি কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাথে স্যামসাং পণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স এর চুক্তি স্বাক্ষর পর্ব অনুষ্ঠিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ফেয়ার ইলেকট্রনিক্স এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) মেজবাহ উদ্দিন চুক্তিপত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির ফাউণ্ডার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং ফেয়ার ইলেকট্রনিক্স এর হেড অব মাকের্টিং জে. এম. তসলিম কবীর, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোঃ আতাউল হক ও প্রোডাক্ট ম্যানেজার মোঃ মুশফিকুর রহমান ও ফাহিন নাসির উপস্থিত ছিলেন।

দিনটি জেলহত্যা দিবস হওয়ায় চুক্তি স্বাক্ষর পর্বের আনুষ্ঠানিকতা শুরুর আগে জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই চুক্তির আলোকে ‘ডিজিটাল নেশন অন স্মার্ট টেলিভিশন’ স্লোগানকে সামনে রেখে একে অপরের সহযোগী পার্টনার হয়ে কাজ করবে ইভ্যালি এবং স্যামসাং-এর স্থানীয় উৎপাদক ও অনুমোদিত পরিবেশক ফেয়ার ইলেকট্রনিক্স।

এবিষয়ে ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রায় এক লক্ষ পরিবারে স্যামসাং টেলিভিশন পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিশ্বসেরা ব্র্যান্ড স্যামসাং এর আন্তর্জাতিক মানের টিভি আকর্ষণীয় অফারে কেনার সুযোগ থাকছে ইভ্যালির পক্ষ থেকে। এর ফলে দেশের প্রায় পাঁচ লক্ষ গ্রাহক সুলভ মূল্যে টিভিগুলো কিনতে পারবেন বলে আশা প্রকাশ করছে ইভ্যালি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি মাসে দেশজুড়ে স্যামসাং এর প্রায় ২০ হাজারের বেশি স্মার্ট টেলিভিশন বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এভাবে দেশের এক লক্ষ পরিবারে ইভ্যালির মাধ্যমে স্যামসাং টিভি পৌঁছে দেওয়া হবে।

ইভ্যালি প্রাথমিকভাবে স্যামসাং এর ৩২ ইঞ্চি স্মার্ট টিভি বিক্রি করবে। গ্রাহকদের পছন্দের বিষয়টি বিবেচনায় নিয়ে বেসিক এবং স্মার্ট; দুই ধরনের সংস্করণই পাওয়া যাবে ইভ্যালিতে। খুব দ্রুতই ফোর-কে রেজুলেশনের ক্রিস্টাল আলট্রা এইচডি টিভি এবং কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভিও পাওয়া যাবে মার্কেটপ্লেসটিতে।

টিভিগুলোতে থাকছে ১৩৬৬ * ৭৬৮ পিক্সেলের হাই ডেফিনিশন (এইচডি) ডিসপ্লে এবং ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড। ডিজিটাল কানেকটিভির জন্য থাকছে দুইটি এইচডিএমআই এবং একটি করে ইউএসবি পোর্ট। ওয়াইড কালার এনহেঞ্চার এবং পার কালার প্রযুক্তির মাধ্যমে ডিসপ্লেতে সঠিক রঙ এর দৃশ্যপট উপভোগ করতে পারবেন দর্শকেরা।

এবিষয়ে ফেয়ার ইলেকট্রনিক্স এর প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, দেশের গ্রাহকদের কাছে স্যামসাং খুবই পরিচিত এবং প্রিয় একটি নাম। আমাদের বিভিন্ন ধরনের হোম এপ্লায়েন্স পণ্য দেশের ঘরে ঘরে ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তির এই যুগে টেলিভিশন এখনও সবথেকে দ্রুত যোগাযোগের একটি মাধ্যম। আর নতুন এই সময়ে টেলিভিশনের ব্যবহার শুধু কোন দৃশ্য দেখা এবং শোনার মধ্যে সীমাবদ্ধ নেই। টিভির নানাবিধ ব্যবহারের চাহিদা দিন দিন বাড়ছে। করোনার এই সময় আমাদের এই বিষয়টি আরও স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে। এখন মানুষ বাসায় থেকে অনলাইনে একজন পেশাজীবী দাপ্তরিক কাজ করছেন; একজন শিক্ষার্থী ক্লাস করছেন। এই সবকিছু এখন টিভিতে করা সম্ভব। এর জন্য দরকার একটি আধুনিক প্রযুক্তির স্মার্ট টিভি। আর এই সমাধানটি আমরা ইভ্যালির মাধ্যমে স্থানীয় গ্রাহকদের দিতে চাই।

ইভ্যালির ফাউণ্ডার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, স্যামসাং ব্র্যান্ড এবং ফেয়ার ইলেকট্রনিক্সকে সাথে নিয়ে আমরা দেশের ডিজিটাইজেশনে আরও কাজ করতে চাই। আজ জাতীয় জেল হত্যা দিবস। এমন একটি দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকার সোনার বাংলা গড়ার স্বপ্নপূরণকে বাস্তবায়নের দিকে আমরা আরও এক ধাপ এগিয়ে নিতে চাই। স্যামসাং বিশ্বের অন্যতম সেরা এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান যারা ১৪ বছর ধরে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। আমরা আশা করছি ইভ্যালির ৪০ লাখেরও বেশি গ্রাহকের এই বৃহৎ প্ল্যাটফর্মে গ্রাহকরা সহজে এবং আকর্ষনীয় মূল্যে স্যামসাং স্মার্ট টিভি কিনতে পারবে যা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে।

Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ
প্রযুক্তি সংবাদ

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ

টেকজুমের ময়মনসিংহ জেলা প্রতিনিধিত্বের দায়িত্ব পেল খাতুনে জান্নাত আশা
ই-কমার্স

টেকজুমের ময়মনসিংহ জেলা প্রতিনিধিত্বের দায়িত্ব পেল খাতুনে জান্নাত আশা

ওয়েভে ২০ হাজার কাবাব বিক্রি করলো উদ্যোক্তারা
ই-কমার্স

ওয়েভে ২০ হাজার কাবাব বিক্রি করলো উদ্যোক্তারা

‘ভ্যাট-ট্যাক্স দিতে হবে ফেসবুক গুগলকে’
ই-কমার্স

‘ভ্যাট-ট্যাক্স দিতে হবে ফেসবুক গুগলকে’

এই ঈদে বাজারে আসছে রিয়েলমি নতুন দুটি ফোন
প্রযুক্তি সংবাদ

এই ঈদে বাজারে আসছে রিয়েলমি নতুন দুটি ফোন

বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক
লিড স্টোরি

বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর বৈঠক

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix