Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাঙ্গামাটিতে লাখপতি হয়েছে ২৫ জন অনলাইন নারী উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০২১
রাঙ্গামাটিতে লাখপতি হয়েছে ২৫ জন অনলাইন নারী উদ্যোক্তা
Share on FacebookShare on Twitter

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে(এনেক্স ভবন) অনলাইন নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন রাঙ্গামাটি জেলার ৩০০০ নারী উদ্যোক্তাদের মধ্যে ২৫জন অনলাইন নারী উদ্যোক্তা লাখপতি হয়ে দেখিয়ে দিয়েছে তারা পারে। এখনকার দিনে লাখপতি হওয়া হয়তো খুব বেশি অসম্ভব নয় কিন্তু উদ্যোক্তা হয়ে একজন নারী হয়ে নিজের উদ্যোগে লাখপতি হওয়া খুব সহজ নয়। কেউ যখন কোন কিছু অর্জন করে তখন আমাদের সমাজে তাকে মূল্যায়ন করা হয়না, সমালোচনা করে বলা হয় আমিও এটা করতে পারতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে কেউ দেখিয়ে না দিলে পথ প্রদর্শক না হলে অন্যরা পথ খুঁজে পায়না।

তিনি বলেন, ২৫জন অনলাইন নারী উদ্যোক্তা স্বল্প সময়ে স্বল্প পুঁজিতে লাখপতি হয়ে পথ প্রদর্শকের ভূমিকা পালন করছে এটা অবশ্যই প্রশংসনীয়। যারা পথ দেখিয়েছে, যারা ক্ষুদ্র নারী উদ্যোক্তা তারা অন্যদের থেকে এগিয়ে থাকলো এবং অন্যদেরকে উৎসাহ যোগালো। তিনি আরও বলেন, পরিষদ এ জেলার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে। ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের সাহায্যে এগিয়ে আসাও পরিষদের উন্নয়মূলক কাজের একটি অংশ। করোনার আগে ভারতের জিডিপি আমাদের চাইতে এগিয়ে ছিলো।

এখন আমাদের জিডিপি ভারতের চাইতে বেশি। বিশ্ব অর্থনীতিবিদরা মনে করছেন আগামী দিনগুলোতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটি বিশেষ অবস্থানে চলে যাবে। কিন্তু নারীদের কর্মে সম্পৃক্ত করা না গেলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি পরিপূর্ণতা লাভ করবেনা। এজন্যে তিনি নারী উদ্যোক্তাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, উইমেন এন্ড ই-কমার্স এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপদেষ্টা জাহানুর কবীর সাকিব, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আব্দুল ওয়াদুদ, উইমেন এন্ড ই-কমার্স এর রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট হেড শিরীন সুলতানা অরুনা এবং লাখপতি নারী উদ্যোক্তাদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন রুমা আক্তার ও ঋতিষা চাকমা জেন্সি।

অনুষ্ঠান শেষে লাখপতি হওয়া ২৫জন অনলাইন নারী উদ্যোক্তাকে তাদের কাজের স্বীকৃতিসহ অন্য নারী উদ্যোক্তাদের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে ২৫জনকে ৫ লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি হতে ৫০জন নারী উদ্যোক্তাকে প্রতিদিন ২ঘন্টা করে ১০দিন অনলাইনে ব্যবসা করার প্রশিক্ষণ দেয়া হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজের নববর্ষ ক্যাম্পেইনে রিয়েলমি নারজো ৫০আই পাওয়া যাচ্ছে মাত্র ১০,৩৭০ টাকায়
ই-কমার্স

দারাজের নববর্ষ ক্যাম্পেইনে রিয়েলমি নারজো ৫০আই পাওয়া যাচ্ছে মাত্র ১০,৩৭০ টাকায়

ইভ্যালির প্রধান রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন
ই-কমার্স

ইভ্যালির প্রধান রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন

বর্ষসেরা সিওও খন্দকার তাসফিন আলম
ই-কমার্স

বর্ষসেরা সিওও খন্দকার তাসফিন আলম

ক্রেতাদের দুর্দান্ত অভিজ্ঞতা দিতে পুনরায় দারাজের ডি-মার্ট সেবা চালু
ই-কমার্স

ক্রেতাদের দুর্দান্ত অভিজ্ঞতা দিতে পুনরায় দারাজের ডি-মার্ট সেবা চালু

ইভ্যালি প্রসঙ্গে মিথিলা: কেউ প্রতারিত হলে আমি খুবই দুঃখিত
ই-কমার্স

ইভ্যালি প্রসঙ্গে মিথিলা: কেউ প্রতারিত হলে আমি খুবই দুঃখিত

প্রথম ক্যাম্পেইনেই ৮০ হাজার অর্ডার পেয়েছে ইভ্যালি
ই-কমার্স

প্রথম ক্যাম্পেইনেই ৮০ হাজার অর্ডার পেয়েছে ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে যখন খুশি তখনই বন্ধ করা যাবে ‘শর্টস’

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix