Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আকাশপথে পণ্য পরিবহন সেবা চালু ই-কুরিয়ারের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 15 February 2021
আকাশপথে পণ্য পরিবহন সেবা চালু ই-কুরিয়ারের
Share on FacebookShare on Twitter

দেশের মধ্যে আকাশপথে পণ্য পরিবহন সেবা শুরু করেছে অনলাইন পণ্য ট্র্যাকিংভিত্তিক কুরিয়ার কোম্পানি ই-কুরিয়ার। এই সেবা চালুর মাধ্যমে যেকোনো পণ্য দেশের অভ্যন্তরে অল্প সময়ের মধ্যে পরিবহন করা যাবে। এতে সর্বনিম্ন খরচ পড়বে তিন শ টাকা।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে কোম্পানিটির লোগো উন্মোচন অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি করপোরেট ডেলিভারি, মার্চেন্ট ডেলিভারি ও পারসন টু পারসন ডেলিভারি সেবারও উদ্বোধন করে।

২০১৪ সালে যাত্রা শুরু করে ই-কুরিয়ার। প্রথমে ঢাকার মধ্যে নথি পরিবহনের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে ই-কমার্স, এফ-কমার্স পণ্য ডেলিভারি এবং করপোরেট ডেলিভারির কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

ই-কুরিয়ারের প্রতিষ্ঠাতা এবং প্রধান পরিচালন কর্মকর্তা বিপ্লব ঘোষ বলেন, ‘বাংলাদেশের কুরিয়ার সেবা ব্যবস্থায় গ্রাহককে পণ্য পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়। আমরা এই কাজটাকে যতটা সম্ভব সহজ, দ্রুত এবং দক্ষভাবে করতে চাই। নতুন এই এয়ার সেবার মাধ্যমে যেকোনো পার্সেল আমরা দিনে দিনেই গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারব বলে আশা করছি।’ তিনি আরও বলেন, আপাতত ঢাকা থেকে বিমানবন্দর আছে এমন সব জেলা শহরে পণ্য আনা-নেওয়া করা যাবে। সামনের মাস থেকে আন্তজেলা এয়ার পার্সেল সেবা শুরু হবে।

আরো পড়ুন: দেশের কুরিয়ার সমস্যা সমাধান করতে চাই: বিপ্লব ঘোষ

লোগো উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন এবং প্রথম আলোর যুব কার্যক্রম ও ইভেন্ট অ্যাকটিভেশনের প্রধান মুনির হাসান।

অনুষ্ঠানে মুনির হাসান বলেন, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে অনেকগুলো ওয়ান বিলিয়ন ডলার মূল্যমানের প্রতিষ্ঠান তৈরি হবে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের জন্য ই-কুরিয়ারের মতো আরও অনেক কুরিয়ার কোম্পানির প্রয়োজন হবে।
ই-ক্যাবের সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, ‘আমরা যদি স্থানীয়ভাবে পণ্য সরবরাহের সমস্যা সমাধান করতে পারি, তবেই কেবল আন্তর্জাতিক পরিমণ্ডলে পণ্য পৌঁছাতে পারব।’

ই-কুরিয়ার আগামী মাসের মধ্যে তেজগাঁওয়ে তাদের ২৬ হাজার বর্গফুটের পণ্য সংরক্ষণাগার চালু করবে। যেখানে প্রতি ঘণ্টায় ১০ হাজার পার্সেল ব্যবস্থাপনা করার আধুনিক ব্যবস্থা থাকবে। এ ছাড়া দেশের সব জেলায় কোম্পানিটির মার্চেন্ট ডেলিভারি সার্ভিস চালু হয়েছে। যার মাধ্যমে যেকোনো জেলা থেকে দেশের যেকোনো প্রান্তে পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন কুরিয়ার সার্ভিসকুরিয়ারকুরিয়ার সার্ভিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাত্র ৫৮৫ টাকা খরচে সারাজীবনেও লাগবে না বিদ্যুৎ বিল!
প্রযুক্তি সংবাদ

মাত্র ৫৮৫ টাকা খরচে সারাজীবনেও লাগবে না বিদ্যুৎ বিল!

বিনয়ার কাস্টমার মিটআপে দেশি কুর্তিতে বউ
ই-কমার্স

বিনয়ার কাস্টমার মিটআপে দেশি কুর্তিতে বউ

অ্যাপল ওয়াচে এআই ক্যামেরা! নতুন কী সুবিধা আসছে
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ওয়াচে এআই ক্যামেরা! নতুন কী সুবিধা আসছে

পিক্সেল ১০ ফোনের চেয়েও শক্তিশালী তিন অ্যান্ড্রয়েড
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ১০ ফোনের চেয়েও শক্তিশালী তিন অ্যান্ড্রয়েড

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’

ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার
টেলিকম

‘বাংলাদেশে এখন চিড়া-গুড়ের আগে ইন্টারনেট লাগে’

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 February 2021

আকাশপথে পণ্য পরিবহন সেবা চালু ই-কুরিয়ারের

Techzoom.TV |
TechzoomTV